নরহরি-নাম অন্তরে অছু ভাবহ
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি সতীশচন্দ্র রায় সম্পাদিত ১৩২২বঙ্গাব্দে (১৯১৫ খৃষ্টাব্দে) প্রকাশিত বৈষ্ণবদাস সংকলিত
শ্রীশ্রীপদকল্পতরুর ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা, ৩৬শ পল্লব, প্রার্থনা, ৩০৩৮-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

নরহরি-নাম অন্তরে অছু 'ভাবহ
হবে ভব-সাগরে পার।
ধর রে শ্রবণে নর হরি-নাম সাদরে
চিন্তামণি উহ সার॥
যদি কৃতপাপি আদরে কভু মন্ত্রক
রাজ শ্রবণে করে পান।
শ্রীকৃষ্ণচৈতন্য বলে হয় তছু দুর্গম
পাপ তাপ সহ ত্রাণ॥
করহ গৌর-গুরু-বৈষ্ণব-আশ্রয়
লহ নরহরি-নাম-হার।
সংসারে নাম লই সুকৃতি হইয়া তরে
আপামর দুরাচার॥
ইথে কৃত-বিষয়-তৃষ্ণ পহুঁ-নাম-হারা
যো ধারণে শ্রম-ভার॥
কুতৃষ্ণ জগদানন্দ কৃত-কল্মষ
কুমতি রহল কারাগার॥

টীকা -
এই পদের অক্ষরে সুকৌশলে দ্বাত্রিংশৎ অক্ষরযুক্ত হরিনাম-মহামন্ত্র প্রদর্শিত হইয়াছে ; মন্ত্রোদ্ধার-প্রণালী
গ্রন্থ শেষে দৃষ্টব্য। ---সতীশচন্দ্র রায়, শ্রীশ্রীপদকল্পতরু, ৪র্থ খণ্ড॥
মিলনসাগরে সেই মন্ত্রোদ্ধার-প্রণালীর রূপটি দেখতে নীচে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী”
সংকলনে এই পদের দেওয়া রূপটি দেখুন।---মিলন সেনগুপ্ত, মিলনসাগর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১ম তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, মঙ্গলাচণ, ১৫-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ যথা রাগ॥

নরহরি নাম অন্তরে অছু ভাবহ হবে ভবসাগরে পার।
ধর রে শ্রবণে নর হরিনাম সাদরে চিন্তামণি উহ সার॥
যদি কৃতপাপী আদরে কভু মন্ত্রকরাজ শ্রবণে করে পান।
শ্রীকৃষ্ণচৈতন্য বলে হয় তছু দুর্গম পাপতাপ সহ ত্রাণ॥
করহ গৌর গুরু, বৈষ্ণব আশ্রয় লহ, নরনরি নাম হার।
সংসারে নাম লই সুকৃতি হইয়তে রে আপামর দুরাচার॥
ইথে কৃত বিষয় তৃষ্ণ পঁহু নামহারা যো ধারণে শ্রম তার।
কুতৃষ্ণ-জগদানন্দ কৃতকল্মষ কুমতি রহল কারাগার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অন্তশ্চিত্র পদ
শ্রীকৃষ্ণচৈতন্যর নামমহিমা
কবি জগদানন্দের বৈষ্ণব পদাবলী
*
খেম কি কহব খল-খগেশ্বর
ভণিতা জগত-আনন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
বাহ্যাচিত্র পদ
শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি

খেম কি কহব                        খল-খগেশ্বর
খোয়লি এতদিনে রাই।
খীন খঞ্জন-                        নয়নী খনে খনে
খনিক নিরখহ যাই॥
খলিত দিঠিজলে                      খৌম ভীগল
খোভ কোন মিটাই।
খসল কুন্তল                         খৌনী বিলুঠই
খীর নীর না খাই॥
খোলি খাপসেঁ                        খরগ খরতর
মদন মারত ধাই।
খসঞে খিন শশী             খসি কি খিতি পড়ি
রাহুভয়ে গড়ি যাই॥
খেদ কি কহব                    খিপত সম গতি
খণহিঁ খলখল হাসই।
খণ্ড কপালিয়া                        খণ্ডবাসিয়া
জগত-আনন্দ ভাষই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খেম কি কহব খল খগেশ্বর                
খোয়লি এতদিনে রাই।
খীন খঞ্জন নয়নী খনে খনে                
খনিক নিরখহ যাই॥
খলিত দিঠিজলে খৌম ভীগল             
খোভ কোন মিটাই।
খসল কুন্তল খৌনী বিলুঠই                
খীর নীর না খাই॥
খোলি খাপসেঁ খরগ খরতর              
মদন মারত ধাই।
খসঞে খিন শশী খসি কি খিতি পড়ি     
রাহুভয়ে গড়ি যাই॥
খেদ কি কহব খিপত সম গতি           
খণহিঁ খলখল হাসই।
খণ্ড কপালিয়া খণ্ডবাসিয়া                
জগত আনন্দ ভাষই॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
গরব-আঁধল গরবিনীগণ
ভণিতা জগত-আনন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
বাহ্যাচিত্র পদ
শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি

গরব-আঁধল                           গরবিনীগণ
গাঁথি গলে তুহুঁ নেলি।
গোপগেহিনী-                        গণক গৌরব-
গান সহজহিঁ গেলি॥
গান গোকুল                        গোপগৃহ সঞে
গোপ-নাগরী ধায়।
গিরি গোবর্ধন-                        গহন গহ্বর-
গেহ-গরভে লোটায়॥
গুরুক গঞ্জন                        গভীর গরজন
গারি-ভয় নাহি মান।
গৌরীগণ সঞে                      গোপিনী-মনে
গরল গরাসব কান॥
গরিম গুণগণে                       গজহুঁ গামিনী
গর গর স্বরে রোয়।
গহন গৃহ গৃহ                      গহন ভেল কহ
জগত-আনন্দ তোয়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গরব আঁধল গরবিনীগণ                  
গাঁথি গলে তুহুঁ নেলি।
গোপগেহিনী গণক গৌরব                
গান সহজহিঁ গেলি॥
গান গোকুল গোপগৃহ সঞে               
গোপ নাগরী ধায়।
গিরি গোবর্ধন গহন গহ্বর                
গেহ গরভে লোটায়॥
গুরুক গঞ্জন গভীর গরজন                
গারি ভয় নাহি মান।
গৌরীগণ সঞে গোপিনী মনে               
গরল গরাসব কান॥
গরিম গুণগণে গজহুঁ গামিনী                
গর গর স্বরে রোয়।
গহন গৃহ গৃহ গহন ভেল কহ                
জগত আনন্দ তোয়॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
উপর ও নীচ হইতে পদ :

