কবি নয়নানন্দের (ভরতপুর) বৈষ্ণব পদাবলী
*
নদীয়ানগরে দেখিনু গো সখি! বিনোদনাগর গোরা
ভণিতা নয়নানন্দ
কবি নয়নানন্দ
এই পদটি আনুমানিক ১৭২৫ সালে, নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা সংকলিত ও
বিরোচিত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্বরাগ)”, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নদীয়ানগরে দেখিনু গো সখি! বিনোদনাগর গোরা।
সো বড়ি নাগর সো রসে আগোর সে রসে হইয়াছে ভোরা॥
ঢর ঢর ঢর গোরা কলেবর অঝরে ঝরয়ে আঁখি।
মধুর বচন শুনিয়া মাতল ভকত-চকোর পাখী॥
অধর কম্পনে ও চাঁদবদনে গদগদ বাণী আধা।
আহা আহা করি নিজ বুক ধরি সদাই সোঙরে রাধা॥
হেন মনে লয় আরো কেহ নয় সে রমণীমন-চোরা।
নয়নানন্দ কহে ওই অনুভবি হৈয়াছে বরণ গোরা॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ন
য়নানন্দের
পরিচিতির পাতায় . . .