মাটির ওপর দেশ পুঁতেছি খণ্ড-খণ্ড দেহ রাজা আমার আঙুল ঘোরান দেয়ালজোড়া কাঁটা উড়ন্ত সব মুক্তো বারুদ ঘৃণার মাখামাখি কানের কাছে মৃত্যু ডাকে শহিদ-খেলার ডাক একটা কফিন, এক মুঠো ফুল, একটুখানি মাটি তে-রাত্রি পথ পেরিয়ে গেছে মৃত সেনার মা ওর উনুনে অভাব ফোটে বুকে জমাট নদী রাজা আমার জল বোঝে না কোল বোঝে না, স্নেহ রাজা কখন আঙুল ঘোরান সেই অছিলায় দেয়াল জেগে আছে
এবার নদীর মতো তলহীন ফেরা ভ্রান্ত দিকে তারপর ভাঙা পাড় বাকল খুলে বসলে শব্দহীন শোক এসে দিগন্ত মাড়ায় ওখানেই ডুবস্নান, ভিনদেশি স্রোতেরা ঘুমবে আর একটা মেঘময় কবিতা; যার শেষ ছত্রটুকু অ-তর্কিত ব্যথায় বাঙ্ময়