কবি শুভম চক্রবর্তী - জন্মগ্রহণ করেন পুরুলিয়া জেলার পছন্দপুরে। পিতা উত্তম চক্রবর্তী এবং
মাতা মণীষা দেবী।
কবি পছন্দপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন
তিলুড়ি কৃপাময়ী উচ্চ বিদ্যালয় থেকে। এর পরে আসানসোল বিধানচন্দ্র কলেজ থেকে স্নাতক হয়ে বর্তমানে
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমফিল পাঠরত আছেন।
কবি শুভম চক্রবর্তীর লেখালেখির সূত্রপাত ২০১০ সাল নাগাদ অর্থাৎ প্রথম দশকের কবি বলা যায়। তিনি
বাণিজ্যিক-অবাণিজ্যিক নানান পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত করে আসছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “শব্দের বিহ্বল ডানা” (২০১৭), “শরীরপরব” (২০১৮), “আয়াত”
(২০১৯), “অতিকায় অস্তিত্ববাচক” (২০২১)। কবিতা ছাড়াও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ লেখেন।
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে ২০১৭ সালের “'উতল হাওয়া সাহিত্য সম্মাননা”, ২০১৯-এ “শরীরপরব”
কাব্যগ্রন্থের জন্য “মাসিক কবিতাপত্র” পত্রিকার পক্ষ থেকে “কবি জয়দেব বসু পুরস্কার”। অনুবাদ করেছেন
শঙ্করাচার্য ও শ্রীচৈতন্যর শ্লোক। অনুবাদ গ্রন্থ “শ্রীচৈতন্যর শিক্ষাষ্টক ও অন্যান্য কবিতা”।
তাঁর সম্পাদিত পত্রিকা “কর্ষণ”, “অনপেক্ষ” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি শুভম চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোস্যালমিডিয়ার মাধ্যমে যোগাযোগ।
কবি শুভম চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৪.১২.২০২১ ^^ উপরে ফেরত
...