মাঝে মাঝে মুগ্ধতা এসে ভরে দেয় হৃদয়ের আনাচ-কানাচ খুব বেশী স্থায়ী নয় জানি তবু তাকে উপভোগ করি, খুব কাছে এলে তাকে চেপে ধরি . মুগ্ধতার রেশে সাময়িক দিশেহারা হয়ে পড়ি। যখন ফেরার পালা তার মনে খুব টান লাগে,আর বুকের ভিতর শূন্যতা আরও বড় হয়ে ওঠে, . সময় তার স্বভাবিক নিয়মেই দ্রুতগামী ছোটে।
দুই
মাঝে মাঝে শূন্যতা এসে গ্রাস করে,একা লাগে খুব . বুকের ভিতর খাঁখাঁ করে ওঠে . আমি সে শূন্যতা ভরাতে চাই তোমার ভাবনায়, তার নির্যাস ঢেলে দিতে চাই কবিতায় . সবটা পারি না দেখে দুঃখ হয় খুব ব্যথা পাই মনে। তবু জনে জনে বলতে পারি না সে কথা, বাস্তব ও ভার্চুয়াল জগতে বন্ধু আছে কত, . ক'জনের কাছে আর মন খুলে বসি?
ভাসতে ভাসতে যেখান থেকে এসেছিলাম, সেখানে আর যায় না ফেরা . জানলে এমন আসতো কে আর? জীবন স্রোতের তীব্র জোয়ার, . এ কোথায় এনে ফেলল আমায়? তবু মনের ইচ্ছাগুলো দাপিয়ে বেড়ায় মুখের উপর মুখোশ এঁটে সারা শহর ঘুরে বেড়ায়। ভাটার টানে ফিরব ভেবেও জীবনে আর হয় না ফেরা।
দিনের বেলা শব্দ ভাঙি,রাতের বেলা গড়ি আবার এমনি করে চলে আমার জীবন-রথের গাড়ি সেই আনন্দে ঘুরাই আমি রাত দুপুরে ছড়ি। সারা জীবন হয়নি কিছুই করা, . এমন কথা ভেবে মরা সয় না আমার তাই জ্যোৎস্নরাতে চাঁদকে আমি . প্রেমিকা ভেবে জাপটে ধরি।
মুঠো ভর্তি ফুলরেণু, রংবেরংয়ের আশা একদিন ভাষা পাবে ভেবে, তুলে রাখি গোপনে সিন্দুকে, পরম আদরে নিন্দুকে বলবে কত কথা, তা ও জানি তবু কাঁথা কানি জড়িয়ে,এসো বসি এখন, এইবার শীতে, আর কোথাও যাব না বেড়াতে।
অন্তরে তুমি গান ধরবে গুনগুন স্বরে, মৌমাছিরা ছুটে আসবে ঘরে আদর করবে, সবরেণু ঝরে পড়বে তোমার উপরে এরপর ফিরে যাবে ওরা, তারপর কি যে হবে,তা কি কোনদিনও ভেবেছো অন্তরে?
শোন তবে,মুঠো ভর্তি রংবেরয়ের স্বপ্ন আশা একদিন ভাষা পেয়ে, ফুলের মতো ফুটবে, তারপর দ্রুত মৌমাছিরা ছুটবে আনন্দে দিশেহারা হয়ে, তাতে আবার তুমি কুঁকড়ে যেয়ো না ভয়ে। সে কথা কি তুমি, জানতে চাও তবে? কোথায়, কি ঘটবে জীবনে কবে? . **************** . সূচীতে . . .
প্রলাপ কবি শংকর ব্রহ্ম মিলনসাগরে প্রকাশ ২৩.১০.২০২২।
আমরা বসতাম যে বাগানে, সেখানে উঠেছে কত বাড়ি , তবু আমি এমন আনাড়ি আতি-পাতি সেখানে তোমাকে খুঁজে ফিরি। মাঝে মাঝে যাই,দেখে আসি, তোমাকে যে ভালবাসি বলিনি কখনও তবু দিন দিন আরও মায়াটান বেড়ে যায় যেন।
অনাদর ও উপেক্ষার ভাষা আছে আমি তা শিখতে পারিনি বলে আজও পথে হঠাৎ দেখা হলে পরে একগাল হাসি নিয়ে সামনে দাঁড়াই। অনায়াসে উপেক্ষার ভান করে তুমি যাও চলে আমি যে কেন তা পারি না,তুমি দুঃখ পাবে বলে? . **************** . সূচীতে . . .
খোঁজা কবি শংকর ব্রহ্ম মিলনসাগরে প্রকাশ ২৩.১০.২০২২।
বাহিরে আর রেখো না আমায় অন্তরে লুকিয়ে রাখো শুধু, যেন কেউ দেখতে না পায়। ওই দেখ খাঁচা ছেড়ে পাখি উড়ে যায় আমিও তো উড়ে যাব হায় দূরে কোথায়, খুঁজে আর পাবে না তো তুমি। বাইরে আর ডেকো না আমায় রাখ তব জুড়ে মনোভূমি, জানি না যে হারাব কোথায় খুঁজে আর পাবে না যে তুমি। . **************** . সূচীতে . . .
ধাক্কা মারুন কবি শংকর ব্রহ্ম মিলনসাগরে প্রকাশ ২৩.১০.২০২২।
এই যে হৃদয় এইখানে আজ বাস করে এক দুঃখি মানুষ , নেই তার মান নেই তার হুশ আছে কেবল থাকার মধ্যে নিঃস্ব হৃদয় , সেখানে রাখছে লিখে মনের সকল গোপন ভয়।
অন্য সবার দুঃখ ব্যথায় হৃদয় যে তার জর্জরিত তবু সে নয় তো ভীত এই সমাজের নিঃস্ব যারা তাদের মতো ভবিষ্যতে কি হবে তার কিংবা তাদের , এসব কথা ভাবতে বসে হৃদয় কাঁদে।
তবু চোখে আসে না জল জ্বলে মনে তীব্র আগুন সবাইকে সে ডেকে বলে এবার সবাই একটু জাগুন , একটু না হয় রেগে আগুন হয়ে এই সমাজের অবিচার আর অত্যাচারের বন্ধ দ্বারে সজোরে এক ধাক্কা মারুন। . **************** . সূচীতে . . .