| কবি পূর্ণানন্দের বৈষ্ণব পদাবলী |
| মুরলী ধরিয়া করে বনমালা গলে ভণিতা দাস পূর্ণানন্দ কবি পূর্ণানন্দ দাস এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ২১৭-পৃষ্ঠায়, এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী - দশকুশী॥ মুরলী ধরিয়া করে, বনমালা গলে, তেজিল গজমোতি হার। রাখালের বেশ ধরে, তপন তনয়া তীরে, সখী সঙ্গে করে অভিসার॥ নীপমূলে যাইয়া বসি, বাজায় মোহন বাঁশী, ত্রিভঙ্গ হইয়া বিধুমুখী। শুনিয়া বাঁশীর গান, আনন্দের হরিল প্রাণ, দাস পূর্ণানন্দ বড় সুখী॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |