কবি মাহমুদ হায়াত - বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাড়ান্দী গ্রামে এক প্রগতিশীল
পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম ডাক্তার সৈয়দ আহমেদ এবং মাতার নাম আনোয়ারা বেগম।
কবির আদি পৈত্রিক নিবাস খুলনা জেলার তেরখাদা থানার বারাসাত গ্রামে।
শৈশব, কৈশোর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তাঁর বাড়ান্দী গ্রামেই কেটেছে। তারপর পিতা মাতার সাথে
খুলনা জেলার দিঘলীয়া থানার অন্তর্গত সেনহাটি গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন ও সেনহাটী মাধ্যমিক
বিদ্যালয় থেকে এস. এস. সি. এবং দৌলতপুর কলেজ থেকে এইচ. এস. সি পরীক্ষায় উত্তীর্ণ হন।
চাকরি সূত্রে তিনি চট্টগ্রাম শহরে সপরিবারে বসবাস করেন। বর্তমানে তিনি একটি বিদেশি বাইং হাউজে
কর্মরত আছেন।
নবম শ্রেনীতে পড়ার সময় থেকেই তাঁর লেখালেখির হাতেখড়ি। স্থানীয় জাতিয় আন্তর্জাতিক বহু পত্র-পত্রিকা
লিটল ম্যাগ ও এপস ভিত্তিক সাহিত্য ম্যাগাজিন প্রতিলিপি'তে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। তিনি
কবিতার পাশাপাশি ছড়া,পদ্য,গল্প, কৌতুক ও গীত রচনা করে থাকেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম কাব্যগ্রন্থ “মহাকালের পথ ধরে’ একদিন” (২০১৮), দ্বিতীয়
কাব্যগ্রন্থ “উদ্বাস্তু মেঘের মিছিল” (২০২০)।
তিনি “সপ্তর্ষি” নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন প্রকাশ করে থাকেন। সাহিত্যের প্রতি তাঁর বিশেষ
ভালোবাসা থেকে তিনি নিজ উদ্যোগে দুই হাজার তের সালে কিছু সাহিত্যপ্রেমী বন্ধুদের নিয়ে চট্টগ্রাম শহরে
গঠন করেন, “সপ্তর্ষি সাহিত্য সংঘ”।
তাঁর প্রাপ্ত সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে ২০১১ সালের “দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ” লেখক সম্মাননা
পদক এবং তিনি ২০২০ সালে “প্রিয় বাঙলা” পাণ্ডুলিপি পুরস্কারে ভূষিত হন “উদ্বাস্তু মেঘের মিছিল” একক
সনেট কবিতার পাণ্ডুলিপি জন্য।
আমরা মিলনসাগরে কবি মাহমুদ হায়াত-এর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - mahmudhayat71@gmail.com
কবির ফেসবুক - https://www.facebook.com/mahmud.hayat.33
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি মাহমুদ হায়াত-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.১২.২০২০ ^^ উপরে ফেরত
...