কবি বিপ্লবী নগেন্দ্রনাথ চন্দ্রর কবিতা
*
এসো মা পল্লী রাণী
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
Come O Mother Queen of the Village (1)
By Poet Nagendra Nath Chandra in Bengali.
This poem was written in Bengali and published in a periodical Pallichitra’s Asharh 1316 B
(June 1909) issue, from Bagerhat of Khulna district now in Bangladesh. For this poem, the
Poet and the Editor Bidhubhusan Bose were charged with sedition and sentenced to 2 years
and the Press owner Abani Mohan Deb to sentenced to 2 months of rigorous
imprisonment by the District Magistrate of Khulna. The sentence was set aside in the Hon.
High Court of Calcutta. The poet however served a sentence of deportation to the ill-famous
Cellular Jail at Port Blair for the “Nangla Political Dacoity Case” or “The Khulna Conspiracy
Case” between 19010 - 1917.
কবিতাটি পল্লীচিত্র পত্রিকার আষাঢ় ১৩১৬ সংখ্যায় প্রকাশিত হয়। এই কবিতাটির জন্য কবির বিরুদ্ধে
১৯১০ সালে রাজদ্রোহের মামলা হয়। কবিতাটি মূল বাংলায় আমরা যোগাড় করতে পারিনি। বাংলায়
লেখা অংশদুটি মামলার ফাইল থেকে পেয়েছি।

The Pallichitra for Asarh 1316 (June-July 1909) has the following poem contributed by
Nagendra Nath Chandra, who styles himself as santan or son.

Come O Mother Queen of the Village (1)
By Poet Nagendra Nath Chandra in Bengali.


The whole day is about to expire,

Come O Mother Queen of the Village ;

Let thy sons listening to (thy) sweet words
stand up dancing carrying off the crown of
victory from the head of (their) enemies in
the struggle for existence,

In order to deck thee out as an Empress,
I have offered up my life.

At the same time when through ignorance and
temptation, and persecution by enemies, (2)
the golden seat was lost, we did "not under-
stand, did not see, realising it in the heart.

Now thy sweet call comes, filling (all) India,
(এখন তোমার মধুর আবাহন আসিছে ভারত ভরে )

I see thee in a new light at the door of the
temple of my heart.

Under the weight of the demon’s tread, there
are no parijat(3) flowers in Nandan (Indra’s
garden of paradise).

Indra’s wife in paradise in the garb of a begger
woman lies sick unto death (lit. dead unto
the vitals).

Those heroes who are immortal, seeing these
things before them, remain with eyes shut in
shame and disgust, like cowards.

(জানি না, জননী, স্বদেশের তরে, কখন দেবতা দল
উঠিবে জ্বালিয়া কালানল সম নাশিতে অসুর বল।
অন্তঃশক্তি পরে করিয়ে নির্ভর, আপন আয়ুধ ধরে,
স্বর্গরাজ্য পুনঃ করিতে স্থাপিত, রুধির তর্পণ করে।)

I do not know when the band of Gods will fire
up like the worldly destroying flame, for the
sake of the Mother, the Native land, to
destroy the power of the demons,---will, rely-
ing on their own strength and seizing their
own weapons, re-establish heavenly dominion,
making an offering(4) of blood. The six
enemies coming into my heart like demons
sit (waiting) at the door of the temple of my
heart in order to make (me) sink in sin.

(But) has he anything to fear who has a
mother who grants emancipation, on plac-
ing whom in the heart, bondage beats a
retreat?

So long, deceived by enemies, and oppressed
by ignorance, I was in a state of forgetfulness.

Thou, O Mother, haying come and not hav-
ing won my heart, you went away neglected.

Through the influence of that sin, the smart-
ing of this bondage burns in my heart.

Perhaps it has been on seeing that, that thou
hast called me to destroy the spell of ignorance,

Receiving a new life on hearing the blessing
in the shape of a lull

I have come with my heart and a sacrifice to
be offered up at thy worship

I have brought my heart to place thee upon it.
Come to the seat of my heart, to the mixture of blood.
Come O Mother, Queen of the village.


1. In the sense of apposition, Queen
being the same as the village.
R.S.

2. The enemies may be the evil propensi-
ties of the human nature or human enemies.
The word Ripur (enemy) being capable of
both the meanings, I should be disposed
to take in the latter sense, as being more in
keeping with the context.
R.S.

3. Name of the flower which is supposed
to grow in Indra’s heaven.
R.S.

4. The word tarpan (from the root trip
to please) means an offering of water to
the names of deceased ancestors.
R.S.

Viz, the six evil propensities, desire,
anger, cupidity, ignorance, pride and envy.

.              ****************                          
.                                                                                             
সূচীতে . . .    


মিলনসাগর
*
দোললীলা
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
এই কবিতাটি কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত, সচিত্র মাসিক পত্র “মালঞ্চ”-র শ্রাবণ ১৩২৫
(জুলাই ১৯১৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

মধুনিশি পূর্ণিমায় গোলোকে ভূলোকে
.        হেরি মিলনের আয়োজন
কামিনী কোমল হিয়া খুলিছে পুলকে,
.        মধুময় বন উপবন।
জ্যোৎস্নায় কার পায় সপিতে যৌবন
.        বন্দী হ'তে প্রেম আলিঙ্গনে।
কোথায় চলেছে ভেসে দিশেহারা মন
.        সৌন্দর্য্যের মদির স্বপনে?
কে রূপসী হাসিমুখে ধায় নীলাকাশে
.        সুষমায় ভুবন ভুলায়ে?
রাধা কি চলেছে আজ রসময় রাসে
.        ভক্তচিত্ত-পুষ্পক দোলায়ে?
তাই বুঝি তালে তালে ভ্রমর গুঞ্জরে
.        ঘেরি রাঙা চরণ-মঞ্জীর,
হাসিমুখে বনলতা পুলকে মুঞ্জরে
.        মুরছয় মলয় সমীর!
ফুলে ফুলে মালঞ্চের ভরেছে অঞ্চল
.        কুসুমেতে সেজেছে সুন্দরী
কূলে কূলে উছলয় যমুনার জল
.        হেলে দুলে নাচিছে লহরী।
আনন্দে নাচিছে আডি প্রাণের স্পন্দন
.        ছন্দে ছন্দে হৃদয় দোলায়,
মাধব মাধবী পরি’ প্রেমের বন্ধন
.        লালে লাল মধুর লীলায়।

.              ****************                          
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
সেখ ফরিদ ও কৃষক-বধু
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
এই কবিতাটি কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত, সচিত্র মাসিক পত্র “মালঞ্চ”-র আশ্বিন ১৩২৫ (সেপ্টেম্বর ১৯১৮)
সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

[ পঞ্জাবের বিখ্যাত সিন্ধ-ফকির ফরিদের সম্বন্ধে অনেক প্রবাদ প্রচলিত আছে। একটি বহুজন-বিদিত প্রবাদ
অবলম্বনে এই গাথা রচিত হইল। ]

গভীর বনে                   কঠোর মনে                  গেল যখন শেখ ফরিদ
সিদ্ধি বিনা                   ফিরিবে না                   ছিল তখন এমন জিদ্।
বছর বারো                  চায়নি কারো                মুখের পানে পেটের লাগি'
কাটতে বাধন                করতো সাধন                সারাদিবস রাত্রি জাগি।
এমনি করি                   মায়ার ডুরি                  ছিন্ন করে যোগের বলে,
যোগীর ঋদ্ধি                ‘বাক্যসিদ্ধি’                    প্রাপ্ত হ'য়ে ফরিদ চলে।
*                *                *                *
স্নানের পরে                 আসতে ঘরে                 পাখীরবিষ্ঠা পড়লো গায়
শাস্তি দিতে                  লাল আখিতে                যেমন ফরিদ দেখলো তায়
ভস্ম হ’য়ে                   পড়লো ভূঁয়ে                 দেখে ফরিদ হাস্য ভরে
ভস্ম নিয়ে                   জীবন দিয়ে                  গর্ব্বে আবার ফিরলো ঘরে।
*                *                *                *
চলতে পথে                 পিপাসাতে                    ফরিদ সেখ কুয়ার পাশে
সেথায় শুধু                 কৃষক-বধূ                      কুকুর সাথে ফিরছে বাসে।
ফকির দেখে                কুকুর ডাকে                   ফরিদ তা'কে করতে ছাই
ক্রুদ্ধ দৃষ্টি                    অগ্নিবৃষ্টি                       করলো তবু মরণ নাই।
কোথায় ঋদ্ধি               যোগীর সিদ্ধি                  ব্যর্থ-রোষে ফরিদ কাঁপে ;
“আঃ কর কি                নয়ত পাখী                   ছাই হবেনা তোমার শাপে।”

