কবি ভেলা শার বৈষ্ণব পদাবলী
*
আলো রাই, যমুনায় নি যাইতে
কবি ফকির ভেলা শা
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পলী-গীতি-
সংগ্রহ গ্রন্থের পদ।

॥ জলভরা॥

আলো রাই! যমুনায় নি যাইতে।
ভাঙ্গিল মাটির কলসী প্রাণ বন্ধুয়ার দিগে চাইতে॥
ওরে হইলু ঘরের বার সঙ্গে লৈয়া দাসী।
ভাঙ্গিল মাটির কলসী মোর গোকুলে রৈল হাসি॥
পায়েতে নেপুর শোভে গলে শোভে হার।
চলিলা সুন্দরী রাধে জল ভরিবার॥
চলিলা যতেক সখী কুম্ভ লইয়া মাথে।
আচম্বিত শুনিলা বাঁশী যবুনাতে যাইতে।
কদম ডালে বসিয়া বন্ধে ফুকে মোহন বাঁশী॥
না গেলু যবুনার ঘাটে ও মুই হৈলু উদাসী॥
কুক্ষণে হৈলুরে বার অঞ্চল ঠেকিল মাথে।
ভুখিলা বাঘের হাতে ও মুই ঠেকিলু রাজপন্থে॥
না ভরিনু যবুনার জল মুই নারী অভাগিনী।
বাহিরে বন্ধুয়ার জ্বালা ঘনে ননদিনী।
সব সখী গেলা ঘরে জল লৈয়া তারা।
কন ফকীর ভেলা শায় ও মোর কলসী না গেল ভরা॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
আলো রাই, কি হইল মোরে দিয়া
কবি ফকির ভেলা শা
বাউলাঙ্গের গান
১৯৬৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, গুরুসদয় দত্ত ও ডঃ নির্মলেন্দু
ভৌমিক সম্পাদিত, “শ্রীহট্টের লোকসঙ্গীত” সংকলন, বাউল, ২৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া
রয়েছে। যদিও এই গ্রন্থে গানটি ভাটিয়াল গানের পর্য্যায় দেওয়া রয়েছে, আমরা বৈষ্ণব
পদাবলীর অন্তর্ভুক্ত করলাম।

আলো১ রাই, কি হইল মোরে দিয়া২
মনে লয়---হইতাম ঘরের বা’র---
পিরিতের লাগিয়া॥

বন্ধের সনে করিতে পিরিতি
না দেয় ননদিনী।
রহিতে না পারি ঘরে রে---
শুনিয়া বাঁশীর ধ্বনি॥

ঘরে বইরী ননদিনী
কি হইল প্রমাদ।
কতো বা সইব দুখ রাই---
কানু-পরবাদ॥

মুই তো অভাগীর রে নারী
কুল বিনাশিলু।
কদমতলে বন্ধের খেলা রাই---
বিচারি'৩ না পাইলু॥

বন্ধের লাগি’ জ্বলি’ তনু
হইয়া গেল কালা।
এমন নিষ্ঠুর বন্ধু---
তেব৪ দেয় জ্বালা॥

কহে ফকির ভেলা রে শাহে
বাঁশীর নিলয়৫ না পাই।
কোন্‌ নাম জপে বাঁশীয়ে-
উদেশ করো চাই॥

১ - ওলো, ২ - আমার কি হইল,  ৩ - খুঁজিয়া, ৪ - তবু, ৫ - হদিশ।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর