কবি সহিফা বানুর অন্যান্য কবিতা ও গান
*
ধনে জনে ভাল যারা, মিথ্যা
কবি সহিফা বানু
আবুল আসাদ সম্পাদিত
দৈনিক সংগ্রাম ওয়েবসাইটে, ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে
প্রকাশিত, “বাংলা সাহিত্যে মুসলমান নারী” প্রবন্ধ থেকে নেওয়া। আমরা তাঁদের কাছে
ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম।

ধনে জনে ভাল যারা, মিথ্যা
হইলে জয়ী তারা
দুঃখিত এতিম বিধবারা, তারা
জিতে মরা।
চোরা যারা, ভাল তারা, চোরা
ধনে বুক তার পুরা
টাকার বলে যা না ধরা কি
বুঝিবে বেচারীরা।
সহিফা ভাবিয়া বলে সারা
তেলেঙ্গী বিষম চোরা।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
হাছন রাজনে এয়সা জুলুম কিয়া
কবি সহিফা বানু
তাঁর ছোট ভাই হাছন রাজা প্রথম জীবনে একজন অত্যাচারী জমিদার ছিলেন।
সহিফা বানু হাছন রাজাকে সমীহ করতেন কিন্তু ভাইয়ের কুকর্মে ব্যথিত হয়ে উর্দূ ভাষায়
এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটি আমরা পেয়েছি
অনুস্বার ব্লগের মতিয়ার চৌধুরীর
লেখা “সিলেটের দুই প্রাচীন মহিলা কবি” প্রবন্ধ থেকে। আমরা তাঁদের কাছে ভীষণভাবে
কৃতজ্ঞ
রইলাম


হাছন রাজনে এয়সা জুলুম কিয়া
এতিম কো-কসকে লেকে আতশ মে ডাল দিয়া।
ইয়ে দুনিয়া ফানি হায়, একরোজ যানা হোগা,
জোর জুলুম কা মজা উধর যাকে চাখনা হোগা
সহিফা বেউকুফ নে এয়সা বেওকুফি কিয়া
হাছন কো খ়াতির করকে, এতিম কো ডুবা দিয়া।’

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর
*
বাংলাদেশের বড় অলি শাহজালাল পীর
কবি সহিফা বানু
কবির স্বামীর মৃত্যু হয় ১৯০৬ সালে।
 শোকে  কাতর  হয়ে  সহিফা বানু তাঁর স্থাবর-
অস্থাবর সম্পত্তি দান করে ভাইয়ের একমাত্র কন্যা আলী রওশন বানু কে নিয়ে স্থায়ীভাবে
মক্কা/মদিনায় বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে হাছন রাজা
জানতে পারেন। সহিফা বানুর মনে এই ভাবের, এই গানটিতে উল্লেখ পাওয়া যায়। এই
কবিতাটি আমরা পেয়েছি
http://print.thesangbad.net/ ওয়েবসাইটের অঞ্জনা দত্তর লেখা
“সহিফা বানু : ভাটি বাংলার প্রথম মহিলা কবি” প্রবন্ধ থেকে। আমরা তাঁদের কাছে
ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম।

বাংলাদেশের বড় অলি শাহজালাল পীর
আনন্দে বিদায় দিয়ে আমায় কর স্থির
আমি তোমার তুমি আমার আর তো
কেহ নাই জন্মের মত বিদায় হইয়া মদিনাতে যাই।
মাতা পিতা কেহ নাই। নাই ভাতিজা
সিলেট থাকিয়া আমার কোন ফল নাই।
বাংলাদেশে জন্ম লইয়া না হইল সুখ
মদিনাতে গেলে আমার সফল হইবে দুখ
যখনে যাইমু আমি মদিনা শহর
মোমের পঞ্চ বাত্তি দিমু এলাহির নজর
যদি আল্লাহ দেখায় মোরে রসুলউল্লাহর ঘর
পঞ্চ দুম্বা সিন্নি দিমু হেরেমের ভিতর।
জীবন থাকিতে যাহার হইবে মরণ
ইহকালে পরকালে সফল তার জীবন।
সহিফায়ে বলে দেশে থাকিয়া কিবা সার
একদিন তো ছাড়তে হবে এই ভবের বাজার।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর