কবি ইরকান-এর বৈষ্ণব পদাবলী
*
আমি কি দিয়া তুষিমু শ্যামের মন গো
কবি ইরকান
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান
কবি” গ্রন্থের ১০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিরহ॥

আমি কি দিয়া তুষিমু            শ্যামের মন গো
রাই আমার সে ধন নাই।
অরণ্যে বৃন্দাবনে,            ঐ শ্যামের কারণে,
বনে বনে ভ্রমিয়া বেড়াই ;
জাতি কুল মান                     জীবন যৌবন
দিয়ে শ্যামের মন নাই পাই।
রূপ গুণ যশঃ তোর লাগি সুখাইলাম কায়,
লোকে আমায় বলে কলঙ্কিনী রাই।
দুঃখ সুখ সব দিল                নিদয়া কালায়,
ভাবিয়া ইরকানে কয় শ্যামের চরণ যেন পাই।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর