কবি দেবকুমার সোম - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা শ্যামলনাথ সোম এবং মাতা আভা দেবী।
বিজ্ঞানে স্মাতক। পরবর্তীকালে কস্ট একাউনটেন্ট। একটি বৃহৎ ব্যাঙ্কের উচ্চপদে কর্মরত ছিলেন। বর্তমানে
চাকরি ছেড়ে সর্বক্ষণের সাহিত্যকর্মি।
কবি প্রথম জীবনে কবিতা লিখতেন এবং পরে গদ্য সাহিতের চর্চা শুরু করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “প্রভুকে
নগ্ন দেখে” ১৯৯৭ সালে প্রকাশিত হয়। এছাড়া কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “শূন্য কায়া পূর্ণ ছায়া” (২০০৬) এবং
প্রকাশিত ছয়টি উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাস “অষ্টাদশ অশ্বারোহী” এবং রামায়ণ
আখ্যানের ওপর রচিত উপন্যাস “অথঃ মারীচ কথা”। তাঁর প্রকাশিত গল্প সংকলন তিনটি।
কবি “কৃত্তিবাস মাসিক” পত্রিকার প্রধান সহকারি সম্পাদক।
আমরা মিলনসাগরে কবি দেবকুমার সোমের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
- ঠিকানা - ব্লক্-এ, ফ্ল্যাট নং এ/৪, ১৫৩/১ডি, সাউথ সিঁথি রোড, কলকাতা ৭০০০৫০, পশ্চিমবঙ্গ।
- ইমেল - debkumarsom@gmail.com
- চলভাষ - +৯১ ৯৮৩০৭২৯৮৭৬
উত্স -
- কবির সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ।
কবি দেবকুমার সেমের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২১.১২.২০২১ ^^ উপরে ফেরত
...