কবি কাসিম-এর বৈষ্ণব পদাবলী
*
অরে বন্ধু না চিনিলুঁ তোরে
কবি কাসিম
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ প্রভাত - বিরহ॥

অরে বন্ধু না চিনিলুঁ তোরে
অরে কার ডরে কার ভয়ে বোলাই না গেলা রে॥ ধু
একেলা মন্দিরে বসি জপি বন্ধু বন্ধু।
দেখাদি পালাই গেলা যেন নব ইন্দু॥
একেত আন্ধার রাত্রি কেহ নাউ সাথী।
কি রূপে হাঁটিয়া গেলা নিশিভাগ রাতি॥
মথুরার হাটে আমি পাইলুঁ খবর।
ত্রিবেণীর ঘাট দিয়া পার হলা এক নর॥
ত্রিমোহানী ত্রিবেনী ঢেউ প্রতিনিত।
কেমনে হইলা পার না বুঝি চরিত॥
দিন লাহুতেত ডুবি ডুবি কৈলুঁ সার।
কিসকে নিমায়া হইয়া তেজিলা আমার॥
এতিম কাসিমে কহে যুগ কর জুড়ি।
তুঞি বন্ধুর বিচ্ছেদ খেদে ঝুরি ঝুরি মরি॥

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর