| কবি টি কে সেনগুপ্তর কবিতা |
| হে স্নেহের সন্দীপা কবি টি. কে. সেনগুপ্ত (তুষার কান্তি সেনগুপ্ত) স্নেহের সন্দীপা, শুনিলাম, জানিলাম, বুঝিলাম তুমি “মা” হতে চলেছ । “মা” হওয়া কি সহজ কথা ॥ এই বার্তা সহসা আনি দিল তৃপ্তি মধুর মনসা । আনিল প্রশান্তি, জোগাল আশা, জাগাল ভালবাসা ॥ বংশের নবাগতের আবির্ভাব তরে জাগি থাকি রাত ভরে । আঁকি অন্তরে অন্তরে নবজাতকের সম্বর্ধনার তরে ॥ মনে আসে শঙ্কা অজানা আশঙ্কার ব্যজনে । সাথে সাথে ভাবি ভয়কে করে জয় অবচেতনে ॥ প্রথম গর্ভিণী নারীর গোপন অহঙ্কারে । দাও ভালোবাসা, দাও স্নেহ অকাতরে ॥ আছে ভয়, আছে শঙ্কা কষ্ট হয় ক্ষনে ক্ষনে । তারে করিবে জয় সহ্যের বন্ধনে মমতার টানে ॥ “মা” হওয়া কি সহজ কথা ॥ সেই দিনের লাগি চাপিয়া রাখি হৃদয় স্পন্দন । সুন্দর অবয়বে মিষ্টি মধুর হাসিতে মন রবে উচাটন ॥ “মা” হওয়া কি সহজ কথা ॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| স্নেহের দাদুভাই শাক্যর জন্য কবি তুষারকান্তি সেনগুপ্ত (টিকে সেনগুপ্ত) সোনা দাদু শাক্য শুরু করো কিছু বাক্য হোক না বিনা ছন্দ সবাই মিলে পাবে আনন্দ শুরু করো হামাগুড়ি পড়ে যাবে হুড়োহুড়ি গেল গেল রব তুলে সবাই দৌড়বে কাজ ফেলে কত হবে হাসি কান্না খুশিতে রব তুলবে আর না টলমলে পা ফেলে চলবে যখন তাল বেতালে সবাই ছুটবে পেছন পেছন বসে পড়ে হাসবে তখন দুষ্টমুখে সোনার হাসি আমরা সবাই ভালবাসি এই গতি বাড়বে যত সবার আশা বাড়বে তত লায়য়েত পঞ্চ বর্ষানি দশবর্ষানি তাড়য়েৎ প্রাপ্তেতু ষোড়ষ বর্ষে পুত্র মিত্রং প আচরেৎ সাগককন্যার আশ্রমে পালিত শাক্য মুনি তুমি বড় হও ভাল থাক স্নেভরে ললাট চুমি॥ তোমার দাদুর দাদা আমি = টিকে দাদু = বাইশে ডিসেম্বর, দুই হাজার উনিশ . **************** . সূচীতে . . . মিলনসাগর |