কবি জগদানন্দের বৈষ্ণব পদাবলী
*
বলী কলিকাল ভূজগাধিপ বলে বলে
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১ম তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, মঙ্গলাচরণ, ১৪-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বলী কলিকাল                        ভূজগাধিপ বলে বলে
কবল কয়ল সব দেশ।
অহনিশি বিষয়-                        বিষম-বিষ পরবশ
ন পরশ ভুজগ-দমন-রসলেশ॥
জয় জয় সদয়-হৃদয় অবতার।
দুরগত দেখি অব-                        নীতলে অবতরু
হরইতে ভুবি ভুবনতর ভার॥ ধ্রু॥
দরশন দানে                            হরিত দশ দশনখ-
দংশনদাহ দূরে বিনি আর।
শীতল সুলেহ                            মেহ সব বিতরণে
উলসিত ভোগেল অখিল সংসার॥
ভুভার হরণে                         ফুকরি সব পরিকর
করু হরিনাম মন্ত্র পরচার।
নিজ নিজ কেতনে                        সবে ভেল চেতন
অচেতন জগতে জগতে দুরাচার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

বলী কলিকাল                        কাল-ভূজগাধিপ
বলে কলে কবল করল সব দেশ।
অহনিশি বিষয়                  বিষমবিষ-পরবশ
ন পরশ ভুজগ-দলন-রসলেশ॥
দুরগত দেখি                  অবনিতলে অবতরু
হরইতে ভূরি ভুবন-গুরু-ভার॥
দরশন দানে                      হরষিত দশ দিশ
অঘ-দংশন-দাহ দূরে বিনিবার।
শীতল সনেহ                      মেহসম বিতরল
উলসিত ভৈগেল অখিল সংসার॥
ভূ-ভরি ফুকরি                ফুকরি সব পরিকর
করু হরিনাম-মন্ত্রক পরচার।
নিজ নিজ নিকেতনে              সবে ভেল চেতন
অচেতন জগতে জগত দুরাচার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বলী কলিকাল কাল ভূজগাধিপ                        
বলে কলে কবল করল সব দেশ।
অহনিশি বিষয় বিষমবিষ পরবশ                   
ন পরশ ভুজগ দলন রসলেশ॥
দুরগত দেখি অবনিতলে অবতরু                   
হরইতে ভূরি ভুবন গুরু ভার॥
দরশন দানে হরষিত দশ দিশ                       
অঘ দংশন দাহ দূরে বিনিবার।
শীতল সনেহ মেহসম বিতরল                       
উলসিত ভৈগেল অখিল সংসার॥
ভূ ভরি ফুকরি ফুকরি সব পরিকর                
করু হরিনাম মন্ত্রক পরচার।
নিজ নিজ নিকেতনে সবে ভেল চেতন               
অচেতন জগতে জগত দুরাচার॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
অগেয়ান-ধ্বান্ত দুরন্ত নিমগন
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১ম তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, মঙ্গলাচরণ, ১৫-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ যথা রাগ॥

অগেয়ান-ধ্বান্ত দুরন্ত নিমগন, অখিল লোক নেহারি।
কোন বিহি নবদ্বীপ দেওল, উজার দীপক জারি॥
সব দিগ দরশন ভেল।
কিরণে ঝলমল, বাহির অন্তর, তিমির সব দূরে গেল॥ ধ্রু॥
কুপথ পরিহরি, সাধুপন্থক পথিক পরিচয় রঙ্গ।
নাম-হেমক দাম পহিরল প্রেমমণিখনি সঙ্গ॥
দুলহ সম্পদে দীন দুরগত, জগত ভরি পরিপূর ৷
জনম আঁধল, একলি রহ হাস, জগত বাহির দূর॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

আগেয়ান-ধ্বান্ত                   দুরস্ত নিগমন
অখিল লোক নিহারি।
কোন বিহি নব-                    দ্বীপে দেওল
উজোর দীপক জ্বারি॥
সব দীগ দরশন ভেল।
কিরণে ঝলমল                  বাহির অন্তর
তিমির সব দূর গেল॥
কুপথ পরিহরি                     সাধু পন্থক
পথিক পরিচয় রঙ্গ।
নাম-হেমক                       দাম পহিরল
প্রেমমণি-খনি সঙ্গ॥
দুলহ সম্পদে                      দীন দুরগত
জগত ভরি পরিপূর।
জনম-আঁধল                   একলি রহু হাম
জগত বাহির দূর॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আগেয়ান ধ্বান্ত দুরস্ত নিগমন                        
অখিল লোক নিহারি।
কোন বিহি নব দ্বীপে দেওল                         
উজোর দীপক জ্বারি॥
সব দীগ দরশন ভেল।                                
কিরণে ঝলমল বাহির অন্তর                        
তিমির সব দূর গেল॥
কুপথ পরিহরি সাধু পন্থক                           
পথিক পরিচয় রঙ্গ।
নাম হেমক দাম পহিরল                             
প্রেমমণি খনি সঙ্গ॥
দুলহ সম্পদে দীন দূরগত                             
জগত ভরি পরিপূর।
জনম আঁধল একলি রহু হাম                        
জগত বাহির দূর॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বিহরে গৌরহরি নদীয়াসমাজে
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ২য় তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, বাল্যলীলা, ৪৬-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥

বিহরে গৌরহরি নদীয়াসমাজে।
চিকুর-নিকর, শির-                    শিখর শিখণ্ডক
দরশন জুড়াইতে আছে॥
অলপে অলপে                        পরিসর দিন দিন
হোত ন সহত বিরাজে।
অভিনব কৃত কটি-                  তটহি নীলিম ধটী
পীতিম কলপ পটি তাপর রাজে॥
তাপর জগমন-                           শ্রাবণ-রসায়ণ
কত শত কিঙ্কিণী বাজে।
গল মল সতরল (?)                      হার তরলতর
মৃগমদতিলক ললাটক মাজে॥
বালক মেলি                         কেলি অবলোকত
বিসরল নগরলোক গৃহকাজে।
মঞ্জীর রঞ্জিত                          কঞ্জ চরণে গতি
ইতি উতি পেখি জগত মন গাজে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৫৬-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের বাল্যলীলা
॥ তথারাগ॥

বিহরে গৌরহরি নদীয়া-সমাজে।
চিকুরনিকর শির-                   শিখর শিখণ্ডক
দরশন জুড়াইতে সাজে॥
অলপে অলপে                     পরিসর দিন দিন
হোত ন সহত বিরাজে।
অভিনব কৃত কটি                তটহিঁ নালিম ধটী
পীতম কলপ পটী রাজে॥
তাপর জগমন-                         শ্রবণ রসায়ন
কতশত কিংকিনী বাজে।
গলথল সতরল                        হার তরলতর
মৃগমদ-ললাটক মাঝে॥
বালক মেলি                       কেলি অবলোকত
বিসরল নগর-লোক গৃহকাজে।
মঞ্জীর রঞ্জিত                         কঞ্জচরণে গতি
পেখি জগত মন গাজে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিহরে গৌরহরি নদীয়া সমাজে।                
চিকুরনিকর শির শিখর শিখণ্ডক                
দরশন জুড়াইতে সাজে॥
অলপে অলপে পরিসর দিন দিন                 
হোত ন সহত বিরাজে।
অভিনব কৃত কটি তটহিঁ নালিম ধটী             
পীতম কলপ পটী রাজে॥
তাপর জগমন শ্রবণ রসায়ন                       
কতশত কিংকিনী বাজে।
গলথল সতরল হার তরলতর                      
মৃগমদ ললাটক মাঝে॥
বালক মেলি কেলি অবলোকত                     
বিসরল নগর লোক গৃহকাজে।
মঞ্জীর রঞ্জিত কঞ্জচরণে গতি                        
পেখি জগত মন গাজে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দিন দিন অপরূপ শচীর কুমার
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ২য় তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, বাল্যলীলা, ৪৬-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥

দিন দিন অপরূপ শচীর কুমার।
ত্রিজগত-তাত                        তাত মাত আচরু
বালককাল-উচিত ব্যবহার॥ ধ্র॥
লিখত ধরণীতল                        তদনু তালদল
কাদি আদি বরণাবলী আর।
জানল অলপ                         কলাপ আলাপন
পঞ্চ অবদে সব শবদ বিচার॥
দরশনে অবগত                    অভিমত কত শত
জানি পড়ল অলঙ্কার।
গঙ্গাদাস সঙ্গ                        পালি পিঙ্গল-আদি-
পয়োধি অবধি ভই পার॥
বেদ বিভেদ                            খেদ করু পড়ি
সকল নিগম ফল সার।
পাইল বিচারে                        সপই যশ জগজন
দীগবিজয়ী জগত জয়কার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিদ্যাশিক্ষা

॥ তথারাগ॥

দিন দিন অপরূপ শচীর কুমার।
ত্রিজগত তাত                        তাত মাত আচরু
বালক-কাল ব্যবহার॥
লিখত ধরণীতল                         তদনু তালদল
কা-দি বরণাবলী আর।
জানল অলপে                         কলাপ আলাপন
পঞ্চাবদে সব শবদবিচার॥
দরশনে অবগত                     অভিমত কতশত
জানি পঢ়ল অলঙ্কার।
গঙ্গাদাস সঙ্গ                        পালি পিঙ্গল আদি
পয়োধি অবধি ভই পার॥
বেদ বিভেদ                        পঢ়ি পঢ়ি খেদ করু
সকল নিগম ফলসার।
পহিল বিচারে                        সঁপই যশ জগজন
দীগ্ বিজয়ী জগত জকার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দিন দিন অপরূপ শচীর কুমার।                        
ত্রিজগত তাত তাত মাত আচরু                        
বালক কাল ব্যবহার॥
লিখত ধরণীতল তদনু তালদল                        
কা দি বরণাবলী আর।
জানল অলপে কলাপ আলাপন                         
পঞ্চাবদে সব শবদবিচার॥
দরশনে অবগত অভিমত কতশত                    
জানি পঢ়ল অলঙ্কার।
গঙ্গাদাস সঙ্গ পালি পিঙ্গল আদি                        
পয়োধি অবধি ভই পার॥
বেদ বিভেদ পঢ়ি পঢ়ি খেদ করু                        
সকল নিগম ফলসার।
পহিল বিচারে সঁপই যশ জগজন                        
দীগ্ বিজয়ী জগত জকার॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
শশধর-যশোহর নলিন-মলিনকর
শশধর-যশ হরু নলিন মলিন করু
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ৩য় তরঙ্গ, ১ম উচ্ছ্বাস, রূপ, ১০২-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

শশধর-যশোহর নলিন-মলিনকর বয়ন নয়ন দুহুঁ তোর।
তরুণ অরুণ জিনি বসন দশনমণি মোতিমজ্যোতি উজোর।
চিতচোর গৌর তুহুঁ ভাল।
জিতলি শীতল কিরণে হিরণমুণি দলিত ললিত হরিতাল॥ ধ্রু॥
পদকর শরদরবিন্দই নিন্দই নখবর নখতরপাঁতি।
রসনা রসায়ন বদনছদন হেরি মোতিম রোহিতকাঁতি॥
সুখ মুখ দুরগতি ধরণী বরণি নহ বিধিক আধিক নিরমাণ।
অতএব তেজি কুলযুবতী উমতি ভেল জগত জগতে করু গান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথারাগ॥

