কবি খলিল-এর বৈষ্ণব পদাবলী
*
কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরিতের লাঞ্ছনা
কবি খতিসা
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ বাউল॥
কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরিতের লাঞ্ছনা,
সই গো পিরিতে আমায় চাইল না।
সখি গো জলের সনে কাষ্ঠের পিরিত জসে ভাসে দুইজনা।
জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না।
সখী গো অগ্নির সনে করতাম পিরিত মনে ছিল বাসনা,
হায়রে অকুল নদীর ভেদ না জানে কালসপিনী ছুও না।
সখী গো অধম খলিলে বলে পিরিত করি ঠেকিও না,
মন পবন পিঞ্জিরার পাখী ছুটলে ধরা দিবে না।
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি খ
লিল
-এর পরিচিতির পাতায় . . .