সবিস্ময়ে                    ভয়ে ভয়ে                    সুধায় ফরিদ "কোথায় পেলে
ঘট্ লো বনে                ফুটলো মনে                   যোগ কি তুমি শিখেছিলে?”
বল্ লো নারী               “ধার না ধারি                 তন্ত্র মন্ত্র যোগ বিয়োগ
স্বামী আমার                সব সাধনার                  আমি তাঁহার যোগাই ভোগ।
এক দিনেতে                অর্দ্ধরেতে                     চেয়েছিলেন তৃষার জল,
আনিয়া দেখি               রুদ্ধ আখি                    দাড়িয়ে রলাম চরণ-তল
নিদ্রা যখন                  ভাঙ্গবে তখন                 দিব বলে জলের পাত্র,
ভাঙ্গলো না আর           নিদ্রা তাঁহার                  কেটে গেল সকল রাত্র।
প্রভাত হ'লে                নয়ন মেলে                   দেখলে স্বামী আমার পানে
খুললো হিয়ার              গুপ্তদুয়ার                    কি-যে পেলাম কে তা জানে
হারিয়ে দিশা               ভুলিয়ে তৃষা                 ধরলো ফরিদ নারীর পা,
“ওমা আমায়               দেও কণা তার              মীর সেবায় পেলে যা।”

.                            ****************                          
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
ভালবাসা
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
এই কবিতাটি কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত, সচিত্র মাসিক পত্র “মালঞ্চ”-র শ্রাবণ ১৩২৫
(জুলাই ১৯১৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

এই যে বিশ্ব-জীবন ধারা
.        তুলিয়া রূপের লহরী
অসীমে হয় আপন হারা
.        আপন হৃদয় পর করি!

থাকতে একা চাহেনা মন
.        মুক্ত যাঁচে বন্দী হ'তে,
প্রেরণা কে করে প্রেরণ---
.        হর্ষে সকল দুঃখ স'তে?

যে আনন্দে বন্দে কবি
.        নিত্য নূতন ছন্দেতে
শিল্পী আঁকে মধুর ছবি
.        বুঝবে কি তা অন্ধেতে?

পূর্ণকে যে পূর্ণ রেখে
.        রচলো বিরাট সৃষ্টি এ
“মায়ার লীলা” শাস্ত্র লেখে
.        প্রেমিক বলে প্রেম যে সে।

আনন্দ যার অনুভূতি---
.        সৎচিদেতে থাকে যে,
সৌন্দর্য্য তার দেহের দ্যূতি
.        মনের নাগাল পাবে কে?

সীমানা তার পায় কে খুঁজে,
.        কোন খানেতে আদি শেষ
ওজনটা তার কে দেয় বুঝে
.        ধরতে পারে কাল কি দেশ?

পাত্র বিচার করেনা সে
.        এমন ধারা জাতনাশা
যে জম তারে ভালবাসে
.        তার কাছে সে ‘ভালবাসা’।

.                            ****************                          
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
জহ্নুকন্যা
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
এই কবিতাটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত, সচিত্র মাসিক পত্র “প্রবাসী”-র মাঘ ১৩২৪
(জানুয়ারী ১৯১৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

সুখের আশা                ভোগের নেশা
আজ হ'তে হোক শেষ,
.                                উঠুক জীবন জাগি'---
জহ্নুকন্যা                     ছুটাও বন্যা
দলি পাহাড় দেশ
.                                দগ্ধ দীনের লাগি।

লক্ষ যুগের                পাষাণ কারায়
জীবন্মৃতের মত
.                                আঁধার ঘরের মাঝে
অন্ধ হয়ে                     বন্দী হয়ে’
কার সাধনায় রত
.                        কোন্‌ দেবতার কাজে?

ভাবের সাড়া              পড়েছে আজ
অনেক দিনের পরে
.                                দেও না দুয়ার খুলে,
দীনের বেশে                এসেছে এই
বিশ্ব তোমার তরে,
.                                যাওনা আপন ভুলে।

সবার সাথেই              মিলন যেথায়
সবার সাথেই ভোগ
.                                সেথায় ত্যাগের সুখ,
রিক্ততাতে                   লঞ্ছনাতে @
শান্তিসুধার যোগ---
.                                জুড়ায়ে যায় বুক।



@ - লঞ্ছনা - সম্ভবত লাঞ্ছনা হবে। মুদ্রণ প্রমাদ।

.                            ****************                          
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
একটি উপমা
কবি নগেন্দ্রনাথ চন্দ্র
এই কবিতাটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত, সচিত্র মাসিক পত্র “প্রবাসী”-র মাঘ ১৩২৪
(জানুয়ারী ১৯১৮) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

বায়স ঠোকর মারে নৈবেদ্যের পরে
সজ্জন লাঞ্চিত যথা পাপিষ্ঠের করে।

.                            ****************                          
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর