ও মা, হরি হরি বলো না কবি রাজকৃষ্ণ রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে নেওয়া।
. ও মা, হরি হরি বলো না | প্রাণের ভয় ভেবো না, হরিপদ ভাবো না || . হরিনামে বিপদ ঘোচে, . মরণ ছুঁযেও জীবন বাঁচে, ওই মা, হরি দাঁড়ায়ে আছে, নয়ন মুদে দেখো না || হরি হরি হরি বোলে পিতার কাছে চলো না ||
রাম নামের প্রেম বলবো কত কবি রাজকৃষ্ণ রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে নেওয়া।
॥ ভৈরবী - দাদরা॥
রাম নামের প্রেম বলবো কত, রামের প্রেমে ত্রিলোক বাঁচে | যে রাম বলে বাহু তুলে, সেই যেতে পারে রামের কাছে || (আমার) হৃদয়মাঝে রাম বিরাজে, বীরের সাজে ধনুকধারী, বীরের সাজ নয় প্রেমের সাজ, প্রেমরূপ রাম বসে আছে ||