তোমাদের মতো জোয়ান বয়সে আমরা মাইল মাইল হাঁটতে পারতাম, হে বুঝলে ব্রাদার, তোমাদের মতো জোয়ান বয়সে আমরা পাথর চিবোতে পারতাম, তোমাদের মতো জোয়ান বয়সে, আমরা… তোমাদের মতো জোয়ান বয়সে, আমরা …
ক্লান্তি আর অবিশ্বাসের চিকন কাঁকড় আমাদের ভাতের ভেতর, সময়ের হাওয়ার রং শ্মশানের মতো কালো
আমাদের মতো বয়সে আপনারা দেখেছেন কীভাবে সমস্ত দীর্ঘশ্বাস পাথর হয়ে যায়? . **************** . সূচীতে . . .
জানি না কীসের সাথে কীসে মিল দিলে ছাপা হবে সবগুলি কবিতার খাতা অথবা তত্ত্ববাদী সম্পাদক গালাগালিসহ বাড়ি বয়ে দিয়ে যাবে লেখাশুদ্ধ খাম পদবী উচ্ছন্নে দিয়ে যদি লিখি অমুক কুমার রাস্তার দুপাশ জুড়ে গাছ কাটে যারা তাদের ধ্মক দিয়ে বলে উঠি, গাছ নয় আগাছা সরাও --- জানি সেটা প্রোপাগান্ডা হবে এবং সেসব কথা, এমনকি শুনবে না মার্ক্সবাদী পার্টি ! তবুও লিখতে চাই ছন্দে ভরা সন্ত্রাসের কথা কিভাবে পাথর ছুঁড়ে মারা হয় প্রথাভাঙ্গা ঘরে গির্জার সমবেত প্রার্থনার পর গ্রামের মানুষ যাতে দেখতে পায়, পুড়ে যাচ্ছে পঞ্চায়েত, পাড়া সাংবাদিক ছবি তোলে লেখা হয় কভার ফিচার সব পার্টি বনধ ডাকে, খেপে যায় সঙ্ঘ পরিবার। . **************** . সূচীতে . . .
যা খুশি লিখতে পারো, লিখতে পারো প্রতিবাদী ভাষা লিখো না ধর্ম নিয়ে, ওটা বড় সেন্সিটিভ ইসু, বরং নিরপেক্ষ থাকো এককোণে চুপি চুপি ভাবো, কারা এই নিয়ম বানালো আর কারাই বা ধর্ম নিয়ে লুকোচুরি খেলে আর অস্ত্র নামিয়ে রেখে দূর থেকে মেপে যায় সাফল্যের সিঁড়ি কত আর ভালো লাগে রক্তপাত এবং নির্মাণ তাছাড়া সমস্ত কিছু ঠিক ঠাক মিলে যাবে তেমন মাথার দিব্যি, কে কবে কোথায় দিয়েছে সুতরাং এই ভালো --- খোলাখুলি বলো ধর্ম মানে ছলা কলা ধর্ম মানে নীতি ছারখার ধর্ম নিয়ে জুয়ো খেলে বিজেপি ও সঙ্ঘ পরিবার। . **************** . সূচীতে . . .