কবি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায় - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হাওড়ায়। পিতা কলকাতা
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুখেন্দু সুন্দর গঙ্গোপাধ্যায়। মাতা রেণু গঙ্গোপাধ্যায়। তাঁদের
আদি বাড়ি হাওড়ায়। ২০০২ সালে কবি বিবাহসূত্রে আবদ্ধ হন বিশ্বভারতীর কলাভবনের ভাস্কর্য বিভাগের
অধ্যাপক সুতনু চট্টোপাধ্যায়ের সাথে। তাঁদের কন্যা সুমেকা বর্তমানে স্কুলে পাঠরতা। কবি বিবাহ সূত্রে
শান্তিনিকেতনের স্থায়ী বাসিন্দা।
কবি হাওড়ার সাঁতরাগাছি ভানুমতী বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করার পরে তারাসুন্দরী
বালিকা বিদ্যাভবন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। স্কুলজীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা
বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভ করেন। এখান থেকেই তাঁর পি.এইচ.ডি ডিগ্রী লাভ। কবির গবেষণার বিষয়
ছিল "রবীন্দ্রনাথের কবিতাগল্পের শৈলীবিশ্লেষণ ও সাহিত্য বিচার"।
কবি, প্রচুর বইপত্র আর এক ভীষণভাবে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠেন। পড়তে পড়তেই লেখার
অভ্যাস তৈরি হয়। বর্তমানে তাঁর কবিতা “দেশ”, “শিলাদিত্য”, “নতুন কৃত্তিবাস”, “আরম্ভ”, “ভাষাপথ”,
“কবিতানগর”, “আলোবাতাস” প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “চন্দনকাঠের বাক্স” (২০২০) এবং ”লবণাক্ত অক্ষরমালা” (২০২০)।
বর্তমানে তিনি রবীন্দ্র সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে নিবন্ধ ও কবিতা লিখে চলেছেন।
আমরা মিলনসাগরে কবি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, সীমান্তপল্লী, পোঃ শান্তিনিকেতন, জেলা-বীরভূম, পশ্চিমবঙ্গ, পিন - ৭৩১২৩৫।
ই মেল - sriparnachatterjee1975@gmail.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১১.১.২০২১ ^^ উপরে ফেরত
...