কবি অভিজিৎ হাজরা - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, শান্তিনিকেতন থানার অন্তর্গত
গোপালপুর গ্রামে। পিতা মথুরানাথ হাজরা এবং মাতা কল্পনা দেবী।
পাশের গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে "কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়" থেকে
মাধ্যমিক পাশ করে" বোলপুর উচ্চ বিদ্যালয়"-এ ভর্তি হন। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে
বোলপুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে, ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি পান বর্ধমান বিশ্ববিদ্যালয়
থেকে। স্নাতকোত্তর ডিগ্রি করার সময় ২০১১ সালে শিক্ষকতার জীবন শুরু করেন বীরভূম জেলার "রূপুষপুর
উচ্চ বিদ্যালয়"-এ।
কবির বোলপুর, শান্তিনিকেতনের পরিবেশে বড় হয়ে ওঠা। স্কুল জীবনে কবিতার প্রতি তাঁর বিশেষ
ভালোবাসা এবং ভালোলাগা সৃষ্টি হয় এবং সেই সময় থেকেই লেখালেখি শুরু করেন।
কবি "রাঙামাটির দেশের কথা" নামক একটি সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সম্পাদক। এই “রাঙামাটির দেশের
কথা"-এর সম্পাদক হিসাবে বিগত পাঁচ বছর ধরে কলকাতা বইমেলায় কবিতা সংকলন প্রকাশ করে
আসছেন এবং বছরে একটা করে পত্রিকা শান্তিনিকেতন থেকে প্রকাশ করে থাকেন।
তিনি বিভিন্ন সাহিত্য গোষ্ঠীর থেকে কবিতা পাঠ করার ডাক পান এবং তাঁদের থেকে যেটুকু ভালোবাসা ও
সম্মান পান সেটাই তাঁর জীবনের পরম প্রাপ্তি বলে মনে করেন।
আমরা মিলনসাগরে কবি অভিজিৎ হাজরার কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
https://www.facebook.com/groups/2311960369053176/user/100007955191684/
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি অভিজিৎ হাজরার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২১.১২.২০২১ ^^ উপরে ফেরত
...