কবি নয়নানন্দের (শ্রীখণ্ড) বৈষ্ণব পদাবলী
*
বিমল সুরধুনী তীর
ভণিতা নয়নানন্দ
কবি নয়নানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৯৩-পৃষ্ঠায়, নয়নানন্দ (শ্রীখণ্ড)-এর পদ হিসেবে, এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

বিমল সুরধুনী তীর।
কালিন্দী ভরমে অধীর॥
বিহরই গৌরকিশোর।
পূরব পিরীতিরসে ভোর॥
রাজপথে নরহরি সঙ্গে।
ক্ষণে হেরি গঙ্গ তরঙ্গে॥
গদাধর লাজে ত্যজে পাশ।
মুরারিরে করু পরিহাস॥
কৈশোরে যৌবনে সন্ধি।
নয়নানন্দ চিরবন্দী॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, নয়নানন্দ (শ্রীখণ্ড), ১৯১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিমল সুরধুনী তীর।
কালিন্দী ভরমে অধীর॥
বিহরই গৌরকিশোর।
পূরব পিরীতিরসে ভোর॥
রাজপথে নরহরি সঙ্গে।
ক্ষণে হেরি গঙ্গ তরঙ্গে॥
গদাধর লাজে ত্যজে পাশ।
মুরারিরে করু পরিহাস॥
কৈশোরে যৌবনে সন্ধি।
নয়নানন্দ চিরবন্দী॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব পেখলুঁ সো নববালা
ভণিতা নয়নানন্দ
কবি নয়নানন্দ
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“বৈষ্ণব পদাবলী”, ৪৯৩-পৃষ্ঠায়, নয়নানন্দ (শ্রীখণ্ড)-এর পদ হিসেবে, এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

মাধব পেখলুঁ সো নববালা।
বরজ রাজপথে চাঁদ উজালা॥
অধরক হাস নয়নযুগে মেলি।
হেম কমল পর চঞ্চরী খেলি॥
হেরি তরুণী কোই করু পরিহাস।
অন্তরে সমুঝয়ে বাহিরে উদাস॥
শুনিয়া না শুনে রস পরসঙ্গ।
চরণ চলন গতি মরাল সুরঙ্গ॥
বক্ষ জঘন গুরু কটি ভেল ক্ষীণ।
নয়নানন্দ দরশ শুভ দিন॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, নয়নানন্দ (শ্রীখণ্ড), ১৯১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাধব পেখলুঁ সো নববালা।
বরজ রাজপথে চাঁদ উজালা॥
অধরক হাস নয়নযুগে মেলি।
হেম কমল পর চঞ্চরী খেলি॥
হেরি তরুণী কোই করু পরিহাস।
অন্তরে সমুঝয়ে বাহিরে উদাস॥
শুনিয়া না শুনে রস পরসঙ্গ।
চরণ চলন গতি মরাল সুরঙ্গ॥
বক্ষ জঘন গুরু কটি ভেল ক্ষীণ।
নয়নানন্দ দরশ শুভ দিন॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর