হৃদরোগের সন্ধান নিয়ে ঢুকে পড়ো “প্রিয় ধ্বনির জন্য কান্না” কাব্যগ্রন্থের ২৭ সংখ্যক কবিতা কবি শম্ভু রক্ষিত হাংরিয়ালিস্ট আন্দোলনের কবিতা তবুও প্রয়াস ওয়েবসাইট-এ ২৯.৫.২০২০ তারিখে প্রকাশিত, মলয় রায়চৌধুরীর প্রবন্ধ “কবি শম্ভু রক্ষিত : হাংরি আন্দোলন থেকে মহাপৃথিবী”, থেকে প্রাপ্ত। মিলনসাগরে কবি মলয় রায়চৌধুরীর কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . ।
হৃদরোগের সন্ধান নিয়ে ঢুকে পড়ো। সরবরাহকারী নির্মাণযন্ত্র পৃথিবীর মেঘময় আতঙ্ক শেষপর্যন্ত আধার হিসেবে। ঊর্ধ্বময় সর্বনাশ ভেবে স্নায়ুতন্ত্রের কাজ। সুরক্ষিত জল দহনক্রিয়া মাথার ধমনী ছিঁড়ে যাও, বোতল, বায়ুর কাঠিন্য অনুশীলন শরীর অরণ্যসমগ্র, পাখিদের শ্রবণশক্তি, আঙুর সমস্যা সহজ নয় উজ্জ্বল মাথার পর্যবেক্ষণ ভেঙে অবসাদগ্রস্ত উচ্চগ্রামের অংশে প্রমাণিত হই; অন্ধ দৈবজ্ঞ, সৌরশক্তি, প্রশান্তি যেন আওয়াজ বিক্রি টিন-ভর্তি কুয়াশা নিয়ে মানুষ-জীবজন্তুর মাথা হয়ে হাতজোড় করি বসো গৌরবসূর্য, অদ্ভুত ভুত-প্রেত বিশ্বাস সে-বিষয়ে সচেতন পৃথিবীর মেঘ, শিস, দৃষ্টিনির্ভর আস্বাদনের ফসল-রহস্যের মিশ্রণ চেতনা অতুল ঘনরাশি ও উরসুলার কিয়দংশের লাল রং লেগে আছে দুর্যোগমথিত এলাকায়; তোমার কোনো অলৌকিক পরিক্রমা নেই। শুধু ফুলবাগিচার ও জলবায়ু কুয়াশার অংশ লক্ষণীয়, সাড়া দাও, রূপকের মতো বিবরণ, দৈববাণী সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়ে যায়; শরীরের ভিতর বেশি, নিশ্চিত প্রমাণ এই গবেষণাশক্তি, কেন না, এখানে এই উক্তি সত্যি স্বর্ণসূর্য হয়--- আবিষ্কার রং তুলি বিপদের হুঁশিয়ারি রূপকর্ম হয় ও যেন আদানপ্রদান তোমার সহানুভূতিশীল হৃদয়টি আমার চাই