নরহরি প্রভু তুমি। কি আর বলিব আমি॥
তনমন এক করি। চরণযুগল ধরি॥
সমাপন তুয়া পায়। জগত আনন্দ গায়॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
নবীন মিলনে তনু ধরি তুহুঁ
ভণিতা জগদানন্দ / জগত-আনন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কৃষ্ণের প্রতি শঠতার অনুযোগ
ন-
র-
হ-
রি
প্র-
ভু
তু-
মি
বীন
সিক
সিত
তি অ-
ণত
লাঞা
ষিয়া
নতি
মি-
আ-

লি
ব-
র-
আ-
কি-
লনে
শয়ে
দনে
সম
নিতা
মণী
দরে
’কর
ত-
ন-
ম-


ক-
ক-
রি
নু ধ-
গণি
জালে
কর
সব
মল
ত প-
তি না
রি
ধ-

গ-
যু-
ন-
র-
চ-
তুহুঁ
রম
লনা
মন
বতী
য়নী
কারে
লহ
স-
মা-
প-

তু-
আ-
পা-

পতি
নিনী
রব-
ন্দের
লনা
শা-হ-
সর
সুখী

গা-
ন্দ
ন-
আ-

গ-
জ-
নেক কেলি।
রিমা দেলি॥
কত করি।
ন্দন হরি॥
সিবে কিসে।
কল্যে শেষে॥
রব-অন্ধ।
গদানন্দ॥
*
উপর ও নীচ হইতে অক্ষর মিলাইয়া পাঠ :

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
নর
ধর
যদি
শ্রীকৃ-
কর-
সংসা-
ইথে
কু-তৃ
হ-
রে-
কৃ-
ষ্ণ-
হ-
রে
কৃ-
ষ্ণ
রি নাম অন্ত-
শ্রবণে নর
ত পাপী আদ-
চৈতন্য বল্যে
গৌর গুরু বৈ-
নাম লই সু-
ত বিষয় তৃ-
জগদানন্দ
রে
হ-
ষ্ণ
কৃ-
ষ্ণ
কৃ-
ষ্ণ
কৃ-
অছু ভাবহ
রি নাম সাদ-
কভু মন্ত্রক-
য় তছু দুর্গ-
-ব আশ্রয় ল-
তি হইয়া ত-
পহুঁ-নাম-হা-
ত-কল্মষ কু-
হ-
রে
রা-

হ-
রে
রা-
ম-
বে ভব সাগ-
চিন্তামণি উ-
জ শ্বরণে ক-
পাপতাপ স-
নরহরি না-
আপামর দু-
যো ধারণে শ্র-
তি রহল কা-
রে
হ-
রে
হ-

রা-

রা-
পার।
সার॥
পান।
ত্রাণ॥
হার।
চার॥
তার।
গার॥
*
নিজ অপরাধ মানি যব মাধব
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি সতীশচন্দ্র রায় সম্পাদিত ১৩২২বঙ্গাব্দে (১৯১৫ খৃষ্টাব্দে) প্রকাশিত বৈষ্ণবদাস সংকলিত
শ্রীশ্রীপদকল্পতরুর ১ম খণ্ড, ২য় শাখা, ১৩শ পল্লব, কলহান্তরিতা, ৪৪৮-পদসংখ্যায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ বালা ধানশী॥

নিজ অপরাধ                      মানি যব মাধব
কোরে আগোরত ধাব।
সরস-বিরসময়ি                    ইঙ্গিতে রসবতি
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করয়ে নৈরাশে।
মান-জলদ সঞে                 নিকসয়ে মুখ-শশি
কানুক দীঘ নিশাসে॥ ধ্রু॥
কনয়াচল-রুচ                        উচ কুচ-চুচুক
সরসহি পরশতি নাহ।
মানক শেষ-                        লেশ-রস-সূচক
আধ-মুদিত-দিঠি চাহ॥
অধর-সুধা-রস                 পিবইতে যব ধনি
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ                  তবহি সফল করু
হরি মন-মনসিজ-বাধা॥

ই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ৬৩৭-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ যথা॥

নিজ অপরাধ                        মানি যব মাধব
কোরে আগোরত ধাব।
সরস-বিরসময়ি                    ইঙ্গিতে রসবতি
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করয়ে নৈরাশে।
মান-জলদ সঞে                  নিকসয়ে মুখ-শশি
কানুক দীঘ নিশাসে॥ ধ্রু॥
কনয়াচল-রুচ                          উচ কুচ-চুচুক
সরসহি সরসতি নাহ।
মানক শেষ-                          লেশ-রস-সূচক
আধ-মুদিত-দিঠি চাহ॥
অধরে-সুধা-রস                   পিবইতে যব ধনি
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ                     তবহি সফল করু
হরি মন-মনসিজ-সাধা॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বালা ধানশী॥

নিজ অপরাধ,                      মানি যব মাধব,
কোরে আগোরত ধাব।
সরস বিরস ময়ী        ,           ইঙ্গিতে রসবতী,
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করয়ে নৈরাশে।
মান-জলদ সঞে,                 নিকসয়ে মুখশশী,
কানুক দীঘল নিশাসে॥
কনয়াচল-রুচ,                        উচ কুচ চুচুক,
সরসহি পরশিতে নহে @।
মানক শেষ,                          লেশ-রস-সূচক,
আধ মুদিত দিঠি চাহ॥
অধর সুধা রস,                  পিবইতে যব ধনী,
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ,                   তবহি সফল করু,
হরি মন মনসিজ বাধা॥

@ - এই গ্রন্থে “চাহে” দেওয়া রয়েছে, “চাহ” নয়। ছন্দ মিলছে না।

ই পদটি নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড,
রূপানুরাগ, ২৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ করুণ কামোদ - দশকুশী॥

নিজ অপরাধ                      মানি যব মাধব
কোরে আগোরত ধাব।
সরস বিরসময়ি                    ইঙ্গিতে রসবতী
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করয়ে নৈরাশে।
মান জলদ সঞে                  নিকসয়ে মুখশশী
কানুক দীরঘ নিশ্বাসে॥ ধ্রু॥
কনয়াচল-রুচ                        উচ কুচ চুচুক
সরসহি পরশতি নাহ।
মানক শেষ-                        লেশ রস-সূচক
আধ মুদিত দিঠি চাহ॥
অধরে সুধারস                  পিবইতে যব ধনি
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণে                   তবহি সফল করু
হরি-মন মনসিজ বাধা॥

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত “কীর্ত্তন পদাবলী”, ২৭৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। এখানে উল্লেখ রয়েছে যে এই কবি জগদানন্দ ঠাকুর (জোঁফলাই)।

মানখণ্ড
॥ করুণ কামোদ - দশকুশী॥

নিজ অপরাধ                        মানি যব মাধব
কোরে আগোরত ধাব।
সরস-বিরসময়ি                      ইঙ্গিতে রসবতী
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি, রাই কি করয়ে নৈরাশে।
মান-জলদ সঞে                  নিকসয়ে মুখ-শশী
কানুক দীঘনিশাসে॥ ধ্রু॥
কনয়াচল-রুচ                          উচ কুচ-চুচুক
সরসহি পরশতি নাহ।
মানক শেষ-                          লেশ-রস-সূচক
আধ-মুদিত-দিঠি চাহ॥
অধর-সুধারস                     পিবইতে যব ধনি
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ                    তবহি সফল করু
হরি মন-মনসিজ বাধা॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মানান্তে মিলন
॥ তথারাগ॥

নিজ অপরাধ                        মানি যব মাধব
কোরে আগোরল ধাব।
সরস বিরসময়ী                      ইঙ্গিতে রসবতী
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করব নৈরাশে।
মান জলদ সঞে                   নিকশয়ে মুখশশী
কানুক দীঘ নিশাসে॥
কনয়াচল রুচ                          উচকুচ চূচুকে
সরসহিঁ পরশহিঁ নাহ।
মানক লেশ-                          শেষ-রস-সূচক
আধ-মুদিত দিঠি চাহ॥
অধর সুধারস                    পিবইতে যব ধনি
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ                        তবহুঁ দূরে গেও
হরিমন-মনসিজ-বাধা॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিজ অপরাধ মানি যব মাধব                     
কোরে আগোরল ধাব।
সরস বিরসময়ী ইঙ্গিতে রসবতী                   
অসমতি সমতি বুঝাব॥
দেখ সখি রাই কি করব নৈরাশে।                
মান জলদ সঞে নিকশয়ে মুখশশী                
কানুক দীঘ নিশাসে॥
কনয়াচল রুচ উচকুচ চূচুকে                       
সরসহিঁ পরশহিঁ নাহ।
মানক লেশ শেষ রস সূচক                        
আধ মুদিত দিঠি চাহ॥
অধর সুধারস পিবইতে যব ধনি                   
বঙ্কিম করু মুখ আধা।
জগদানন্দ ভণ তবহুঁ দূরে গেও                    
হরিমন মনসিজ বাধা॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
অকরুণ পুন বাল অরুণ
জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে
জাগহ বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে
অকরুণ পুন তরুণ-অরুণ
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি সতীশচন্দ্র রায় সম্পাদিত ১৩২২বঙ্গাব্দে (১৯১৫ খৃষ্টাব্দে) প্রকাশিত বৈষ্ণবদাস সংকলিত
শ্রীশ্রীপদকল্পতরুর ২য় খণ্ড, ৩য় শাখা, ৫ম পল্লব, রসালস, ৬৫৭-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ভৈরবী॥

অকরুণ পুন বাল অরুণ
উদিত মুদিত কুমুদ-বদন
চমকি চুম্বি চঞ্চরি পদু-
.        মিনিক সদন সাজে।
কি জানি সজনি রজনি ভোর
ঘূঘূ ঘন ঘোষে ঘোর
গত যামিনি জিত-দামিনি
.        কামিনি-কুল লাজে॥
কুহুরত হত-শোক কোক
জাগব অব সবহঁ লোক
শুক-শারিক-পিকু-কাকলি
.        নিধুবন ভরু ওয়াজে।
গলিত, ললিত বসন সাজ
মণিযুত বেণি-ফণি বিরাজ
উচ-কোরক-রুচ-চোরক
.        কুচ-জোরক মাঝে॥
তড়িত-জড়িত জলদ ভাতি
দুহে সুখে শুতি রহল মাতি
জিনি ভাদর রস-বাদর
.        পরমাদর শেজে।
বরজ-কুলজ জলজ-নয়নি
ঘুমল বিমল-কমল-বয়নি
কৃত-নালিশ ভুজ বালিশ
.        আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে ঘুণ ধনুগুণ
কিয়ে রতি-রণে ভেল তুণ শুন
সমর মাঝ পড়ল লাজ
.        রতি-পতি ভয় ভাজে।
বিপতি পড়ল যুবতি-বৃন্দ
গুরুগণ-গতি কহই মন্দ
জগদানন্দ সরস-বিরস
.        রসবতি রসরাজে॥

ই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ১১২৩-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ ভৈরবী॥

অকরুণ পুন বাল অরুণ
উদিত মুদিত কুমুদ-বদন
চমকি চুম্বি চঞ্চরি পদ-
.        মিনিক সদন সাজে।
কি জানি সজনি রজনি থোর
ঘুঘু ঘন গতহ ঘোর
গতো যামিনি জিত-দামিনি
.        কামিনি-কুল লাজে॥
কুহরত হত-শোক কোক
জাগব অব সবহঁ লোক
শুক-শারিক-পিক-কাকলি
.        নিধুবন ভরি ওয়াজে।
কলিত, ললিত বসন সাজ
মণিযুত বেণি-ফণি বিরাজ
উচ-কোরক-রুচ-চোরক
.        কুচ-জোরক মাঝে॥
তড়িত-জড়িত জলদ ভাতি
দোহে শুতি সুখে রহল মাতি
জিনি ভাদর রস-বাদর
.        পরমাদর শেজে।
টুটল কিয়ে ঘুণ ধনুগুণ
কিয়ে রতি-রণে ভেল তুণ শুন
সমর মাঝ পড়ল লাজ
.        রতি-পতি ভয় ভাজে।
বিপতি পড়ল যুবতি-বৃন্দ
গুরুগণ-গতি কহই মন্দ
জগদানন্দ সরস-বিরস
.        রসবতি রসরাজে॥

এই পদটি ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথির ৩৯|৫২-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ ভৈরবী॥

অকরুণ পুন বাল অরুণ
উদিত মুদিত কুমুদ-বদন
চমকি চুম্বি চঞ্চরি পদু-
.        মিনিক সদন সাজে।
কি জানি সজনি রজনি ভোর
ঘূঘূ ঘন ঘোষে ঘোর
গত যামিনি জিত-দামিনি
.        কামিনি-কুল লাজে॥
ফুকরত হত-শোক কোক
জাগব অব সবহঁ লোক
শুক-শারিক-পিকু-কাকলি
.        নিধুবন ভরি ওয়াজে।
গলিত, ললিত বসন সাজ
মণিযুত বেণি-ফণি বিরাজ
উচ-চোরক-কুচ-জোরক
.        কুচ-জোরক মাঝে॥
তড়িত-জড়িত জলদ ভাতি
দুহে সুখে শুতি রহল মাতি
জিনি ভাদর রস-বাদর
.        পরমাদর শেজে।
বরজ-কুলজ জলজ-নয়নি
ঘুমল বিমল-কমল-বয়নি
কৃত-নালিশ ভুজ বালিশ
.        আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে ঘুণ ধনুগুণ
রতিরণে পুন ভই তুণ শুন
সমর মাঝ পড়ল লাজ
.        রতি-পতি ভয় ভাজে।
বিপতি পড়ল যুবতি-বৃন্দ
গুরুজনগণ কহব
জগদানন্দ হরস-বিরস
.        রসবতি রসরাজে॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দ্বিজ মাধব সংকলিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, ১৩৮১টি পদবিশিষ্ট
“শ্রীপদমেরুগ্রন্থ”, ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি
চুম্বি চঞ্চরি পদুমিনিক সদন সাজে।
কি জানি সজনি রজনি ঘোর ঘু ঘু ঘন ঘোষে ঘোর
গত জামিনী জিত দামিনি কামিনিকুল লাজে॥
কুহকত হত শোক কোক জাগর অবশ বহু লোক
শুক শারিক পিক কাকলি নিধুবন ভরি ওয়াজে।
কলিত ললিত বসন সাজ মণিযুত বেণী ফণি বিরাজ
উচ কোরক রূচ চোরক কুচজোড়ক মাঝে॥
তড়িতজড়িত জলদ ভাঁতি দোহে সুখে অতি রহল মাঁতি
জিনি ভাদর রস বাদর পরমাদর শেজে।
বরজকুলজ জলজনয়নি ঘুমল বিমল কমল বয়নি
কৃত লালিস ভুজ বালিশ আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে ফুলধনু গুণ কিয়ে রতিবলে ভেল তূণ সুন
সমর মাঝ পড়ল লাজ রতিপতি ভয় ভাজে।
বিপতি পড়ল যুবতীবৃন্দ গুরুগণগতি কহই মন্দ
জগদানন্দ সরস রতিরস রাজে॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভৈরবী॥

অকরুণ পুন বাল অরুণ,
উদিত মুদিত কুমুদ বদন,
চমকি চুম্বি চঞ্চরী পদু,
.        মিনীক সদন সাজে।
কি জানি সজনি রজনী থোর,
ঘুঘু ঘন বোলত ঘোর,
গতি যামিনী জিত দামিনী,
.        কামিনী-কুল লাজে॥
কুহুরত হত-শোক কোক,
জাগর-অবশ দুহঁ লোক,
শুক সারীক পিক কাকলী,
.        নিধুবন ভরু ওয়াজে।
গলিত ললিত বসন সাজে,
মণিযুত-বেণী ফণী বিরাজে
উচ কোরক রুচ চোরক
.        কুচ জোরক মাঝে॥
বিমল তড়িত জড়িত ভাতি
দোহে সুখে রহল মাতি
জিনি ভাদর রস-বাদর
.        পরমাদর শেজে।
বরজ-কুলজ জলজ-নয়নী
ঘুমল বিমল-কমল-বয়নী
কৃত নালিশ ভুজ বালিশ
.        আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে ঘুন ধনুগুণ
কিয়ে রতি-রণে ভেল তুণ শূন
সমর মাঝ পড়ল লাজ
.        রতি-পতি ভয় ভাজে।
বিপতি পড়ল যুবতী-বৃন্দ
গুণগণ গতি কহই মন্দ
জগদানন্দ সরস বিরস
.        রসবতী রসরাজে॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ২৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে একটি ভিন্ন প্রথম পঙ্ক্তি দেওয়া হয়েছে।

॥ ভৈরবী॥

জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে।
অকরুণ পুনঃ বাল অরুণ                উদিত মুদিত কুমুদ বদন
চমকি চুম্বি চঞ্চরী পদুমিনীক সদন সাজে॥
কি জানি সজনি রজনী থোর                ঘুঘু ঘন ঘোষত ঘোর
গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে।
কুহরত হত শোক কোক                   জাগহু অব সবহু লোক
শুক শারীক পিক কাকলী নিধুবন ভরি গাজে।
গলিত ললিত বসন সাজে              মণি যুত বেণী ফণী বিরাজে
উচ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে।
তড়িত জড়িত জলদ ভাঁতি            দোহে সুখে দুহুঁ রহল মাতি
জিনি ভাদর রস বাদর পরমাদর শেজে।
বরজ-কুলজ জলজনয়নী                  ঘুমল বিমল কমল-বয়ানী
কৃত নালিশ ভূজ বালিশ আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে ফুল ধনু গুণ            কিয়ে রতিরণে ভেল তুণ শূন
সমর মাঝ পড়ল লাজ রতি-পতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল যুবতী বৃন্দ                  গুরুগণ গতি কহুই মন্দ
জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে॥

ই পদটি নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, উত্তর
গোষ্ঠ, ৫৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস - জপতাল॥

জাগহু বৃষভানু নন্দিনি,           
.                                মোহন যুবরাজে।
অকরুণ পুনঃ বাল অরুণ,        
উদিত মুদিত কুমুদ বদন,        
চমকি চুম্বিত চঞ্চরি পদু-        
.                                মিনিক সদন সাজে॥
কি জানি সজনি রজনি থোর      
ঘুঘু ঘন ঘুষত ঘোর,                
গত যামিনি, জিত দামিনি        
.                                কামিনী কুল লাজে।
ফুকরত হত-শোক কোক,        
জাগব অব সবহু লোক,           
শুক সারিক পিকু কাকলি,        
.                                নিধুবন ভরি ওয়াজে।
গলিত ললিত বসন সাজ,            
মণি-যুত-বেণু-ফণি বিরাজ        
উচকোরক-রুচ-চোরক,            
.                                কুচ জোরক মাঝে।
তড়িত জড়িত জলদ ভাতি,        
দোঁহে দুঁহু সুখে রহল মাতি,        
জিনি ভাদর-রস বাদর             
.                                পরমাদর শেজে।
বরজ-কুলজ-জলজনয়ানী.        
ঘুমল বিমল কমল-বয়ানী,        
কৃত-লালিশ ভুজ বালিশ,           
আলিস নাহি ত্যজে॥
টুটল কিয়ে ফুলধনুগুণ,                
কিয়ে-রতি রণে ভেল তূণ শূন,        
সমর মাঝ পড়ল লাজ,                
.                                রতিপতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল যুবতি বৃন্দ,        
গুরুজন অব কহই মন্দ                
জগদানন্দ সরস বিরস                
.                                রসবতী রসরাজে॥

ই পদটি ১৯৩২ সালে প্রকাশিত, ব্রজমোহন দাস সংকলিত পদাবলী সংকলন “বৈষ্ণব সেবা আরতি ও
কীর্ত্তন পদাবলী ও নিত্যক্রিয়া পদ্ধতি”, ২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভৈরবী॥

জাগহু বৃষভানুনন্দিনী, মোহন যুবরাজে॥ ধ্রু॥
অকরুণ পুন, বাল-অরুণ, উদিত মুদিত, কুমুদ বদন,
চমকি চুম্বি, চঞ্চরী পদমিনীক সদন সাজে॥
কি জানি সজনি রজনী থোর, ঘুঘু ঘন ঘোষত ঘোর,
গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে॥
ফুকারচ হত, শোক কোক, জাগব অহ সবহু লোক,
শুক শারীক, পিক কাকলী, নিধুবন ভরি গাজে॥
গলিত ললিত, বসন সাজ, মণিযুত বেণী, ফণী বিরাজ,
উচকোরক, রুচচোরক, কুচ জোরক মাঝে॥
তড়িত জড়িত. জলদ ভাঁতি, দোহেঁ সুখে শুতি, রহল মাতি,
জিনি ভাদর, রস বাদর, পরমাদর শেজে॥
বরজ-কুলজ-জলজ নয়নী, ঘুমল বিমল কমলবয়ানী,
কৃত লালিস, ভুজ বালিশ, আলিস নাহি তেজে॥
টুটল কিয়ে, ফুল ধনু গুণ, কিয়ে রতি রণে, ভেল তূণ শূন,
সমর মাঝে পড়ল লাজে, রতি পতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল, যুবতিবৃন্দ, গুরুজন অতি কহব মন্দ,
জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে॥

ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, ১৬০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ রাগিণী ভৈরবমিশ্র বিভাষ - তাল বড় লোফা॥

জাগহ বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে।
অকরুণ পুনঃ বাল-অরুণ, উদিত মুদিত কুমুদ বদন, চমকি চুম্বি
চঞ্চুরী পদুমিনীক সদন সাজে॥ কি জানি সজনী রজনী থোর,
ঘু-ঘু ঘন ঘন ডাকত ঘোর, গত যামিনী জিত দামিনী, কামিনী কুল
লাজে। কুহরত হত-শোক কোক, জাগব অহ সবহুঁ লোক, শুক
শারীক, পিক কাকুলি নিধুবন ভরি গাজে॥ গলিত ললিত বসন
সাজ, মণিযুত বেণী ফণী বিরাজ, উচ কোরক রুচ চোরক, কুচ
জোরক মাঝে। তড়িত জড়িত জলদ ভাতি, দোহেঁ সুখে শুতি
রহল মাতি, জিনি ভাদর রস বাদর পরমাদর শেজে॥ বরজ কুলজ
জলজ নয়না, ঘুমল বিমল কমল বয়নি, কৃত লালিস ভুজ
বালিশ আলিস নাহি তেজে॥ টুটল কিয়ে ফুলধনু গুণ, কিয়ে
রতিরণে ভেল তূণ শূন, সমর মাঝ পায়ল লাজ রতিপতি ভয়ে
ভাজে। বিপতি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনে গতি কহুই মন্দ,
জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুজভঙ্গ
॥ তথারাগ॥

অকরুণ পুন                তরুণ-অরুণ
উদিত মুদিত                কুমুদ-বদন
চমকি চুম্বি                চঞ্চরি পদু-
-মিনিক সদন সাজে।
কি জানি সজনি                রজনি ভোর
ঘূ ঘূ ঘন                ঘোষত ঘোর
গত যামিনি                জিত-দামিনি
কামিনিকুল লাজে॥
ফুকরত হত-                শোক কোক
অব জাগব                সবহুঁ লোক
শুকসারিক                পিক কাকলি
নিধুবন ভরি আওয়াজে।
গলিত ললিত                বসন সাজ
মণিযুত বেণী-                ফণি বিরাজ
উচ-কোরক                রুচ চোরক
কুচ জোরক মাঝে॥
তড়িত-জড়িত                জলদ ভাঁতি
দুহুঁ শুতি-সুখে                রহল-মাতি
জিনি ভাদর                রস-বাদর
পরমাদর শেজে।
বরজ কুলজ                জলজ-নয়নি
ঘুমল বিমল                কমল-বয়নি
কৃত লালিস                ভুজ-বালিশ
আলিশ নাহি তেজে॥
টুটল কিএ                ফুল ধনুগুণ
কিএ রাতিরণে                ভেল তুণ শুন
সমর মাঝ                পড়ল লাজ
রতিপতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল                যুবতিবৃন্দ
গুরুগণ-গতি                মন্দ মন্দ
জগদানন্দ                সরস বিরস
রসবতী রসরাজে॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”,
১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুঞ্জভঙ্গ

জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে।
( দেখ নিশি পোহাইল, কত নিদ্রা যাওগো, রাই দেখ নিশি পোহাইল )
মোহন যুবরাজে
অকরুণ পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন
চমকি চুম্বি চঞ্চরী পদ মিনিক সদন সাজে।
( চলে গেল, চমকি চুম্বি চলে গেল, এখনি বদন মুদবে বলে চলে গেল )
পদ মিনিক সদন সাজে।
কি জানি সজনী রজনী থোর ঘু-ঘু ঘন ঘন ঘোষত ঘোর
গত যামিনী জিত দামিনী, কামিনী কুল লাজে।
ফুকরত হত শোক কোক জাগব অব সবহু লোক
শুক শারিক পিক কাকলী নিধুবন ভরি গাজে।
( রজনী পোহায়ে গেল, ঐ শুন শুন কাকলী পোহায়ে গেল )
নিধুবন ভরি গাজে।
তড়িত জড়িত জলদ ভাতি দোঁহে সুখে শুতি রহত মাতি
জিনি ভাদর রস বাদর পরমাদর শেজে।
( কেমন ঘুমিয়েছে, রাই কানু এক হয়ে কেমন ঘুমিয়েছে )
পরমাদর শেজে।
গলিত ললিত ভূষণ সাজে মণিযুত ফণী বেণী বিরাজে
উচ কোরক রুচ চোরক কুচ জোরত মাঝে।
( যেন ফণী লুকায়েছে, কনক গিরি মাঝে যেন ফণী লুকায়েছে )
কুচ জোরত মাঝে।
বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কমল বয়নী
কৃত নালিস ভুজ বালিশ আলিস নাহি ত্যজে।
( নাথের বাহু সিথানে দিয়ে, কত সুখে ঘুমিয়েছে নাথের বাহু সিথানে দিয়ে )
আলিস নাহি ত্যজে।
টুটল কিয়ে ফুলধনু গুণ কিয়ে রতি রণে তুন ভেল শুন
সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয়ে ভাজে।
( রতিপতি পলায়েছে, রণে পরাজিত হয়ে পতিপতি পলায়েছে )
রতিপতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল যুবতীবৃন্দ গুরুজন গতি কহই মন্দ
জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অকরুণ পুন তরুণ-অরুণ                
উদিত মুদিত কুমুদ-বদন                
চমকি চুম্বি চঞ্চরি পদু                   
মিনিক সদন সাজে।
কি জানি সজনি রজনি ভোর                
ঘূ ঘূ ঘন ঘোষত ঘোর                        
গত যামিনি জিত দামিনি                
কামিনিকুল লাজে॥
ফুকরত হত শোক কোক                
অব জাগব সবহুঁ লোক                        
শুকসারিক পিক কাকলি                        
নিধুবন ভরি আওয়াজে।
গলিত ললিত বসন সাজ                        
মণিযুত বেণী ফণি বিরাজ                
উচ কোরক রুচ চোরক                        
কুচ জোরক মাঝে॥
তড়িত জড়িত জলদ ভাঁতি                
দুহুঁ শুতি সুখে রহল মাতি                
জিনি ভাদর রস বাদর                    
পরমাদর শেজে।
বরজ কুলজ জলজ নয়নি                
ঘুমল বিমল কমল বয়নি                
কৃত লালিস ভুজ বালিশ                  
আলিশ নাহি তেজে॥
টুটল কিএ ফুল ধনুগুণ                        
কিএ রাতিরণে ভেল তুণ শুন                
সমর মাঝ পড়ল লাজ                        
রতিপতি ভয়ে ভাজে।
বিপতি পড়ল যুবতিবৃন্দ                        
গুরুগণ গতি মন্দ মন্দ                        
জগদানন্দ সরস বিরস                        
রসবতী রসরাজে॥


.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দামিনি-দাম-দমন-রুচি দরশনে
দামিনী-দাম দশন রুচি দরশনে
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি সতীশচন্দ্র রায় সম্পাদিত ১৩২২বঙ্গাব্দে (১৯১৫ খৃষ্টাব্দে) প্রকাশিত বৈষ্ণবদাস সংকলিত
শ্রীশ্রীপদকল্পতরুর ২য় খণ্ড, ৩য় শাখা, ১৪শ পল্লব, রূপোল্লাস, ১০৩২-পদসংখ্যায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

দামিনি-দাম-দমন-রুচি দরশনে
.        দুরে গেও দরপক দাপ।
সোন কুসুম তাহে কোন গণিয়ে রে
.        প্রাতর-অরুণ-সম্তাপ॥
.        গোরা-রূপে যাঙ বলিহারি।
হেরি সুধাকর মুরছি চরণ-তলে
.        পড়ি দশ-নখ-রুপ-ধারী॥ ধ্রু॥
সুবরণ-বরণ হেরি নিজ কুবরণ
.        মানি আপন মনতাপে।
নিজ-তনু জারি ভসম সম করইতে
.        পৈঠল অনল-সন্তাপে॥
যা সম বিধিক অধিক নহে অনুভবি
.        তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহুঁ পহুঁক তুলনা পহুঁ
.        নিরুপম গৌরকিশোর॥

ই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত “পদরসসার” পুথির ১৪৫৮-পদসংখ্যায় এই
রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে
এখানে উপস্থাপন করা হলো।

॥ তথা রাগ॥

দামিনি-দাম-দমন-রুচি দরশনে                      
দুরে গেও দরপক দাপ।
সৌন কুসুম তাহে কোন গণিয়ে রে                
প্রাতর-অরুণ-সম্তাপ॥
গোরা-রূপে যাঙ বলিহারি।                        
হেরি সুধাকর মুরছি চরণ-তলে                    
.        পড়ি দশ-নখ-রুপ-ধারী॥ ধ্রু॥
সুবরণ-বরণ হেরি নিজ কুবরণ                    
.        মানি আপন মনতাপে।
নিজ-তনু জারি ভসম সম করইতে                
.        পৈঠল অনল-সন্তাপে॥
যা সম বিধিক অধিক নাহি অনুভবি              
.        তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহুঁ পহুঁক তুলনা পহুঁ                     
.        নিরুপম গৌরকিশোর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ৩য় তরঙ্গ, ১ম উচ্ছ্বাস, রূপ, ১০১-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে।

॥ কামোদ - কন্দর্পতাল॥

দামিনি-দাম-দমন রুচি দরশনে, দুরে গেও দরপকি দাপ।
শোণ কুসুম তাহে, কোন গণিয়ে রে প্রাতর-অরুণ-সন্তাপ॥
.        গোরারূপের যাঙ বলিহারি।
হেরি সুধাকর, মুরছি চরণ-তলে পড়ি দশনখরূপধারী॥ ধ্রু॥
সুবরণ বরণ হেরি নিজ কুবরণ জানি আপন মন তাপে।
নিজ তনু জ্বারি ভসম সম করইতে, পৈঠল অনল সন্তাপে॥
যো সম বিধিক অধিক নাহি অনুভব, তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু, পহুঁক তুলনা পহুঁ, নিরুপম গৌরকিশোর॥

এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

দামিনী-দাম,                    দশন রুচি দরশনে,
দুরে গেও দরপক দাপ।
শোন কুসুম তাহে,               কোন গণিয়ে রে,
প্রাতর অরুণ সম্তাপ॥
গোরা রূপের যাই বলিহারি।
হেরি সুধাকর,                   মুরছি চরণ তলে,
পড়ি দশ-নখ-রূপ ধারী॥
সুবরণ বরণ,                    হেরি নিজ কুবরণ,
মানি আপন মনস্তাপে।
নিজ-তনু জারি,                ভসম সম করইতে,
পৈঠল অনল সন্তাপে॥
যো সম বিধিক,              অধিক নাহি অনুভবি,
তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু,                       পহুকতুলনা পহু,
নিরুপম গৌরকিশোর॥

ই পদটি ১৯১০ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ১ম খণ্ড, রূপানুরাগ, ৪৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র।
॥ কামোদ রাগ - বড় দশকুশী॥

দামিনী-দাম দশন-রুচি দরশনে দুরে গেও দরপক দাপ।
শোন কুসুম তাহে কোন গণিয়েরে প্রাতর অরুণ-সম্তাপ॥
গোরা-রূপের যাই বলিহারী।
হেরি সুধাকর মূরছি চরণতলে পড়ু দশনখ-রূপধারী॥
সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মন-তাপে।
নিজ তনু জারি ভসম সম করইতে পৈঠল অনল-সন্তাপে॥
যা সম বিধিক অধিক নাহি অনুভবি তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু পহুঁক তুলনা পহুঁ নিরুপম গৌর কিশোর॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ।
তস্য গৌরচন্দ্র।
( প্রকারান্তর )
॥ কামোদ॥

দামিনী-দাম                       দমন রুচি দরশনে
দূরে গেও দরপক দাপ।
শোণ কুসুম তাহে                   কোন গণিয়েরে
প্রাতর অরুণ সম্তাপ॥
গোরা রূপের যাই বলিহারি।
হেরি সুধাকর                     মূরছি চরণ তলে
পড়ু দশনখ রূপধারী॥
সুবরণ বরণ                    হেরি নিজ কুবরণ
মানি আপন মনস্তাপি।
নিজ তনু জারি                  ভসম সম করইতে
পৈঠল অনল সন্তাপে॥
যা সম বিধিক                 অধিক নাহি অনুভবি
তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহুঁ                      পহুঁক তুলনা, পহুঁ
নিরুপম গৌর কিশোর॥

ই পদটি ১৯২২ সালে প্রকাশিত, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত
সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১২৬-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীশ্রীরাধাঠাকুরাণীর রূপ।

