রাজকৃষ্ণ রায়ের কবিতা
ধীরি ধীরি বয় মৃদুল বায়
কবি রাজকৃষ্ণ রায়
১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে
নেওয়া।

॥ খাম্বাজ - একতালা॥

.       ধীরি ধীরি বয় মৃদুল বায়,
.       ধীরি ধীরি ফুল দুলিছে কায়,
.       হাসিয়ে হাসিয়ে লতায় গায় |
.       ভুরুভুরু উড়ে ফুলের বাস,
.       কোকিল বসিয়ে কোকিল পাশ,
.       হরিগুণ গান হরিষে গায় ||
ছোটো ছোটো ফুল হাসিয়ে, গলে গলে রাখি দুলিয়ে
চুপি চুপি হরি বলিয়ে, কোট কোট চোখে চায় ||

.                     ****************                     
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
পতি সনে যেতে বনে সতীর কী দুখ হে
কবি রাজকৃষ্ণ রায়
১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে
নেওয়া।

॥ ললিত - কাওয়ালি॥

পতি সনে যেতে বনে সতীর কী দুখ হে |
ত্যজি কায়া কভু ছায়া যেতে কি বিমুখ হে ||
স্বামীসহ অহরহ সতীরই সুখ
কমলিনী হরষিণী হেরে রবি-মুখ হে ||

.                     ****************                     
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
এক বাঁধনে বাঁধা আছি, এম্ নি আমার মনে লাগে
কবি রাজকৃষ্ণ রায়
১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে
নেওয়া।

॥ কানাড়ামিশ্র - একতালা॥

এক বাঁধনে বাঁধা আছি, এম্ নি আমার মনে লাগে |
.       নামটি শুনে আমার মনে,
.       রূপটি গো তার কেন জাগে ||
.       ধরব তারে খুঁজে খুঁজে,
.       রাখব ধরে মরম মাঝে,
.       পূজব তারে, ভজব তারে,
.       মজব তারি অনুরাগে ||

.                     ****************                     
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
যে চায় যারে পায় না তারে
কবি রাজকৃষ্ণ রায়
১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে
নেওয়া।

.        যে চায় যারে পায় না তারে
.        প্রেমের একী উলটো খেলা |
.        যে যারে, চায় না ফিরে,
.        সেই ওলো সই ঘটায় জ্বালা ||
প্রেমিক অলির কমলিনী, অলি বিনে পাগলিনী,
.        গুবরে পোকার ভ্যানভ্যানানি,
.        কল্লে, লো সই, ঝালাপালা---
পলাল আকুল হয়ে, প্রাণের ভয়ে কমলবালা ||

.                     ****************                     
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
তোমার যুগল পদ দিবানিশি সেবা করি
কবি রাজকৃষ্ণ রায়
১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত "বাঙ্গালীর গান" গীত সংকলন থেকে
নেওয়া।

॥ সিন্ধু - আড়াঠেকা॥

তোমার যুগল পদ দিবানিশি সেবা করি |
তোমার প্রসাদে সদা সিঁথিতে সিঁদুর পরি ||
দাসীরে আশিস করো, তোমাধনে নিরন্তর,
অবিবাদে, অবিপদে, নয়নেতে যেন হেরি ||

.                     ****************                     
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*