শশধর-যশ হরু                      নলিন মলিন করু
বয়ন নয়ন দুহুঁ তোর।
তরুণ অরুণ জিনি                     বসন রসন মণি
মোতিম জ্যোতি উজোর॥
চিতচৌর গৌর তুহুঁ ভাল।
জীতলি শীতল                        কিরণে হিরণ-মণি
দলিত ললিত হরিতাল॥
পদ কর শরদর-                         বিন্দ বিনিন্দহ
নখবর নখতর পাঁতি।
রসনা রসায়ন                          রদন-ছদন হেরি
মোতিম রোহিত কাঁতি॥
কণ্ঠ শুক দুরগতি                       ধরণী বরণি নহ
বিধিক অধিক নিরমাণ।
অতএ কতএ কুল-                   যুবতী উমতি ভেল
জগত জগতে করু গান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শশধর যশ হরু নলিন মলিন করু                
বয়ন নয়ন দুহুঁ তোর।
তরুণ অরুণ জিনি বসন রসন মণি                
মোতিম জ্যোতি উজোর॥
চিতচৌর গৌর তুহুঁ ভাল।                         
জীতলি শীতল কিরণে হিরণ মণি                  
দলিত ললিত হরিতাল॥
পদ কর শরদরবিন্দ বিনিন্দহ                      
নখবর নখতর পাঁতি।
রসনা রসায়ন রদন ছদন হেরি                     
মোতিম রোহিত কাঁতি॥
কণ্ঠ শুক দুরগতি ধরণী বরণি নহ                 
বিধিক অধিক নিরমাণ।
অতএ কতএ কুল যুবতী উমতি ভেল              
জগত জগতে করু গান॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আলিরি, হোত মনহুঁ উলাস সুলছণ
আলিরি হোতু মনহুঁ মে হুলাস সুলছন
হোতু মনহুঁ মে হুলাস সুলছন
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ৫ম তরঙ্গ, ৫ম উচ্ছ্বাস, অন্ত্যলীলা, ২৭০-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥

আলিরি, হোত মনহুঁ উলাস সুলছণ,
বাম নিজভুজ উরজ ঘন ঘন
ফুকরই দূর সঞে, প্রাণ পিউ কিয়ে, অদূর আওব রে।
ষবহুঁ পহুঁ পরদেশ তেজব,
আগে লিখন-সন্দেশ ভেজব
তবহুঁ বেশ বিশেষ বিভূখণ সবহুঁ ভায়ব রে॥
ত্রিপথগামিনীতীরে পহুঁ যব,
অচিরে আওব শুনত পাওব,
অলস তেজি কুচ কলস জোর আগোরে সাজব রে।
তবহি হিয় মাহা হার পহিরব,
বেণী ফণি মণি-মাল বিরচব,
চলব জল ছলে কলস লেই সব, কলস ভাজব রে॥
নদীয়াপুরে জয়তুর বাওব,
হৃদয়-তিমির সুদূর ধাওব,
ভকত নখতক মাঝ যব দ্বিজরাজ রাজব রে।
গৌর আগ যব আপন আওব,
ঘুঙুট দেই তব নিকট যাওব,
দিঠি-জল ছলে কলধৌত পগ করি ধৌত মাজব রে॥
রজন শয়নক ভঙন পৈঠব,
পীঠ দেই হসি পালটি বৈঠব,
কছু বিরস ভৈ কছু সরস দৈ, দশ দোখে দোখব রে।
পীনকুচ করকমলে পরশব
ক্ষীণ তন মঝু পুলকে পূরব,
ভাখি নহি নহি আঁখি মুদি, রস রাখি রোখব রে॥
বাহু গহি তব নাহ সাধব,
সময় বুঝি হাম নব সমাধব,
সুধুই সুধাময় অধর পিবি পিয়া পুন পিয়াওব রে।
মীনকেতন সমরে চেতন,
হীন হোয়ব নিশি নিকেতন,
অবিরোধ বিনু অনুরোধ পিউ, পরবোধ পাওব রে॥
মিটব কি হিয়া বিষাদ ছল ছল,
নয়নে পহুঁ যব তবহি কল কল,
নাদ সুখদ সমবাদ এক ধনি ধাই লাওল রে।
নাথ আওল এতনি ভাখণ,
মৃতসঞ্জীবন শ্রবণে পিবি পুন,
জগত ভণ জনু জীবন-মৃত তনু, জীবন পাওল রে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভাবোল্লাস
॥ তথারাগ॥

( আলিরি )                                
হোতু মনহুঁ মে                 হুলাস সুলছন,
বাম নিজ ভূজ                  উরোজ ঘনঘন
ফুরই দূর সঞে                 প্রাণ-পিউ কিএ
অদূর আওব রে।

যবহুঁ পহুঁ পর-                   দেশ তেজব
আগেনি লেখ-                  সন্দেশ ভেজব
তবহুঁ বেশ                    বিশেষ বিভূষণ
সবহুঁ ভাওব রে॥

( আলিরি )                                
ত্রিপথগামিনী                  তীর পিউ যব
অচিরে আওব                  শুনত পাওব
অলস তেজিঅ                কুচকলসজোড়
অগোরে সাজব রে।

তবহিঁ হিয়মাহ                  হার পহিরব
বেনী-ফনী মণি                 মালে বিরচব
চলব জলছলে                কলস লেই সব
কলেশ ভাজব রে॥

( আলিরি )                                
নদীয়াপুর জয়                  তূর বাওব
হৃদয়-তিমির                   সুদূর ধাওব
ভকত-নখতর-              মাঝ যব 'দ্বিজ-
রাজ রাজব রে।

গৌর-আঁগি যব               আঁগন আওব
ঘুঁঘুট দেই তব                 নিকট যাওব
(দীঠি)-জলছলে           কলধৌত-পদ করি
ধৌত মাজব রে॥

( আলিরি )                        
রঙন শয়নক                 ভঙন পৈঠব
পীঠ দেই হসি                পালটি বৈঠব
(কছু) বিরস ভৈ         কছু সরস দৈ দশ
দোখে দোখব রে।

পীন কুচ কর-                কমলে পরশব
খীন তনু মঝু                পুলকে পূরব
ভাখি নহি নহি                আঁখি মুদি রস
রাখি রোখব রে॥

( আলিরি )                        
বাহ গহি তব                    নাহ সাধব
সময় বুঝি হাম                সব সমাধব
সুধই সুধাময়            অধর পিবি পিউ
পুন পিয়াওব রে।

মীনকেতন-                সমরে চেতন-
হীন হোয়ব                নিশি নিকেতন
অবিরোধ বিন-           অনুরোধ পিউ
পরবোধ পাওব রে॥

এতহুঁ চিন্তনে                 হরষ ছলছল
ভাবিনী বিভাবিত        তবহি কলকল
নাদ সুখদ                 সম্বাদ এক ধনী
ধাই লাওল রে।
নাহ আওল                  এতনি ভাখন
মৃত সঁজীবন             শ্রবণে পিবি পুন
জগত ভণ জনু           জীবন-মৃত তনু
জীবন পাওল রে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হোতু মনহুঁ মে হুলাস সুলছন                        
বাম নিজ ভূজ উরোজ ঘনঘন                        
ফুরই দূর সঞে প্রাণ-পিউ কিএ                        
অদূর আওব রে।
যবহুঁ পহুঁ পর দেশ তেজব                        
আগেনি লেখ সন্দেশ ভেজব                        
তবহুঁ বেশ বিশেষ বিভূষণ                        
সবহুঁ ভাওব রে॥
ত্রিপথগামিনী তীর পিউ যব                        
অচিরে আওব শুনত পাওব                        
অলস তেজিঅ কুচকলসজোড়                        
অগোরে সাজব রে।
তবহিঁ হিয়মাহ হার পহিরব                        
বেনী ফনী মণি মালে বিরচব                        
চলব জলছলে কলস লেই সব                        
কলেশ ভাজব রে॥
নদীয়াপুর জয় তূর বাওব                        
হৃদয় তিমির সুদূর ধাওব                        
ভকত নখতর মাঝ যব দ্বিজ                        
রাজ রাজব রে।
গৌর আঁগি যব আঁগন আওব                        
ঘুঁঘুট দেই তব নিকট যাওব                        
জলছলে কলধৌত পদ করি                        
ধৌত মাজব রে॥
রঙন শয়নক ভঙন পৈঠব                        
পীঠ দেই হসি পালটি বৈঠব                        
বিরস ভৈ কছু সরস দৈ দশ                        
দোখে দোখব রে।
পীন কুচ কর কমলে পরশব                        
খীন তনু মঝু পুলকে পূরব                        
ভাখি নহি নহি আঁখি মুদি রস                        
রাখি রোখব রে॥
বাহ গহি তব নাহ সাধব                                
সময় বুঝি হাম সব সমাধব                        
সুধই সুধাময় অধর পিবি পিউ                        
পুন পিয়াওব রে।
মীনকেতন সমরে চেতন                             
হীন হোয়ব নিশি নিকেতন                        
অবিরোধ বিন অনুরোধ পিউ                        
পরবোধ পাওব রে॥
এতহুঁ চিন্তনে হরষ ছলছল                        
ভাবিনী বিভাবিত তবহি কলকল                 
নাদ সুখদ সম্বাদ এক ধনী                        
ধাই লাওল রে।
নাহ আওল এতনি ভাখন                        
মৃত সঁজীবন শ্রবণে পিবি পুন                        
জগত ভণ জনু জীবন মৃত তনু                        
জীবন পাওল রে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
নদিয়া-ভূধরে-নীল-অম্বরে
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের আবির্ভাব -

নদিয়া-ভূধরে-                        নীল-অম্বরে
গৌর দরশন দেল।
উদয়-ভূভৃতে                        রাহুকবলিত
আধশশি উগি গেল॥
দশদীশে হরিহরি বোল।
জপত জগভরি                   দাম ধরি হরি-
নাম ভই উতরোল॥
দুরিতদুরনীত                     সুদূরগত দিন
রজনী আন না জান।
হোত নিত গান                   পুরাণ অধিয়ান
ভকতজন সম্মান॥
পাতকী-পামর                      দুখিত দূরগত
দীনহীন পরিপূর।
প্রেমধন সব                        জগত ভরু রহু
জগত বাহির দূর॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নদিয়া ভূধরে নীল অম্বরে                        
গৌর দরশন দেল।
উদয় ভূভৃতে রাহুকবলিত                        
আধশশি উগি গেল॥
দশদীশে হরিহরি বোল।                        
জপত জগভরি দাম ধরি হরি                   
নাম ভই উতরোল॥
দুরিতদুরনীত সুদূরগত দিন                    
রজনী আন না জান।
হোত নিত গান পুরাণ অধিয়ান                
ভকতজন সম্মান॥
পাতকী পামর দুখিত দূরগত                   
দীনহীন পরিপূর।
প্রেমধন সব জগত ভরু রহু                      
জগত বাহির দূর॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
জননী কোরে গৌর ভগবান
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব
পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের আবির্ভাব -
॥ তথারাগ॥

.        জননী কোরে গৌর ভগবান।
ঘনঘন গগনে মগন রজনীকর
.        কর দরশাই রুদত একতান॥
বদনসরোজ উরোজে ন যোজই
.        দূর রহু সুচির রুচির খীর পান।
মোদ পারসোদন নহ অনুমোদন
.        তজই ন রোদন অতি অগেআন॥
চাঁচর চিকুর-নিকর করে টানই
.        অতিশয় অনুনয় বিনয় না মানি।
হারক ডোরি তোড়ি মণিমোতিম
.        বিকিরতি ধরিতি না শুনে সমুঝানি॥
হঠ করি জননী অংসে করু দংশন
.        উহুহু উহুহু রবে না রোপই কান।
জগত সমূখে করি দরপণ অরপণ
.        মুখ দরশাই করল সমাধান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জননী কোরে গৌর ভগবান।
ঘনঘন গগনে মগন রজনীকর
.        কর দরশাই রুদত একতান॥
বদনসরোজ উরোজে ন যোজই
.        দূর রহু সুচির রুচির খীর পান।
মোদ পারসোদন নহ অনুমোদন
.        তজই ন রোদন অতি অগেআন॥
চাঁচর চিকুর নিকর করে টানই
.        অতিশয় অনুনয় বিনয় না মানি।
হারক ডোরি তোড়ি মণিমোতিম
.        বিকিরতি ধরিতি না শুনে সমুঝানি॥
হঠ করি জননী অংসে করু দংশন
.        উহুহু উহুহু রবে না রোপই কান।
জগত সমূখে করি দরপণ অরপণ
.        মুখ দরশাই করল সমাধান॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
অপরূপ সব সুলখনযুত অঙ্গ
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব
পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগোরাঙ্গের দেহলক্ষণ
॥ বসন্ত॥

