| কবি এর্শাদুল্লাহর বৈষ্ণব পদাবলী |
| কৈলে বঁধুর কথা কৈও কবি এর্শাদুল্লাহ এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ দেহতত্ব॥ কৈলে বঁধুর কথা কৈও গাইলে শ্যামের গীত গাইও, মনুরা ভাই। বেদ অংশ দিয়া এ ঘর বান্ধিয়া তাতে খেলে ঘরের গৃহী ৷ হৃদের অন্তরে যেই পঞ্চ-বাজারে বাজে রাজধ্বনি শ্রী। মন সদাগরে যেই পঞ্চ-বাজারে নিত্য কিনে রাজধ্বনি। তেজি ভব মায়া চিন নিজ কায়া গুরু কাছে তত্ত্ব জানি। উপরে সূড়া ভাতে সপ্ত দ্বার বেদ দ্বারে সুরধ্বনি। দক্ষিণ উত্তরে এ যুগ দুয়ার ’পরে বাজায় বংশী শুনি। যত মুনি ঋষি নিত্য বাজায় বাঁশি আপে গুরু সূক্ষ্ম ধ্যানী। তত্ত্ব পন্থ সার বংশী বিনে আর নাহি জানে শুদ্ধ জ্ঞানী। আলি রজা গুরুপদে এর্শাদুল্লাহ ভণে নিত্য লীলা-দাঁড় বাইও ভাটি আর উজানি সঙ্গে নৌকাখানি সদায় পরম নাম লইও। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |