কবি প্রবীর কুমার চৌধুরী - জন্মগ্রহণ করেন উত্তর কলকাতার বরাহনগরে। পিতা অনিল কুমার
চৌধুরী এবং মাতা -শ্রীমতি অনিতা রানী চৌধুরী। কবি বর্তমানে কলকাতার গড়িয়া অঞ্চলে বাসরত। যৌথ
পরিবারের কর্তা ও এক কন্যা সন্তানের পিতা।

কবির প্রাথমিক শিক্ষাগ্রহণ বরাহনগর ভিক্টরিয়া স্কুলে, মাধ্যমিক পরীক্ষা দেন পুটিয়ারী ব্রজমোহন তেওয়ারী
ইনস্টিটিউশনে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন গড়িয়া বরোদাপ্রসাদ হাইস্কুলে । তিনি গড়িয়া কে. কে. দাস
 
কলেজ অফ কমার্স থেকে বাণিজ্যে স্নাতক হন।

বর্তমানে কবি চাকুরী থেকে স্বেচ্ছাবসর গ্রহণ করে সাহিত্য সাধনায় ব্রতী। কাব্যতরী সাহিত্য পত্রিকার
 
সম্পাদকের দায়িত্বে ন্যস্ত সর্বোপরি গত পাঁচ বছর ধরে পত্রিকাটি সবাইকে বিনামূল্যে প্রদান করে থাকেন
বাংলা ভাষা ও সাহিত্যের প্রসার কল্পে।

ছোটবেলা থেকেই তিনি লেখালিখি শুরু করেন। স্কুল ম্যাগাজিনে তার লেখার হাতেখড়ি। বিদ্যালয়ে অধ্যয়ন
কালে শুকতারায় তাঁর প্রথম কবিতা প্রকাশ পায়। ছাত্রাবস্থায় তিনি শিক্ষক রূপে পেয়েছেন কবি ও
 
গীতিকার শ্রী সরিৎ সেন শর্মা মহাশয় ও ভাষাবিদ শ্রী দিলীপ রায় মহাশয়কে যাঁদের আন্তরিক উৎসাহে ও
 
আশীর্বাদে আজও লেখালেখিতে ব্যপ্ত আছেন।

কবি, বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত করে চলেছেন নিয়মিতভাবে। তার মধ্যে রয়েছে
 
“আহবকাল”, “জাগৃহি”, “অন্যকথা”, “সুপর্ণ”, “গাঙ্গেয় সুন্দরবন বার্তা”, “সাজি”, “অক্ষরপাত”, ঝাড়গ্রামের “আমি
অনন্য” এবং এদেশ ও বাংলাদেশের অন্যান্য বহু পত্র-পত্রিকা ও সংবাদ পত্রের সাময়িকীতে। বর্তবানের
 
মুখবই ও তাঁদের মুদ্রিত পত্রিকায় কবির লেখা আনন্দ সহকারে প্রকাশিত হয়ে থাকে।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বেলা অবেলায় গদ্য ও পদ্যের কাব্য”, “শুধু বুকের মাঝে থাকিস”,
“ভাঙা পিঞ্জর” ( মিলে-মিলে অন্ত্যমিল ঘরানার ) প্রভৃতি। এছাড়াও দুই বাংলায় অসংখ্য কাব্য ও গল্প
 
সংকলনে কবির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।

বর্তমানে কবি "মিলে-মিলে অন্ত্যমিল" নামক একটি নিজস্ব ঘরানায় নিয়মিত লিখছেন ও বহুপত্রিকায় বহু
অক্ষর শিল্পী সেই ধারায় আকৃষ্ট হয়েও সেই ঘরানায় লিখছেন।

কবি প্রবীর কুমার চৌধুরী কেজো পৃথিবী থেকে মুক্তির অভিলাসে নাটক, থিয়েটার, আবৃত্তি, কখনো মঞ্চে
 
কখনো টিভি সিরিয়ালে অভিনয় করে সময় কাটিয়েছেন কর্মঅবসরে। কখনো নিঃস্ব বাউলের একতারার
 
মতো বেজে উঠেছেন উদাসী গলায়। আবার কখনো অধরা মাধুরীতে ছন্দ বন্ধনের খেলায় মেতে ওঠেন তাঁর
হৃদয় নিঃসৃত প্রতিবাদের কবিতায়।

ইতিমধ্যেই তিনি দুইবাংলায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তাঁর লেখা কবিতা ও গল্প দেশের সীমা
 
অতিক্রম করে  আজ বিদেশেও প্রকাশিত ও প্রশংসিত।

কবির প্রিয় গান - রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, ক্লাসিক্যাল, ঠুমরি ও গজল। প্রিয় অসুখ - মন খারাপ।
 
প্রিয় সুখ- স্মৃতিচারণ এবং প্রিয় নেশা - ভালোবাসা!

আমরা  
মিলনসাগরে  কবি প্রবীর কুমার চৌধুরীর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • বির সঙ্গে সোস্যালমিডিয়ার মাধ্যমে যোগাযোগ।


কবি প্রবীর কুমার চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১২.১২.২০২১                                                            ^^ উপরে ফেরত   



...