দামিনীদামদমন রুচি দরশনে, দূরে গেও দরপকি দাপ। শোন কুসুম
কিয়ে, তাহে গণিয়েরে, প্রাতর অরুণ সম্তাপ॥ সজনি গোরারূপের যাঙ
বলিহারি। কত শত চাঁদ, চরণ পর মূরছই রহু দশ নখরূপ ধরি॥ সুবরণ হারি
মানি নিজ কুবরণ, মলিন আপন মনস্তাপে। নিজ অঙ্গ জারি ভসম সম ভইতে
পৈঠল অনল-সন্তাপে॥ যাকর উপমা বিধিক নাহি অনুভব, তুলনা দিবার
নাহি ঠোর। জগদানন্দ কহু পহুঁক তুলনা পহু নিরুপম গৌর কিশোর॥

ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত,সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”,
৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথ রূপানুরাগ
গৌরচন্দ্র
॥ রাগিণী কামোদ - তাল বড় দশকুশি॥

দামিনী দাম, দমন রুচি দরশনে, দূরে গেও দরপক দাপ।
শোন কুসুম তাহে, কোন গণিয়েরে, প্রাতর অরুণে সম্তাপ॥
গোরা রূপের যাই বলিহারি। হেরি সুধাকর, মূরছি চরণ তলে,
পড়ু দশ নখ রূপ ধরি॥ সুবরণ বরণ, হেরি নিজ কুবরণ, মানি
আপন মনস্তাপে। নিজ তনু জারি, ভসম সম করইতে, পৈঠল
অনল সন্তাপে॥ যা সম অধিক, বিধিক নাহি অনুভব, তুলনা
দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু, পহুক তুলনা পঁহু, নিরুপম
গৌর কিশোর॥

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত “কীর্ত্তন পদাবলী”,
১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে উল্লেখ রয়েছে যে এই কবি জগদানন্দ ঠাকুর (জোঁফলাই)।

॥ কামোদ রাগ - বড় দশকুশী॥

দামিনী-দাম-দমন-রুচি দরশনে
দূরে গেও দরপক দাপ।
সোন কুসুম তাহে                কোন গণিয়ে রে
প্রাতর-অরুণ-সন্তাপ॥
গোরারূপে যাঙ বলিহারি।
হেরি সুধাকর                    মূরছি চরণ তলে
পড়ি দশ-নখ-রূপধারী॥ ধ্রু॥
সুবরণ-বরণ                    হেরি নিজ কুবরণ
মানি আপন মনতাপে।
নিজ তনু জারি                ভসম সম করইতে
পৈঠল অনল সন্তাপে॥
যা সম বিধিক               অধিক নাহি অনুভব
তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহুঁ                    পহুঁক তুলনা পহুঁ
নিরুপম গৌরকিশোর॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের রূপ
॥ কামোদ বৃহৎ যতি তাল॥

দামিনীদাম-দমন রুচি দরশনে
.        দূরে গেও দরপকি দাপ।
শোণকুসুম তাহে কোন গণইরে
.        প্রাতর অরুণ-সন্তাপ॥
গোরারূপের যাঙ্ বলিহারি।
হেরি সুধাকর মূরছি চরণে পড়ু
.        রহু দশনখ-রূপ ধারি॥
সুবরণ বরণ হেরি নিজ কু-বরণ
.        মানি আপন-মনতাপে।
নিজ তনু জারি ভসম সম করইতে
.        পৈঠল অনল-সন্তাপে॥
যা সম অধিক বিধিক নাহি অনুভব
.        তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু পহঁক তুলনা পহুঁ
.        নিরূপম গৌরকিশোর॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত, বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”,
২৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দামিনী-দাম-দমন রুচি দরশনে
দূরে গেও দরপকি দাপ।
শোণ কুসুম তাহে কোন গণইরে
প্রাতর অরুণ-সম্তাপ॥
গোরারূপে যাঙ্ বলিহারি।
হেরি সুধাকর                        মূরছি চরণতলে
পড়ু দশনখ-রূপধারী॥
সুবরণ বরণ                       হেরি নিজ কুবরণ
মানি আপন মন-তাপে।
নিজ তনু জারি                    ভসম সম করইতে
পৈঠল অনল-সন্তাপে॥
যা সম বিধিক                   অধিক নাহি অনুভব
তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু                        পহুঁক তুলনা পহুঁ
নিরুপম গৌরকিশোর॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দামিনীদাম-দমন রুচি দরশনে                        
দূরে গেও দরপকি দাপ।
শোণকুসুম তাহে কোন গণইরে                        
প্রাতর অরুণ সন্তাপ॥
গোরারূপের যাঙ্ বলিহারি।                           
হেরি সুধাকর মূরছি চরণে পড়ু                        
রহু দশনখ রূপ ধারি॥
সুবরণ বরণ হেরি নিজ কুবরণ                        
মানি আপন মনতাপে।
নিজ তনু জারি ভসম সম করইতে                    
পৈঠল অনল সন্তাপে॥
যা সম অধিক বিধিক নাহি অনুভব                   
তুলনা দিবার নাহি ঠোর।
জগদানন্দ কহু পহঁক তুলনা পহুঁ                        
নিরূপম গৌরকিশোর॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
পহিলহি ভরম মরম-সুখ-দায়ক
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“অপ্রকাশিত পদরত্নাবলী”, ৯৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি নিমানন্দ দাসের
পদরসসার পুথি থেকে প্রাপ্ত।

খণ্ডিতা
শ্রীকৃষ্ণের প্রতি সখীর উক্তি

॥ সুহই॥

পহিলহি ভরম মরম-সুখ-দায়ক
.        নায়ক-মণি অনুকূল।
তুয়া গুণে তাহে বেকত করু ত @ দিনে
.        শঠ-লম্পট-সমতুল॥
.        মাধব সহজই ধনি বনি বামা।
পামরি মেলি কেলি তব কেশব
.        এ সব সহয়ে কি বামা॥ ধ্রু॥
অরুণ অধরে তুয়া কাজর হেরইতে
.        মনমথ-পরে জরি গেল। #
মৌলি-মিলিত হৃদে যাবক হেরইতে
.        পাবক-সমতুল ভেল।
আপন-দোখে রোখ পরিপোষলি
.        কো পরিতোষব তায়।
জগদানন্দ ভণ পালটি চলহ পুন
.        সভে মিলি পড়বহু পায়॥

@ - অপাঠ্য অক্ষর।
# - এই পঙ্ক্তিটি এভাবেই পাওয়া গিয়েছে।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খণ্ডিতা
॥ সুহই॥

পহিলহি ভরম মরম-সুখ-দায়ক
.        নায়ক-মাণি অনুকূল।
তুয়া গুণে তাহে বেকত করু এত দিনে
.        শঠ-লম্পট-সমতুল॥
মাধব সহজই ধানি মণি বামা।
পামরি মেলি কেলি তব কেশব
.        এ সব সহয়ে কি রামা॥ ধ্রু॥
অরুণ অধরে তুয়া কাজর হেরইতে
.        মনমথ-শরে জরি গেল।
উরপরি যাবক ভালহি 'সিন্দূর
.        পাবক-সমতুল ভেল॥
আপন দোখে রোখ পরিপোষলি
.        কো পরিতোষব তায়।
জগদানন্দ ভণ পালটি চলহ পুন
.        সভে মিলি পড়বহু পায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পহিলহি ভরম মরম সুখ দায়ক
.        নায়ক-মাণি অনুকূল।
তুয়া গুণে তাহে বেকত করু এত দিনে
.        শঠ লম্পট সমতুল॥
মাধব সহজই ধানি মণি বামা।
পামরি মেলি কেলি তব কেশব
.        এ সব সহয়ে কি রামা॥
অরুণ অধরে তুয়া কাজর হেরইতে
.        মনমথ শরে জরি গেল।
উরপরি যাবক ভালহি 'সিন্দূর
.        পাবক সমতুল ভেল॥
আপন দোখে রোখ পরিপোষলি
.        কো পরিতোষব তায়।
জগদানন্দ ভণ পালটি চলহ পুন
.        সভে মিলি পড়বহু পায়॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মলিন-বদনে যব সদনে সিধারল
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৯৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি নিমানন্দ দাসের পদরসসার পুথি থেকে প্রাপ্ত।

কলহান্তরিতা
শ্রীরাধার প্রতি সখীর উক্তি

॥ তিরোথা-ধানশী॥

মলিন-বদনে যব সদনে সিধারল    
.        সো ব্রজ-রাজ-কুমার।
ছলছল-নয়নে বয়ন মঝু অতি-খলে
.        কথি লাগি চাহসি আর॥
মানিনি সোঙরি সোঙরি দেখ সোই।
আলি-বচনে তব গারি দেয়লি অব  
.        চীত-উচিত ফল হোই॥ ধ্রু॥
যা সঞে লাখ যুবতি রতি-আরতি
.        সে যব প্রণত ভেল ভোর।
বৈঠলি পলটি উলটি নাহি পেখলি   
.        ইথে কি মানিয়ে দুখ ঘোর॥
যৌবন-রূপ-গরবে ধরনী-তলে       
.        না পড়ই চরণ তুহারি।
জগদানন্দ ভণে কি জানি রসিকজনে
.        লাজে পড়ত পুনবারি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোথা-ধানশী॥

মলিন বদনে যব                    সদনে সিধারল
সো ব্রজরাজ কুমার।
ছলছল-নয়নে                  বয়ন মঝু প্রতি খনে
কথি লাগি চাহসি আর॥
মানিনি, সোঙরি সোঙরি দেখ সোই।
আলি-বচনে তব                   গারি দেয়লি অব
চীত উচিত ফল হোই॥
যা সঞে লাখ                   যুবতি-রতি-আরতি
সো যব প্রণত ভেল তোর।
বৈঠলি পালটি                   উলটি নাহি পেখলি
ইথে কি মানিয়ে দুখ থোর॥
যৌবন-রূপ-                        গরবে ধরনী-তলে
না পড়ই চরণ তুহারি।
জগদানন্দ ভণে                 কি জানি রসিকজনে
লাজে পড়ত পুনবারি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মলিন বদনে যব সদনে সিধারল                  
সো ব্রজরাজ কুমার।
ছলছল নয়নে বয়ন মঝু প্রতি খনে                
কথি লাগি চাহসি আর॥
মানিনি সোঙরি সোঙরি দেখ সোই।              
আলি বচনে তব গারি দেয়লি অব                
চীত উচিত ফল হোই॥
যা সঞে লাখ যুবতি রতি আরতি                  
সো যব প্রণত ভেল তোর।
বৈঠলি পালটি উলটি নাহি পেখলি                  
ইথে কি মানিয়ে দুখ থোর॥
যৌবন রূপ গরবে ধরনী তলে                      
না পড়ই চরণ তুহারি।
জগদানন্দ ভণে রসিকজনে                          
লাজে পড়ত পুনবারি॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
তুয়া বিনে সপনে আন নাহি জানত
তুয়া বিনা আন স্বপনে নাহি জানত
ভণিতা জগদানন্দ
কবি জগদানন্দ
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ৯৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি রয়েছে নিমানন্দ দাসের পদরসসার পুথি,
গাঁড়াদহের পুথি এবং বাঁকুড়ার পুখিতে।

কলহান্তরিতা
শ্রীরাধার প্রতি সখীর উক্তি
॥ ধানশী॥

তুয়া বিনে সপনে                      আন নাহি জানত
তুহুঁ যৈছে কণ্ঠকি মালা।
সো রূপ-গুণ-নিধি                      দগধি কোন সিধি
সাধলি মুগধিনি বালা॥
মানিনি তুহুঁ অতি হৃদয়-কঠোর।
দুলহ পুরুখ-বর                        উপেখিতে অন্তর
দরবিত না ভেল তোর॥ ধ্রু॥
আছয়ে কতয়ে কু-                        মতি দরশাইতে
পতি-মতি-ভেদিনি নারি।
কিয়ে তছু বচন                         শ্রবণ-পথে সঞ্চরি
পৈঠল হৃদয় তুহারি॥
নিজ পর কুজন সু-                      জন নহি সমুঝলি
ন বুঝলি পিরিতক রীত।
জগদানন্দ তুহেঁ                             কত সমুঝায়ব
মাথ-শপতি দেই নীত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৮৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কলহান্তরিতা
শ্রীরাধার প্রতি সখীর উক্তি
॥ ধানশী॥

তুয়া বিনা আন                স্বপনে নাহি জানত
তুহুঁ যছু কণ্ঠক মালা।
সো রস-গুণ-নিধি                তাক জীবন বধি
কি সিধি সাধলি বালা॥
মানিনি কি তুয়া হদয় কঠোর।
সো হেন পররুষবর              উপেখিতে অন্তর
দরবিত না ভেল তোর॥
কত নব যুবতি                   সুমূরতি রসবতী
ইতি উতি পড়ু নিতি পায়।
বিনা অপরাধে                 দোখ বিনু রোখসি
এ দুখ কহব মো কায়॥
রসবতী মাঝে                   কবহু নাহি বৈঠলি
না বিঝলি পীরিতি-রীত।
জগদানন্দ তোহে                   কত সমুঝায়ব
মাথে শপতি দেই নিত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তুয়া বিনা আন স্বপনে নাহি জানত                        
তুহুঁ যছু কণ্ঠক মালা।
সো রস গুণ নিধি তাক জীবন বধি                        
কি সিধি সাধলি বালা॥
মানিনি কি তুয়া হদয় কঠোর।                            
সো হেন পররুষবর উপেখিতে অন্তর                     
দরবিত না ভেল তোর॥
কত নব যুবতি সুমূরতি রসবতী                          
ইতি উতি পড়ু নিতি পায়।
বিনা অপরাধে দোখ বিনু রোখসি                        
এ দুখ কহব মো কায়॥
রসবতী মাঝে কবহু নাহি বৈঠলি                          
না বুঝলি পীরিতি রীত।
জগদানন্দ তোহে কত সমুঝায়ব                          
মাথে শপতি দেই নিত॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর