লালচে নাকের বল্গা হরিণ থাকত বরফ দেশে মাথার উপর ডালপালা শিং লাফিয়ে বেড়াত হেসে ছোট্ট হরিণ মিষ্টি হরিণ দু’চোখ কাজল কালো অন্য হরিণ দুষ্টু ভীষণ বাসতো না ওকে ভালো
মনের দুঃখে হরিণ ছানাটা হাপুস নয়নে কাঁদে এমন সময় সান্টা আসলো মস্ত ঝুলিটা কাঁধে কান্না থামাও ‘রুডলফ’ বাছা কিসের দুঃখ বলো স্লেজ গাড়ি টেনে আমার সঙ্গে দূরের দেশেতে চলো
খুব খুশি হল হরিণ ছানাটা জ্বালালো নাকের আলো লাল টুপি পরা সান্টা দাদুকে লাগলো বড়ই ভালো গড় গড় করে তুষারের পথে চললো স্লেজের গাড়ি দাদুর ঝোলাতে উপহার ঠাসা বিলোল সবার বাড়ি
সেইদিন থেকে বছর বছর বড়দিন যেই আসে হিম ঝরা রাতে স্বপ্নের মাঝে ঘন্টার ধ্বনি ভাসে ঘুম ভাঙা চোখে খোকা খুকু দেখে মোজা ভরা উপহার স্লেজের গাড়িতে বয়ে নিয়ে আসে ‘রুডলফ’ নাম তার | . **************** . সূচীতে . . .