কবি জগদানন্দের বৈষ্ণব পদাবলী
*
যাবে যাবে হে নিজালয়
ভণিতা জগদানন্দ দাস
কবি জগদানন্দ
এই পদটি ১৯৩২ সালে প্রকাশিত, ব্রজমোহন দাস সংকলিত পদাবলী সংকলন “বৈষ্ণব সেবা আরতি ও
কীর্ত্তন পদাবলী ও নিত্যক্রিয়া পদ্ধতি”, ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যাবে যাবে হে নিজালয়।
তোমায় বিদায় দিতে,                        যত দুঃখ হয় চিতে.
প্রাণ গেলে ততেক না হয়॥
মোর আগে সারি বাঁধি,                        বৈস সবে বৈদগধি,
প্রকাশিয়া মুখ সুধাকরে।
নয়ন চকোর সুধা,                        পান করি যাউক ক্ষুধা,
চারি প্রহর দিবসের তরে॥
থে প্রেম করিলে তার,                        কি দিয়া সুধিব ধার,
তাহার তুলনা দিব কি?
এ আমার পরাণ কাটি,                    সবে মিলি নেও বাটি,
হের চরণতলে দি॥
আপন আপন ভাবে,                       পিরীতি রাখিয়া সবে,
না করিও কলহ বিষাদ।
সময় হইলে আসি,                          নিকুঞ্জে মিলিবে হাসি,
শুনিয়া মুরলীক নাদ॥
এত শুনি গোপীযুথে,                           প্রণাম করিয়া নাথে,
চলি চলি গেলা নিজবাস।
কানু সে গেলেন চলি,                           নিকুঞ্জ রহিল খালি,
কান্দয়ে জগদানন্দ দাস॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর