কবি সৈয়দ আসদ্দিনের বৈষ্ণব পদাবলী
*
কালা রে মোর মনোহর
ভণিতাহীন বৈষ্ণব পদ
কবি সৈয়দ আসদ্দিন
এই পদটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার অগ্রহায়ণ ১৩২২ সংখ্যার
(ডিসেম্বর ১৯১৫) ১৭৫-পৃষ্ঠায়, যোগেন্দ্রকিশোর রক্ষিতের “ভাটিয়াল গান” প্রবন্ধ-সংকলনে
এইরূপে প্রকাশিত হয়েছিল। এই পদগুলির সঙ্গে লেখক জানিয়েছেন, “এই গানের রচয়িতা
সৈয়দ আসদ্দিন। ইনি একজন মুসলমান বৈষ্ণব কবি।”

কালা রে মোর মনোহর
.        তুমি আমার রসের গুণনিধি।
এক রূপ গুণ দিয়া সৃজিলেক বিধি।
এ মেঘ-আঁধার রাত্রি, কেহ নাহি সাথে,
একেলা আসিছ বন্ধু, পরাণ লইয়া হাতে।
বন্ধু এ মেঘ-আঁধার রাত্রি, বিজলির ছটা,
ধীরে ধীরে বারাইও পাও, পিছল হইছে ঘাটা।

.            *************************             
.                                                                           
সূচীতে . . .      



মিলনসাগর