কবিতা কবিতা করে কেটে যায় . দিন মাস বছর বছর, শব্দের পিছনে ছোটা ছন্দময় . তবু তাতে কাটে না যে ঘোর, চোখের সামনে ঘোরে কত পরী সুন্দরী, . সেই দিকে দিস না নজর।
চুল পাকে দাড়ি পাকে . বুদ্ধি তবু পাকে না যে তোর, চারিদিকে ধান্দা এত, তুই কিছু কর . তবু তোর কাটে না যে কবিতার ঘোর।
সামনে জীবন দেখ বয়ে যায় নদীর মতন, . ধূসর মন্থর বেলা নেমে আসে বুকে প্রেম জাগে কি তখন? . ছন্দ মোহে জীবনে যে কেটে যায় তোর। . **************** . সূচীতে . . .
পালিয়ে যাবার রাস্তা যখন বন্ধ . আমি তখন অন্ধ হয়ে একা, দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি . শেষকালে এই কপালে ছিল লেখা, তবুও আমি বলতে পার সুখি। . রাস্তা সবই ভিতর দিকে এখন নিজের ভিতর একলা থাকার মজা, . চাইলে যেতে পার যখন তখন একটু শুধু মন দিয়ে তা খোঁজা। . পালিয়ে যাবার রাস্তা সবই বন্ধ নিজের ভিতর একলা ডুবে থাকা, . তেমন কী আর লাগবে বল মন্দ মনটা কেবল খুশিতে ভরে রাখা।
বাঁধা এবং বিপত্তি সব ঠেলে . সামনে তোমায় এগিয়ে যেতেই হবে। পিছন দিকে যায় না যখন ফেরা . দেরী করে লাভ কী বল তবে? . **************** . সূচীতে . . .
কোন কবি নাম করে, কেউ বা তা করে না . কবিতার মান তাতে একটুও পড়ে না, দুজনের কবিতাই পাশাপাশি রেখে . বিচার করতে বসে, মনে হয় দেখে। বিষ্ণু দে নামি কবি, সমর সেন তত নয় . তবু দেখ দুজনেরই আছে কবি পরিচয়।
কেউ কেউ নাম করে,অনেকে তা করে না . সেই সব কবিদের যারা কবি বলে ধরে না, সেই সব কথা ভেবে, যদি কেউ দুঃখ পায় . মন তার ভরে যদি আক্ষেপে রুক্ষতায়। কি হবে উপায়? ভেবে মন ভরে হতাশায়।
তবু রুক্ষ মরুর বুকে ফুটেছে যে পারিজাত রূপ রস গন্ধে তার,আমাদের করে মাত। . **************** . সূচীতে . . .
. ভাল কিংবা মন্দ যে ভাবেই হোক, তুমি আছ শুধু এইটুকু জানলেই স্বস্থি পাই মনে, . আমি আছি কিংবা নেই সে কথা তোমার না জানলেও চলে,আমার চলে না। . এর নাম ভালবাসা বুঝি?
২)
যত্নে দু'টি টুকরো করে কাটি সুখের রাত্রিটিকে, তারপর অর্ধেক ভাজ করে রেখে দিই তোষকের নীচে। কখনও তুমি ফিরে এলে কাছে টুকরোটিকে বের করে দিয়ে, একটু একটু করে মেলে ধরব শুধু . রাত্রিটিকে দীর্ঘ করে নিয়ে। . **************** . সূচীতে . . .
"একটি বই একশোটি বন্ধুর সমান, কিন্তু একজন ভাল বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান।" . - এ.পি.জে.আবদুল কালাম।
১) . আজ বন্ধু বলে ডাকে যারা, বন্ধু শুধু তারাই কেবল,অন্য কেউ আর নয়? . আসে পাশে আছে যারা পশু পাখি পোকা মাকড় বন্ধু তার নয়? এই কথা ভাবতে গিয়েই,জাগছে যে বিস্ময় ! বন্ধু তবে কাকে বলে,বন্ধু মান কি? . বন্ধু মানে পাশে থাকা,গরম ভাতে ঘি? বন্ধু মানে হারানো দুপুর,বন্ধু মানে ঘোর . বন্ধু মানে দুঃসহ রাত পেরিয়ে এসে ভোর।
২) ফেসবুকে কিছু বন্ধু কাছে চলে আসে . কিছু বন্ধু দূরে দূরে থাকতে ভালবাসে, কিছু বন্ধু কাছে এসে,পুনরায় দূরে সরে যায় কিছু বন্ধু অকস্মাৎ,একেবারে কাছে চলে আসে। কিছু বন্ধু সুপ্রভাত শুভরাত এই পর্যায়ে এসে, আটকে পড়ে থাকে আর বেশী এগোতে পারে না, এইভাবে যাওয়া আসা খেলা শুধু চলতেই থাকে কেউ কি আর কাউকেই আজীবন বল মনে রাখে? যাওয়া আসা খেলা চলে জীবনের প্রতি বাঁকে বাঁকে, কবি তার কবিতায় সেই ছবি স্পষ্ট ধরে রাখে। . **************** . সূচীতে . . .
মানুষ বড় কষ্টে আছে মানুষ বড় অভাবে . পাশে এসে দাঁড়াও বন্ধু, কবি সুলভ স্বভাবে নিঃস্ব দুঃস্থ লোকের দিকে দু হাত শুধু বাড়াও . আজকে দিনে বন্ধু কেবল পাশে এসে দাঁড়াও।
না হলে তুমি কবি কিসের কিসের জননেতা? . বলবে ওরা আসলে তুমি পাক্কা অভিনেতা নেতা করতে পারে অভিনয় কবি কখনও নয়, . সত্য কথা বলুক কবি অনেকে তা চায় না সত্য কথা বলার স্বভাব তবু কবির যায় না কবি হলে অনেক কথা মিথ্যে বলা যায় না।
নিঃস্ব যারা সর্বহারা দাঁড়াবে কে পাশে? . কষ্টে তারা দুঃখ পেলেও বোকার মত হাসে, আসলে দেখলে বুঝবে সে'টা হাসি তো নয় . কান্না থাকে লুকিয়ে ওদের হাড় মজ্জ্বা মাসে। . **************** . সূচীতে . . .
তোমার কথা ভাবলে পরে . স্মৃতিরা সব উথলে পড়ে মনের ভিতর কেমন করে . বুকের ভিতর শিশির ঝরে, গোলাপ ফোটে জ্যোৎস্না পোড়ে . তোমার কথা ভাবলে পরে।
বেশ তো ছিলাম একলা ঘরে . কেন এমন নিবিড় করে, ডাকলে আমার নামটি ধরে . যেন ডাকল আকাশ মেঘের স্বরে, বাজ পড়ে যে বুকের 'পরে . ডাকলে কেন এমন করে? বেশ তো ছিলাম অন্ধকারে . আপন মনে নিজের ঘরে।
তোমার কথা ভাবলে পরে . মন যে আমার রিক্ত করে, জ্যোৎস্না ধোয়া শিশির জলে সিক্ত করে . উথাল পাথাল বুকের ভিতর সমুদ্র এক উচ্ছলে পড়ে, . তোমার কথা ভাবলে পরে! . **************** . সূচীতে . . .
আমার স্বপ্নগুলোকে আমি রোদ্দুরে মেলে দিতে চাই . অথচ বাতাস এসে সব তা উড়িয়ে নিয়ে যায়, আমার ইচ্ছেগুলোকে আমি বাতাসে উড়িয়ে দিতে চাই সেগুলো রোদে পুড়ে পোড়ামুখ নিয়ে ফিরে আসে ঘরে।
আমার স্বপ্ন আমার ইচ্ছে কোনটাই আর . একান্ত ইচ্ছাধীন থাকে না আমার, ভিতরে ভিতরে টের পাই সেটা . যেটা আমি কাউকেই বলতে পারি না।
আমার স্বপ্নের কোন আর থাকে না হদিস . আমি তার পাই না নাগাল, অথচ আমি আমার পোড়া ইচ্ছেগুলোকে . শক্ত মুঠোয় ধরে থাকি অনন্তকাল। . **************** . সূচীতে . . .