অপরূপ সব সুলখনযুত অঙ্গ।
নিরখিতে মুরছিত কোটিঅনঙ্গ॥
অবিদিতে বিদিত সব জানি।
গুপতে মুরারি গুপতে কহু আনি॥
পহিলহি বেকত সপত  থল রঙ্গ।
তারপর ষট থল পেখিএ তুঙ্গ॥
তিন থল বিথল খরব তিন আর।
গম্ভির ফির তিন পেখি ইহার॥
দীঘল পঁচ থল পঁচ থল খীন।
অতএ লখিএ মহাপুরুষক চীন॥
গণহ সরব শুভ লচ্ছন সোই।
দ্বিজসুতে ইহ কিএ সম্ভব হোই॥
নদিয়ানগর পুরে দেখি বিপরীত।
চল কিএ অচল সকল পুলকিত॥
এতদিনে দূরে গেল সব মনতাপ।
কি জানি বা জগতের যাব তাপপাপ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অপরূপ সব সুলখনযুত অঙ্গ।
নিরখিতে মুরছিত কোটিঅনঙ্গ॥
অবিদিতে বিদিত সব জানি।
গুপতে মুরারি গুপতে কহু আনি॥
পহিলহি বেকত সপত থল রঙ্গ।
তারপর ষট থল পেখিএ তুঙ্গ॥
তিন থল বিথল খরব তিন আর।
গম্ভির ফির তিন পেখি ইহার॥
দীঘল পঁচ থল পঁচ থল খীন।
অতএ লখিএ মহাপুরুষক চীন॥
গণহ সরব শুভ লচ্ছন সোই।
দ্বিজসুতে ইহ কিএ সম্ভব হোই॥
নদিয়ানগর পুরে দেখি বিপরীত।
চল কিএ অচল সকল পুলকিত॥
এতদিনে দূরে গেল সব মনতাপ।
কি জানি বা জগতের যাব তাপপাপ॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দিঠি পদ করতল তালু স্বাদন-থল
ভণিতা জগত
কবি জগত / জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগোরাঙ্গের দেহলক্ষণ
॥ তথারাগ॥

দিঠি পদ করতল                তালু স্বাদন-থল
বদন-ছদন নখ রঙ্গ।
উর অরু শ্রীমুখ             কটি কিবা সুনাসিক
সুললিত কাঁধ সুতুঙ্গ॥
গৌর অঙ্গ বলিহারি।
কটি সুললাট                   চারু উর পরিসর
নিরখত গুপত মুরারি॥
পুন তিন অঙ্গ                   জঙ্ঘ অরু মেহন
গিরিবা খরব আকার।
গভির নাভিসর                  ধী স্বর মনোহর
দীঘল পঁচথল আর॥
নাসা চিবুক                 নয়ন জানু ভুজ পুন
পঞ্চ সূক্ষ্ম বিচারি।
অঙ্গুলিপরব                        রোম ত্বচ কচ
রদন জগত বিনিধারি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দিঠি পদ করতল তালু স্বাদন থল                
বদন ছদন নখ রঙ্গ।
উর অরু শ্রীমুখ কটি কিবা সুনাসিক              
সুললিত কাঁধ সুতুঙ্গ॥
গৌর অঙ্গ বলিহারি।                                
কটি সুললাট চারু উর পরিসর                      
নিরখত গুপত মুরারি॥
পুন তিন অঙ্গ জঙ্ঘ অরু মেহন                      
গিরিবা খরব আকার।
গভির নাভিসর ধী স্বর মনোহর                       
দীঘল পঁচথল আর॥
নাসা চিবুক নয়ন জানু ভুজ পুন                       
পঞ্চ সূক্ষ্ম বিচারি।
অঙ্গুলিপরব রোম ত্বচ কচ                             
রদন জগত বিনিধারি॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর