কবি স্বপ্নকমল সরকার -  জন্মগ্রহণ  করেন  বর্ধমানে।  পিতা  রবীন্দ্রনাথ সরকার এবং মাতা গীতা  
সরকার।  বর্ধমান  জেলার  কাটোয়ার  কাছের  বনয়ারিবাদ  রাজ  গ্রামের এর জমিদার পরিবারের তাঁরা  
উত্তরসূরী ছিলেন।

কবির স্কুল জীবন শুরু হয় বনয়ারিবাদ রাজ  প্রাইমারি  স্কুলে  পরে  মুরশিদাবাদ স্বামী অভেদানন্দ শিশু  
বিদ্যালয়ে। পিতার পোস্ট অফিসে চাকরিসূত্রে, দার্জিলিংয়ে কবির ছোটবেলার সাত বছর কেটেছে। পিতার  
চাকরির বদলীর সাথে সাথে পড়েন দার্জিলিং-এর অভেদানন্দ আশ্রম ইস্কুল
এবং ওখানকার গভর্মেন্ট হাই
স্কুলে দু বছর।
র পর বর্ধমানের আসানসোল  কয়লাখনি অঞ্চলের জামুরিয়ার রাজপুর নন্ডী হায়ার
সেকেন্ডারি ইস্কুল থেকে স্কুলের পাঠ শেষ করে বর্ধমান  রাজ কলেজ থেকে স্নাতক হন। এরপর বর্ধমান
বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।

কবি কর্মজীবন শুরু করেন জীবনবীমায় এবং সেই সূত্রে পশ্চিমবঙ্গের নানা জায়গায়, প্রধানত কলকাতা,  
বোলপুর, কালনা, বর্ধমান, মেমারি, দুর্গাপুর, আসানসোল, কুলটির মতো শহরে জীবন কাটিয়েছেন। ক্রমে
ডিভিশনাল ম্যানেজার হিসেবে কলকাতা থেকে অবসর গ্রহণ করেন।

কবি স্বপ্নকমল “আলোবাতাস” নামে একটি সাহিত্য পত্রিকা তিন দশক ধরে সম্পাদনা করে আসছেন।  
বর্ধমানের লিটল ম্যাগাজিন ও চলচ্চিত্র চর্চায় তিনি খুবই সক্রিয় ছিলেন এবং এখনও রয়েছেন। চাকরির  
চাপের মধ্যে লেখালেখির চর্চা কম হওয়ার খামতিটুকু অবসর জীবনে পুষিয়ে নিচ্ছেন।

কবির  প্রকাশিত  কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "বেঁচে আছি" (১৯৭৯), “বাতাসে পুরুষ হরিণ” (১৯৮৭), “নির্বাচিত
কবিতা” (২০১৮), “ভার্চুয়াল মেঘ” (২০২০) প্রভৃতি। তাঁর প্রবন্ধ সংকলন “অর্কপ্রভ বিদ্যাসাগর” (২০২০)।
বর্তমানে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি করছেন।

আমরা  
মিলনসাগরে  কবি স্বপ্নকমল সরকারের কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - স্বপ্নকমল সরকার, “আলোবাতাস”, আনন্দপল্লী, পোস্ট: শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, পিন : ৭১৩১০৩।
চলভাষ - +৯১ ৯৪৩৪১৩৪১১৯ ।


উত্স -   
  • বির সঙ্গে ইমেলে যোগাযোগ।


কবি স্বপ্নকমল সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৬.১.২০২১                                                            ^^ উপরে ফেরত   
...