কবি সুশীল রায় - জন্মগ্রহণ করেন উত্তর ২৪পরগণা জেলার মধ্যমগ্রামে। কবি অক্ষর পরিচয়ের আগেই
মুখে মুখে কবিতা বানিয়ে বাড়ির সবাইকে শুনিয়ে অবাক করে দিয়েছিলেন। তাঁর মেজদা বলেছিলেন,
“কলকাতা পাঠিয়ে দেখি ছাপে কিনা। ছাপলে তো তুই কবি হয়ে যাবি”। সেই থেকে তাঁর উপর
কবিতার ভুত তাড়া করে ফিরছে!
কবির কর্মজীবন শুরু হয় পশ্চিম বঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের চাকরি দিয়ে, ২০০০
সালে অবর বর্গীয় সহায়ক হিসাবে। ২০০৩-এ কেন্দ্রিয় সরকারের ডিফেন্স অ্যাকাউন্টস বিভাগে অডিটর
পদে যোগদান করেন। বর্তমানে তিনি Assistant Accounts Officer পদে পুণের অফিসে কর্মরত আছেন।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ২০১২ সালে প্রকাশিত সম্পূর্ণ অনুপ্রাস নির্ভর ছড়াগ্রন্থ “ছোট্ট ছোট্ট
ছড়া, ব্যঞ্জনবর্ণের বড়া”, ২০১৪ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ “খণ্ড খণ্ড বিমুগ্ধতা” প্রভৃতি।
মিলনসাগর'-এ প্রেরিত অধিকাংশ কবিতা কাব্যগ্রন্থ 'খণ্ড খণ্ড বিমুগ্ধতা' থেকে নেওয়া হয়েছে।
আমরা মিলনসাগরে কবি সুশীল রায়ের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - sushilroy3473@gmail.com
চলভাষ - +৯১ ৯৯৬০৭৮০৩৪৬
কবির ফেসবুক - https://www.facebook.com/sushil.roy.7432
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি সুশীল রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.১২.২০২০ ^^ উপরে ফেরত
...