কবি সহিফা বানুর বৈষ্ণব পদাবলী
*
সুবল, যা রে বৃন্দাবন
কবি ছহিকা বানু
এই পদটি ১৯৪৫ খৃষ্টাব্দে প্রকাশিত, যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-
ভাবাপন্ন মুসলমান কবি” গ্রন্থের ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গান - তাল পোস্তা॥ মাথুর॥
সুবল, যা রে বৃন্দাবন
দেখে আস গে রাধারাণী আছেরে কেমন॥
মথুরাতে আছি আমি পাগল আমার মন,
রাধার জন্য সদা আমার প্রাণ উচাটন॥
রাধার পদে ধরে সুবল করিস্ নিবেদন,
দিবানিশি রাধা প্যারী আছেরে স্মরণ॥
রাধার প্রেমে আছি বান্ধা জন্মের মতন,
শীঘ্র গিয়ে দেখব আমি ঐ রাঙ্গা চরণ॥
মথুরাতে আছি আমি হইয়ে রাজন,
রাধার খেদে ত্যজ্য করব রাক্তসিংহাসন॥
ছহিফায় বলে শুন ভুবনমোহন,
কুজার কুবুদ্ধিয়ে তুমি হয়েছ বন্ধন॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি স
হিফা বানু
র পরিচিতির পাতায় . . .