দুইটি শালিখ পাখি কেন এসে ডেকে যায় ভোরে? আমি তো ঘুমিয়ে থাকি অকারণ শীতঘুমে ও'দিকে সূর্যকে চুমে,পৃথিবীও জাগরিত হয় নতুন দিবস আসে আলোকিত হয়ে। দিন ও রাত্তির শুধু বদলে যায় আলো আর ছায়া মিশে হয়ে ওঠে মোহময় ষড়যন্ত্র যেন এক, আবার ভেঙেও যায়, থাকে না তো স্থির, দ্রুত বদলে যেত থাকে সময় বদলে দেয় তোমাকে আমাকে প্রকৃতির ভিতরে জেগে ওঠে - আর এক প্রকৃতি, সবই বিভ্রম মনেহয় শুধু তুমি আর আমি ছাড়া। নতুন দিবস আসে,পুরনো বন্ধুর মতো সব আবার একে একে কোথায় হারায়? এভবেই যাওয়া আসা চলে জীবনের জোয়ার ভাটার মতো,শত-সহস্র বৎসর ধরে। . **************** . সূচীতে . . .
আজকাল কবিতা লিখতে বসে সেই মেয়েটির মুখটা মনে পড়ে, যাকে আমি পাইনি জীবনে। কবিতা লিখতে গেলে সেই বইটির কথা মনে পড়ে যেটা খুব আগ্রহে পড়া শুরু করে শেষ হবার আগেই কোথায় হারিয়ে ফেলেছি।
কবিতা লিখতে গেলে,মনে পড়ে সেইসব কথা আর ছুটে এসে গোপন ব্যথারা অনায়াসে তাদের কথা বলে যায়।
কবিতা লিখতে গেলে আজকাল তাই ভুল শব্দ মাথায় এসে প্রতিধ্বনি তোলে, আর আমি বিমূঢ় বিস্ময়ে সঠিক শব্দের খোঁজে দিশেহারা হই। . **************** . সূচীতে . . .
কোথায় রয়েছে সেই গোপন ভান্ডার, কুবেরের গুপ্তধনে ভরা? যেখানে রয়েছে পড়ে মানুষের মোহাবিষ্ট মন ম্যাজিক লন্ঠন কোথায় লুকানো আছে ? কোন সে কথার মায়াটানে, সংসারের গহন আঁধারে ডুবে যেতে যেতে অকস্মাৎ জেগে ওঠা যায় নির্জন প্রান্তরে? যেখানে অকাতরে স্বপ্ন-ফুল বেড়ে উঠে, মাঠ ভরে যায়। কার চোখে খুঁজে ফেরো জীবনের নব ধারাপাত? কার কাছে জমা রেখে চলে যাবে, কবিতার এই দায়ভার? মনে জাগে ভয়, হিংম্র এই পৃথিবীতে কবিতাকে রাখবে কোথায়? . **************** . সূচীতে . . .
সাফল্য পাবার আগেই যেন আমি ঝরে যেতে পারি এই কথা বলে এক কবি বন্ধ করে তার লেখা কবিতার খাতা।
সাফল্যের মানেটা ঠিক পরিষ্কার নয় কবির নিকট সাফল্য কথাটা খুব গোলমেলে সাফল্য কাকে বলে কবি ভাবে? সাফল্য মানে কি শুধু অর্থ প্রাপ্তি জনপ্রিয় খ্যাতি ? বিপুল প্রচার সব মিডিয়া গুলোতে নাকি নিজের মতোন করে জীবন যাপন? নিজের মতোন করে বাঁচা নিজস্ব ভঙ্গিতে কিছু ভাবা কিম্বা লেখালেখি করা বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা কিম্বা একা হয়ে ঘোরা?
এ সব ভেবেই কবি পুনরায় ফিরে যায় কবিতার কাছে এমন জটিল ভাবনা থেকে বুঝি নিস্তার পেতে। . **************** . সূচীতে . . .
ছিলাটানা ধনুকের মতো, নদীটির কাছে আসে একরাশ সাদা বক সারি সারি উড়ে সময় অস্থির বেগে ছুটে যায় নক্ষত্রের দিকে। গোধূলীর আলো নিভে এলে পরে হলুদ পাতারা, ঝরে যায় ধীরে ধীরে একে একে সকলেই ঘরে ফেরে নদী কি ফেরার কথা ভাবে? আমিও নদীর মতো ছুটে যাই জীবন আর মৃত্যুর সঙ্গমের দিকে।
তোমার কথা ভাবতে গিয়ে আমি নদীর কাছে একা এসে বসেছিলাম নদী আমায় অলীক সুখের গল্প বলে বশ করেছে। . **************** . সূচীতে . . .
সুখগুলো সব আপন আমার,কষ্ট কি আর পর? কষ্টগুলো তাই জমিয়ে রাখি, বুকের ভিতর।
সুখের অনেক ভাষা আছে কষ্ট শুধু বোকার মতো নিঃশব্দে কাঁদতে পারে কেউ কি তাকে ধরে মারে? চোখের জলের মূল্য তোমার কেউ দেবে না, একলা তুমি কাঁদতে পার যত খুশি, হয়তো কিছু হাল্কা হলেও হতে পার ফুলের মতো ফুটতে পারে মুখের হাসি, তবুতো কেউ বলবে না আর ভুলেও তোমায় ভালবাসি।
ভালবাসা জিনিষ এমন সত্যিকারের একটু পেলেই দেখো কেমন যেন মন ভরে যায়, তাতে তোমার কিছু এসে যায়?
সুখের কথা ভুলতে পার,ভালবাসা ভুলবে কি আর? তবু এখন কষ্ট তোমার প্রিয় সাথী দিবস রাতি। . **************** . সূচীতে . . .