| কবি চাম্পাগাজীর বৈষ্ণব পদাবলী |
| তুই বন্ধের ছুরতের বলাই লইআ কবি চাম্পাগাজী এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণ ভাটিয়াল - বিরহ॥ তুই বন্ধের ছুরতের বলাই লইআ, মুই মরিআ। যাইতুম, তুই বন্ধের বালাই লইআ॥ ধু॥ পিরীতি আনলঘাতে, দহিল মুই নারীর মাথে, পুড়িয়া হইলুম ভস্ম ছালি। যদি আইসে প্রাণ পিয়া, হিয়ার উপরে থুইয়া, এই রূপ যৌবন দিমু ঢালি॥ মাণিক্য পাইলুম বাটে, লইলুম আপনা হাতে, হৃদেতে রাখিলুম কথ কাল। পড়শী হইব বৈরী বন্ধেরে নিলেক হরি, নয়ালি যৌবন হইল জঞ্জাল॥ করিআ ঘরের কাম, জপিএ তোমার নাম, দিশি নিশি জানিআ পোসাই। ভজমান নারী ছাড়ি, যাও বন্ধু কার বাড়ী হাম নারীর আর লক্ষ্য নাই॥ বিনি বসন্তের বায় যৌবন বাড়িআ যায়, না দেখিআ প্রাণবন্ধু মুখ। চাম্পাগাজী ভণে, পিরীতি যতনে, রাখিলে পাইবা পাছে সুখ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |