কবি কুমকুম বৈদ্য - জন্মগ্রহণ করেন কলকাতার দক্ষিণে, দক্ষিণ ২৪পরগণা জেলার বারুইপুর শহরে।
সেখানেই তাঁর বড় হওয়া। পিতা আক্রামূল হক, ওকালতি করেন এবং মাতা আরতি দাস বৈদ্য, বাংলা
ভাষার শিক্ষিকা এবং রাজনিতিবিদ।
কবির শিক্ষা শুরু হয় বারুইপুরের রাসমনি বালিকা বিদ্যালয়ে। একাদশ ও দাদ্বশ শ্রেণী পাশ করেন হরিনাভি
ডি.ভি.এ.এস স্কুল থেকে। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মিলনী মহাবিদ্যালয় থেকে
Computer Science নিয়ে সাম্মানিক স্নাতক হন। তারপর MCA করেন West Bengal University Of Technology
under এর Narula Institute Of Technology থেকে। এর পর কবি কর্মজীবনে প্রবেশ করেন একজন সফটওয়ার
ইঞ্জিনিয়ার হিসেবে।
ছোট বেলা থেকেই কবি, তাঁর মা-র তত্তাবধনে বাংলা ভাষা শিক্ষা ও স্কুল ম্যাগাজিনে লেখালিখি করেছেন।
পরবর্তি কালে কাজের অবসরে টুকটাক লেখালিখি আর হাতের কাছে থাকা নানান ওয়েব ম্যাগাজিনে
কবিতা প্রকাশ। পরবাস, মাধুকরি, অন্যনিষাদ প্রভৃতি online পত্রিকায় তিনি লিখে থাকেন।
কবির প্রথম কবিতার বই প্রকাশের অপেক্ষায়।
আমরা মিলনসাগরে কুমকুম বৈদ্যর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - kmkmbaidya@gmail.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি কুমকুম বৈদ্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৩.১১.২০২০ ^^ উপরে ফেরত
...