হৃদি দহিছে রে---আমার তাপিত হৃদয় দহিছে রে ভণিতাহীন বাউলাঙ্গের ভাটিয়ালী গান কবি সৈয়দ আসদ্দিন এই পদটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার অগ্রহায়ণ ১৩২২ সংখ্যার (ডিসেম্বর ১৯১৫) ১৭৬-পৃষ্ঠায়, যোগেন্দ্রকিশোর রক্ষিতের “ভাটিয়াল গান” প্রবন্ধ-সংকলনে এইরূপে প্রকাশিত হয়েছিল। এই পদগুলির সঙ্গে লেখক জানিয়েছেন, “এই গানের রচয়িতা সৈয়দ আসদ্দিন। ইনি একজন মুসলমান বৈষ্ণব কবি।”
মুরসিদ্ আমার বানিয়ারে সাব কর ব্যাপার ভণিতাহীন বাউলাঙ্গের ভাটিয়ালী গান কবি সৈয়দ আসদ্দিন এই পদটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার অগ্রহায়ণ ১৩২২ সংখ্যার (ডিসেম্বর ১৯১৫) ১৭৬-পৃষ্ঠায়, যোগেন্দ্রকিশোর রক্ষিতের “ভাটিয়াল গান” প্রবন্ধ-সংকলনে এইরূপে প্রকাশিত হয়েছিল। এই পদগুলির সঙ্গে লেখক জানিয়েছেন, “এই গানের রচয়িতা সৈয়দ আসদ্দিন। ইনি একজন মুসলমান বৈষ্ণব কবি।”
মুরসিদ্ আমার বানিয়ারে সাব কর ব্যাপার, বিনা পাল্লায় বিনা ডাণ্ডি তুলেছে সংসার। পুস্করিণীর চারি পারে নানা পক্ষীর বাসা, আরে ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে, ঐ আল্লার তমাসা। আল্লা রইল হালে রে রসুল পয়গম্বর, আরে ডাইন চৌখে কি কইতে পারে বাও চৌখের খবর? এই লহর দরিয়ার মধ্যে বিষম যমের থানা, নেকি বান্দা পার হইবে, বদি যাইতে মানা, ( ভাই ফিরে না )। . কমল মগদে বলে এ তনু আপ না, . ভুখারে দিও ভাত, তিয়াইসারে পানি, . নেংটারে দিও বস্ত্র বেহেস্তের নিশানী।
আরে কোহিলা না ডাহিও আর ভণিতাহীন বাউলাঙ্গের ভাটিয়ালী গান কবি সৈয়দ আসদ্দিন এই পদটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার অগ্রহায়ণ ১৩২২ সংখ্যার (ডিসেম্বর ১৯১৫) ১৭৬-পৃষ্ঠায়, যোগেন্দ্রকিশোর রক্ষিতের “ভাটিয়াল গান” প্রবন্ধ-সংকলনে এইরূপে প্রকাশিত হয়েছিল। এই পদগুলির সঙ্গে লেখক জানিয়েছেন, “এই গানের রচয়িতা সৈয়দ আসদ্দিন। ইনি একজন মুসলমান বৈষ্ণব কবি।”