কবি লক্ষ্মীকান্ত মণ্ডল - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বরদা গ্রামে। পিতা
গোরাচাঁদ মণ্ডল এবং মাতা গীতারাণী দেবী।

কবি শিক্ষকতাকেই তাঁর জীবিকা হিসেবে বেছে নিয়েছেন।

কবি বলেন . . .
"পাড়াগাঁয়ের রাস্তায় চলতে চলতে কখনো কেঁচো মাড়িয়ে যাই। পায়ের দু'পাশে জানা ঘাসের অধিকার
গুলিতে তখন শ্বাসকষ্ট। তবুও দুলে ওঠে সবুজ, হেঁটে চলেছেন আমার দাদু ঠাকুমা - সেই সব বৃক্ষের ছায়ায়
বিস্তারিত কবিতা। সে দিকে তাকাই আর রোদ মাখতে থাকে চোখ। তুলে নিই বিন্দু বিন্দু আলোর কথা।
আলোকিত হই নিজে নিজেই।
"

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সজনেফুল ও নিঃশর্ত সমর্পণ” (২০১১), “আঁধারের পাঁজর” (২০১২),
“কালো নৌকার তৃষ্ণা” (২০১৩), “তিলক জন্মের ছায়া” (২০১৫), “হরিত প্রাণের কম্পাঙ্ক” (২০১৮), “জাম রঙের
পুরুষ” (২০১৯) প্রভৃতি।

আমরা  
মিলনসাগরে  কবি লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা তুলে আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - বরদা, মোহাড়, পশ্চিম মেদিনীপুর, পিন - ৭২১১৬১, পশ্চিমবঙ্গ, ভারত।
চলভাষ - +৯১ ৯৭৩৩৬০২৯০৩

ইমেল -
mandallk69@gmail.com       
কবির ফেসবুক -  
https://www.facebook.com/LakshmikantaMandal      


উত্স -   
  • বির সঙ্গে ইমেলে যোগাযোগ


কবি লক্ষ্মীকান্ত মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৭.১১.২০২০                                                            ^^ উপরে ফেরত   
...