| কবি জগদানন্দের বৈষ্ণব পদাবলী |
| মুখ কিয়ে কমল কমল নহ কিয়ে মুখ কিএ কমল কমল নহ মুখ কিএ ভণিতা জগদানন্দ কবি জগদানন্দ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত (প্রথম সংস্করণ ১৯০২), জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ৩য় তরঙ্গ, ২য় উচ্ছ্বাস, নাগরীর পদ, ১১৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীরাগ॥ মুখ কিয়ে কমল কমল নহ কিয়ে মুখ মুখ নহ কমল বা হোয়। মনমাহা পরম ভকত উপজায়ত বুঝইতে সংশয় মোয়॥ মাই রি সুরধুনীতীরে নেহারি। বারত অলখিত, করত গতাগতি, লোচনমধু পি গোঙারি॥ ধ্রু॥ সুমরণে যাক শিথিল নীবিবদ্ধন হোয়ত গুরুজন মাঝ। দরশনে তাক ধিরজ ধরু কো ধনী, পড়ু কুলবতীকুলে লাজ॥ হৃদয়-রতন পরিযঙ্ক উপরে চড়ি বৈঠি সতত করু কেলি। জগদানন্দ ভণ, এত দিনে দারুণ, দ্বিজকুলগৌরব গেলি॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৫৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীরাগ॥ মুখ কিএ কমল, কমল নহ কিয়ে মুখ মুখ নহ কমল বা হোয়। মন মাহা পরম, ভকত উপজায়তে, বুঝাইতে সংশয় মোয়॥ মাইরি সুরধুনীতীরে নেহারি। বারত অলখিত, করত গতাগতি, লোচন মধুপি গোঙারি॥ সুমরণে যাক, শিথিল নীবিবদ্ধন, হোয়ত গুরুজন মাঝ। দরশনে তাক, ধিরজ ধরু কো ধনী, পড়ু কুলবতীকুলে লাজ॥ হৃদয়-রতন, পরিযঙ্ক উপরে চড়ি, বৈঠি সতত করু কেলি। জগদানন্দ ভণ, এত দিনে দারুণ, দ্বিজকুল গৌরব গেলি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গোরাপ্রেম ॥ তথারাগ॥ মুখ কিএ কমল কমল নহ মুখ কিএ মুখ নহ কমল বা হোয়। মনমাহা পরম ভাবনা উপজায়ত বুঝাইতে সংশয় মোয়॥ মাই রি সুরধুনিতীরে নেহারি। বারত অলখিত করত গতাগতি লোচন-মধুপী গোঙারি॥ সুমরণে যাক শিথিল নীবিবদ্ধন হোয়ত গুরুজন মাঝ। দরশনে তাক ধিরজ ধরু কো ধনী পড়ু কুলবতীকুলে লাজ॥ হৃদয়-রতন- পরিযঙ্ক উপরে চঢ়ি বৈঠি সতত করু কেলি। জগদানন্দ ভণ এত দিনে দারুণ দ্বিজকুলগৌরব গেলি॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মুখ কিএ কমল কমল নহ মুখ কিএ মুখ নহ কমল বা হোয়। মনমাহা পরম ভাবনা উপজায়ত বুঝাইতে সংশয় মোয়॥ মাই রি সুরধুনিতীরে নেহারি। বারত অলখিত করত গতাগতি লোচন মধুপী গোঙারি॥ সুমরণে যাক শিথিল নীবিবদ্ধন হোয়ত গুরুজন মাঝ। দরশনে তাক ধিরজ ধরু কো ধনী পড়ু কুলবতীকুলে লাজ॥ হৃদয় রতন পরিযঙ্ক উপরে চঢ়ি বৈঠি সতত করু কেলি। জগদানন্দ ভণ এত দিনে দারুণ দ্বিজকুলগৌরব গেলি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| প্রাতর অরুণ-কিরণ জিনি তনুরুচি ভণিতা জগদানন্দ কবি জগদানন্দ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রূপ-কামোদ॥ প্রাতর অরুণ- কিরণ জিনি তনুরুচি তরুণারুণ 'জিনি বয়না। কাজর বরণ জিনি চাঁচর চিকুরছবি বিমল কমল জিনি নয়না॥ বিহরই নব যুবরাজ। কেশরী জিনি খিনি মাঝ বলিত মণি কিংকিণী আভরণ সাজ॥ নিরখিতে মুরছি চরণে পড়ু সীদতি রতিপতি গতিমতি খোই। গৃহপতি দুরমতি নহত গতাগতি কুলবতি ইতিউতি রোই॥ রসপরিহাসে করত কত কৌতুক সমবয় সহচর মেলি। জগদানন্দ হৃদয়- নদীয়াপুরে ঐছে করত নিতি কেলি॥ এই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন”, ২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রাতর অরুণ- কিরণ জিনি তনুরুচি তরুণারুণ 'জিনি বয়না। কাজর বরণ জিনি চাঁচর চিকুরছবি বিমল-কমল জিনি নয়না॥ বিহরই নব যুবরাজ। কেশরি জিনি খিনি মাঝ বলিত মণি কিঙ্কিণী আভরণ সাজ॥ নিরখিতে মুরছি চরণে পড়ু সীদতি রতিপতি গতিমতি খোই। গৃহপতি দুরমতি নহত গতাগতি কুলবতী ইতি উতি রোই॥ রস পরিহাসে করত কত কৌতুক সমবয় সহচর মেলি। জগদানন্দ হৃদয় নদীয়াপুরে ঐছে করত কত কেলি॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রাতর অরুণ কিরণ জিনি তনুরুচি তরুণারুণ 'জিনি বয়না। কাজর বরণ জিনি চাঁচর চিকুরছবি বিমল কমল জিনি নয়না॥ বিহরই নব যুবরাজ। কেশরী জিনি খিনি মাঝ বলিত মণি কিংকিণী আভরণ সাজ॥ নিরখিতে মুরছি চরণে পড়ু সীদতি রতিপতি গতিমতি খোই। গৃহপতি দুরমতি নহত গতাগতি কুলবতি ইতিউতি রোই॥ রসপরিহাসে করত কত কৌতুক সমবয় সহচর মেলি। জগদানন্দ হৃদয় নদীয়াপুরে ঐছে করত নিতি কেলি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নবীন নীরদ নীল নীরজ ভণিতা জগত আনন্দ / জগদানন্দ কবি জগদানন্দ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের রূপ ॥ তথারাগ॥ নবীন নীরদ নীল নীরজ নীলমণি জিনি অঙ্গ। যুবতি-চেতন চোর চূড়হিঁ মোরপিঞ্ছ বিভঙ্গ॥ জয়তি গোকুল গ্রামে শ্যামর নাম নব যুবরাজ। চপল বনফুল দাম কামক ধাম জাহ্ন-বিরাজ॥ খীন কটিতটে চীনভব অতি লীন পীতিম বাস। বদনে বিলসিত ইন্দু বিকশিত কুন্দ-নিন্দুক হাস॥ নিন্দি সিন্দুর অধর সুন্দরে বেণু বাওই মন্দ। জগদানন্দ হৃদয়ে বিহরতু মূরতি ঐছন ছন্দ॥ এই পদটি নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, রূপানুরাগ, ৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুরট মল্লার - তেওরা॥ নবীন নীরদ নীল নীরজ নীলমণি জিনি অঙ্গ। যুবতি-চেতন- চোর চূড়হিঁ মোর-পিঞ্ছ-বিভঙ্গ॥ জয়তি গোকুল গ্রামে শ্যামর নাম নব যুবরাজ। চপল বনফুল দাম কামক ধাম জাহ্নবি রাজ॥ খীন কটি তটে, চীন-ভব অতি পীন পীতিম বাস। বদনে বিলসিত, ইন্দু বিকসিত, কুন্দ নিন্দুক হাস॥ নিন্দি সিন্দূর অধর সুন্দর বেণু বাওই মন্দ। জগত-আনন্দ হৃদয়ে বিহরত মূরতি ঐছন ছন্দ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নবীন নীরদ নীল নীরজ নীলমণি জিনি অঙ্গ। যুবতি চেতন চোর চূড়হিঁ মোরপিঞ্ছ বিভঙ্গ॥ জয়তি গোকুল গ্রামে শ্যামর নাম নব যুবরাজ। চপল বনফুল দাম কামক ধাম জাহ্ন বিরাজ॥ খীন কটিতটে চীনভব অতি লীন পীতিম বাস। বদনে বিলসিত ইন্দু বিকশিত কুন্দ নিন্দুক হাস॥ নিন্দি সিন্দুর অধর সুন্দরে বেণু বাওই মন্দ। জগদানন্দ হৃদয়ে বিহরতু মূরতি ঐছন ছন্দ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| ইন্দীবর বর গরভ গরব হর ইন্দীবর বর করভ-গরব হর ভণিতা জগদানন্দ কবি জগদানন্দ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৫৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ যথা-রাগ॥ ইন্দীবর বর, গরভ গরব হর, রুচির কলেবর কাঁতি। চাঁচর চিকুর, চূড়াপরি চঞ্চল, মোর শিখণ্ডকে পাঁতি॥ জয় জয় জয় বৃন্দাবন-চন্দ। কুলবতী তৃষিত, নয়ন মধুপাবলী, চুম্বিত মুখ অরবিন্দ॥ উছলিত অলীক, সকম্পিত চুম্বনে, কম্পই লম্বিত মাল। অধর সুধাকণ, মিলিত সমীরণে, বাওই বেণু রসাল॥ ভাবিনী সরম, ভরম-ভয়-ভঞ্জন, ভূষণে ভরু সব অঙ্গ। জগদানন্দ চিতে, নিতি নিতি বিহরতু ঐ ছন ললিত ত্রিভঙ্গ॥ এই পদটি ১৯১০ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ১ম খণ্ড, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, ১৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত - মধ্যম দশকুশী॥ ইন্দীবর-বর করভ-গরবহর রুচির কলেবর-কাঁতি। চাঁচর চিকুর চূড়াপরি চঞ্চল মোর-শিখণ্ডক-পাঁতি॥ জয় জয় জয় বৃন্দাবন চন্দ। কুলবতী তৃষিত নয়ন মধুপাবলী চুম্বিত মুখ অরবিন্দ॥ উছলিত অলিক- সঝম্পিত চুম্বনে কম্পই লম্বিত মাল। অধর সুধাকণ মিলিত সমীরণ বাওই বেণু রসাল॥ ভামিনী-সরম ভরম-ভয় ভঞ্জন ভূষণে ভরু সব অঙ্গ। জগদানন্দ চিতে নিতি নিতি বিহরতু ঐছন ললিত ত্রিভঙ্গ॥ এই পদটি ১৩৩১বঙ্গাব্দে (১৯২৪) প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদ-সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি”, ১৯৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ যথারাগ॥ ইন্দীবর বর করভ-গরব হর রুচির কলেবর কাঁতি। চাঁচর চিকুর চূড়াপরি চঞ্চল মোর শিখণ্ডক পাঁতি॥ জয় জয় জয় বৃন্দাবন-চন্দ। কুলবতী তৃষিত নয়ন মধুপাবলী চুম্বিত মুখ অরবিন্দ॥ উছলিত অলীক সঝম্পিত চুম্বনে কম্পই লম্বিত মাল। অধর সুধাকণ মিলিত সমীরণে বাওই বেণু রসাল॥ ভামিনী-সরম- ভরম-ভয় ভঞ্জন ভূষণে ভরু সব অঙ্গ। জগদানন্দ চিতে নিতি নিতি বিহরতু ঐছন ললিত ত্রিভঙ্গ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের রূপ ॥ তথারাগ॥ ইন্দীবর-বর গরভ-গরব-হর রুচির কলেবর-কাঁতি। চাঁচর চিকুর চূড়পরি চঞ্চল মোরশিখণ্ডক পাঁতি॥ জয় জয় জয় বৃন্দাবন চন্দ। কুলবতী তৃষিত নয়ন-মধুপাবলী চুম্বিত মুখ-অরবিন্দ॥ উছলিত অলিক সকম্পিত চুম্বনে কম্পই লম্বিত মাল। অধর-সুধাকণ মিলিত সমীরণে বাওই বেণু রসাল॥ ভামিনী-সরম ভরম-ভয়-ভঞ্জন ভূষণে ভরু সব অঙ্গ। জগদানন্দ-চিতে নিতি নিতি বিরহতু ঐছন ললিত ত্রিভঙ্গ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ইন্দীবর বর গরভ গরব হর রুচির কলেবর কাঁতি। চাঁচর চিকুর চূড়পরি চঞ্চল মোরশিখণ্ডক পাঁতি॥ জয় জয় জয় বৃন্দাবন চন্দ। কুলবতী তৃষিত নয়ন মধুপাবলী চুম্বিত মুখ অরবিন্দ॥ উছলিত অলিক সকম্পিত চুম্বনে কম্পই লম্বিত মাল। অধর সুধাকণ মিলিত সমীরণে বাওই বেণু রসাল॥ ভামিনী সরম ভরম ভয় ভঞ্জন ভূষণে ভরু সব অঙ্গ। জগদানন্দ চিতে নিতি নিতি বিরহতু ঐছন ললিত ত্রিভঙ্গ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| শ্যাম নাগরের গো মৌলি মিলিত শিখি শিখণ্ড ভণিতা জগদানন্দ কবি জগদানন্দ এই পদটি নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, রূপানুরাগ, ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ইমন কল্যাণ - জপতাল॥ ( শ্যাম নাগরের গো ) মৌলি মিলিত শিখি-শিখণ্ড, চলকুণ্ডল ললিতগণ্ড, জলধর জনু ডগমগ তনু, . জগজন মনোহারি। মদন-সদন বদন ইন্দু, নিরখি যুবতি হৃদয় সিন্ধু, ছল ছল দিঠি জলছলে কিএ, . উছলি পড়ত বারি॥ খঞ্জন গতি গরব-ভঞ্জ, অঞ্জনযুত নয়ন-কঞ্জ অবিচল-কুল কুল যুবতিক, . কুল-টলমলকারী। হেরি অপরূপ রূপকূপ, নিরুপম রস রসিক ভূপ, কো হেন ধনি ধরব ধৈরজ, . ধিরিত্রি ধরিএ পারি॥ মন্দ মন্দ বহ সমীর তপন-তনয়া-তটিনী-তীর গজপতি জিতি সুললিত অতি . গতি চলু গরিধারী। কেশরী জিনি খীন মাঝ, পীন পীত বসন সাজ, পদ যুগে শশি খসি পড়ি পশি, . রহু দশরূপ ধারী॥ সুর পুর বধু পড়ল ধন্দ, সঘন খলত নীবি নিবন্ধ, মনমথ মন-মথন মুরতি, . নিরখি বদন কারী। যাক লখিমী করত আশ, জগদানন্দ নবীন দাস. রাতুল থল, জলরুহ দল, . পদতল বলিহারী॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের রূপ ॥ তথারাগ॥ মৌলিমিলিত শিখিশিখণ্ড চলকুণ্ডল ললিতগণ্ড জলধর জনু ডগমগ তনু জগজন মনুহারী। মদনসদন বদন-ইন্দু নিরখি যুবতি-হৃদয়-সিন্ধু ছলছল দিঠি জলছলে কিএ উছলি পড়ু উঘাড়ি॥ খঞ্জনগতি-গরবভঞ্জ অঞ্জনযুত নয়নকঞ্জ অবিচল-কুল কুলযুবতিক কুল-টলমল কারী। হের অপরূপ রূপকূপ নিরুপম রস-রসিকভূপ কো হেন ধনি ধরিতি মাঝারি ধিরজ ধরিএ পারি॥ মন্দ মন্দ বহ সমীর তপন-তনয়া-তটিনীতীর গজপতি জিতি সুললিত অতি গতি চলু গরিধারী। কেশরী জিনি খীন মাঝ অপীন পীত বসন সাজ পদযুগে শশী খসি পড়ি পশি রহু দশরূপধারী॥ সুরপুর-বধূ পড়ল ধন্দ সঘন খলত নীবীনিবন্ধ মনমথ-মন- মথন মূরতি নিরখি বদন কারী। যাক লখিমি করত আশ জগদানন্দ নবীন দাস রাতুল থল জলরুহ দল পদতল বলিহারী॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মৌলিমিলিত শিখিশিখণ্ড চলকুণ্ডল ললিতগণ্ড জলধর জনু ডগমগ তনু জগজন মনুহারী। মদনসদন বদন ইন্দু নিরখি যুবতি হৃদয় সিন্ধু ছলছল দিঠি জলছলে কিএ উছলি পড়ু উঘাড়ি॥ খঞ্জনগতি গরবভঞ্জ অঞ্জনযুত নয়নকঞ্জ অবিচল কুল কুলযুবতিক কুল টলমল কারী। হের অপরূপ রূপকূপ নিরুপম রস রসিকভূপ কো হেন ধনি ধরিতি মাঝারি ধিরজ ধরিএ পারি॥ মন্দ মন্দ বহ সমীর তপন তনয়া তটিনীতীর গজপতি জিতি সুললিত অতি গতি চলু গরিধারী। কেশরী জিনি খীন মাঝ অপীন পীত বসন সাজ পদযুগে শশী খসি পড়ি পশি রহু দশরূপধারী॥ সুরপুর বধূ পড়ল ধন্দ সঘন খলত নীবীনিবন্ধ মনমথ মন মথন মূরতি নিরখি বদন কারী। যাক লখিমি করত আশ জগদানন্দ নবীন দাস রাতুল থল জলরুহ দল পদতল বলিহারী॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |