আর – ভ্রুনও তার কাতরতা রেখে যায় মাটির দানায়। যেন দেবদারু আদলে ছোঁওয়া নাভিজন্ম জলযত্নে তুলে রাখা নোনতা পেরিয়ে পা-এ পা-এ পেচিয়ে উঠছে বেড়ালতলা আরো কোন ভোরে, বাইপাসে গজানো পুরুষফুল! ক্যালেন্ডার সব লিখে রাখে নিষেধ পেরোনো চৈত্রদিন এই নিপুন পাঁড় ভাঙা আর জড়িয়ে থাকা বুক তোর ঘামে-নুনে তবু রোদে দেওয়া শোক তবু চোখেনখে নীলশিটে যেন পরে আছে, চারহাত শিউলি পড়ে আছে ষাটআয়ু ! . **************** . সূচীতে . . .