কবি সবিতা রায় বিশ্বাস - জন্মগ্রহণ করেন উত্তর চব্বিশ পরগণা জেলার ঠাকুরনগরে। পিতা সমরেন্দ্র
কিশোর রায় এবং মাতা শ্রীমতী সরস্বতী রায়।
কবি মাজদিয়া রেলবাজার প্রাইমারী স্কুল ও মাজদিয়া শিবমোহিনী কন্যাপীঠে ক্লাস এইট পর্যন্ত পড়ে ক্লাস
নাইন থেকে ইলেভেন মাজদিয়া রেলবাজার উচ্চ ইংরাজী বিদ্যালয়ে, বিজ্ঞান বিভাগে পড়েছেন। এরপর
কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে বি.এসসি ডিগ্রি লাভ করেন। হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি থেকে
ম্যাথেমেটিক্স-এ এম.এস.সি পাশ করেন। কর্মজীবনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরতা থেকে অবসর গ্রহণ
করেছেন।
কবির নেশার মধ্যে রয়েছে লেখা, ভ্রমণ, নাটক পরিচালনা, নির্দেশনা, বাচিক শিল্প, অভিনয় এবং ভারতীয়
রেডক্রস সোসাইটির হয়ে সমাজসেবা।
পরিচালনা ও প্রযোজনা করেছেন কুড়িটি মঞ্চসফল নাটকের। এবং তিনি সতেরোটি নাটকের রচয়িতা।
তিনি কলতান সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ‘কবিতা ও কিছু কথা’ র সহ সভাপতি।
তাঁর লেখা প্রকাশিত হয়েছে “কিশোরভারতী”, “মৌচাক”, “কফি হাউস”, “গৃহশোভা”, “ইষ্টিকুটুম” সহ দুই
বাংলার বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিদেশের কিছু পত্রিকায়।
কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১। তার মধ্যে রয়েছে “আহ্লাদী” (শিশু কিশোর গল্প সংকলন), “জারোয়াদের
দেশে পিকু” (গল্প সংকলন), “মঙ্গলদ্বীপের মঙলু” (গল্প সংকলন), “দুষ্টু ও হীরকরাজার দেশে” (গল্প সংকলন),
“মেঘের পালক” (ছড়া সংকলন), “ইন্তি বিন্তি” (ছড়া সংকলন), “আমি আমানত আমি দামিনী” (কবিতা
সংকলন), “আত্মজা” (গল্প সংকলন), “মাধব লুটুর বিটি” (আঞ্চলিক ভাষার কবিতা সংকলন), “ছড়াক্কায় প্রেম
প্রেমে ছড়াক্কা” (ছড়াক্কা সংকলন), “মন ও মনন” (প্রবন্ধ সংকলন) প্রভৃতি।
তাঁর সম্পাদিত পত্রিকা “কলতান” এবং সম্পাদিত গল্প সংকলন “কনীনিকা”।
সোস্যাল মিডিয়াতে কবি sabita ray biswas নামে পরিচিত। পরিচিত "গল্পদিদি" নামেও।
কবি সেরা গল্পকার হিসেবে “বার্তা সাহিত্য সম্মান”, কবি তরুণ সান্যাল স্মৃতি পুরস্কার, দোলনা সাহিত্য সম্মান
ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন।
আমরা মিলনসাগরে কবি সবিতা রায় বিশ্বাসের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোস্যালমিডিয়ার মাধ্যমে যোগাযোগ।
কবি সবিতা রায় বিশ্বাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৩.১২.২০২১ ^^ উপরে ফেরত
...