| কবি শম্ভু রক্ষিতের কবিতা |
| তুমি ঈশ্বরকন্যা, তুমি আমাকে 'বিশুদ্ধ কবির জনক হতে সেদিন শেখালে বাক্তিগত মৌলিক দৃশ্য থেকে ধূসর বিষয় নিয়ে আমি, ব্যক্ত অব্যক্তের অবাস্তব মুহূর্তের স্বতন্ত্র আমি, আমার গভীরতর সাম্রাজ্যে তুমি আছ, তুমি নেই তোমার আশ্চর্য হবার মতো বিশুদ্ধপ্রীতি, কৃত্রিম পদ্ধতিতে আকাশে ওড়ার ব্যাপারে তুমি বয়সে প্রবীণ তুমি ঈশরকন্যা, অত মেহনত ও অর্থব্যয় পণ্ড করে কেন ভেসে যাবে যখন ধাবমান দিনে বস্তুপিণ্ড ও ধোঁয়া-ঢাকা বরফ আবিষ্কার তুষার ঝড়ে আমি নিজ মর্তসীমা চূর্ণ করে তোমারই জগতে প্রবেশ করেছি সাদা অস্বচ্ছ ধোঁয়া ও শৃগালের গুঞ্জরণ নিয়ে প্রলয়ের আকর্ষণীয় স্বচ্ছ পর্দার মতো আন্দোলিত তরঙ্গে চলে গিয়ে অন্য অনেক স্বপ্ন ভুলে তোমাকেই ভেবেছি তুমি বৃত্তাকার ঘুরে ঘুরে এসেছ, আপাত-অবাস্তব রং যেমন ঘুরে ঘুরে আসে তুমি দূরত্বের ধারণা থেকে অতি নিপুণভাবে কখনো এসো না আর আমি কি বয়সে নবীন? |