যারে তারে কেউ ভালবাসা দিসনে কবি রাজকৃষ্ণ রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে নেওয়া।
॥ সিন্ধু - মধ্যমান॥
যারে তারে ও কেউ ভালবাসা দিসনে | যদিও সর্বস্ব দিস তবু ভালবাসা দিসনে || ভালোবাসা অমূল্যধন, এর যোগ্য বিশ্বাসী জন, . সীর করে দিয়ে, এর অপমান করিসনে | . যে কেউ ভালোবাসে তোরে, . পরখ কর তুই নিক্তি ধরে, তবে ভালোবাসিস তারে, তা নইলে ভুলিসনে || আগু পিছু না ভাবিলে, আমার মত পলে পলে, ভাসতে হবে নয়ন জলে, রূপ দেখে মজিসনে ||
অনন্ত যাতনা ভুগিতে হবে না কবি রাজকৃষ্ণ রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে নেওয়া।
॥ কীর্তন॥
অনন্ত যাতনা ভুগিতে হবে না, অনন্ত আনন্দ খেলিবে প্রাণে | আমি সবার প্রতি, যে সবার মতি, সে সবার গতি শুধু এখানে | দূর ধরাতলে, পাপ-তাপানলে, পুড়িস কেন রে জীব, আমা চারি জনে, স্থান দে রে মনে, স্থান দিলে স্থান পাবি এখানে ||
ভ্রমরে বিশ্বাস করে, পদ্মিনীর আঁখি ঝরে কবি রাজকৃষ্ণ রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে নেওয়া।
ভ্রমরে বিশ্বাস করে, পদ্মিনীর আঁখি ঝরে | হূতাশের রূপে মজি, হতাশে পতঙ্গী মরে || পুরুষে যে করে আশা, সে নারীর এই দশা, হৃদয়ের ভালোবাসা নিয়ে সে পালায় সরে || প্রাণ মন কেড়ে নেয়, অবশেষে দাগা দেয়, অবলা সরলা বালা সয় জ্বালা কেমন করে ||