কবি সুব্রত চক্রবর্তী - জন্মগ্রহণ করেন জলপাইগুড়িতে। পিতা সুশীলকুমার চক্রবর্তী ও মাতা কৃষ্ণা
দেবী। তাঁরা জলপাইগুড়ি জেলার পাণ্ডাপাড়া কালীবাড়ীর বাসিন্দা। ১৯৯২ সালে কবি বিবাহসূত্রে আবদ্ধ হন
সোনালী দেবীর সঙ্গে। কবি তাঁর এলাকায় তাঁর “শ্যাম” ডাকনামেই পরিচিত।
কবির পড়াশুনা শুরু হয় পাণ্ডাপাড়া কালীবাড়ীর গ্রামীন পাঠশালায়। এরপর জলপাইগুড়ির আনন্দ
মডেল হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে বি.এ. পাশ করেন।
কবি একজন সাউণ্ড-মাইণ্ড-ইন-এ-সাউণ্ড-বডির অপূর্ব উদাহরণ। প্রথমজীবনে শরীরচর্চার ফলে তাঁর
দেহসৌষ্ঠব যেকোনো বডি-বিল্ডারের ঈর্ষার উদ্রেক করতে যথেষ্ঠ ছিল। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে
কর্মজীবন অতিবাহিত করছেন।
কবির বড় হয়ে ওঠা একটি যৌথ পরিবারে। মা কৃষ্ণা দেবীর কাছেই তিনি লেখার অনুপ্রেরণা পেয়েছেন।
তাঁর রচনার মধ্যে রয়েছে ছোটগল্প, অনুগল্প ও কবিতা। কবি জানিয়েছেন . . .
কবির অভিযোগ - বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় যোগ্য কাণ্ডারীর অভাব।
কবির ইচ্ছা - নিকষ কালো অন্ধকার হতে সবার মুক্তি।
কবির অপছন্দ - অস্পৃশ্যতা, হানাহানি, জাতিভেদ।
কবির মতে আমাদের প্রয়োজন - যথাযথ শিক্ষা, সততা ও চরিত্রের।
কবির দাবি - সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান আর কাজ।
তাঁর লেখালেখি বেশকিছু কাল হলো বিদ্বজনদের দৃষ্টি আকর্ষণ করেছে। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও
কলেজের অধ্যাপক মহলে তাঁর একটি বিশেষ পরিচিতি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা
প্রকাশিত হয়ে চলেছে নিয়মিত। কবির লেখা নিয়ে ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর দুটি উদ্ধৃতি আমরা এখানে
তুলে দিচ্ছি . . .
“অতল সিন্ধুর নীল জলে ডুব দিয়ে মণি, মুক্তা আহরণ করা হয়ে থাকে। তেমনি নিখিল বিশ্বের জ্ঞান
সমুদ্রে ডুব দিয়ে মুক্তার অক্ষরে সাজিয়ে গল্প কবিতায় সমাজ চিত্র আমাদের সামনে তুলে ধরার অক্লান্ত
প্রচেষ্টা করে চলেছেন কবি সুব্রত চক্রবর্তী মহাশয়। আরো বিকশিত হোক তার প্রচেষ্টা, এক সুস্থ ভবিষ্যৎ
প্রজন্মের জন্য।”--- ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী॥
“ভিক্টোরিয়া যুগের পিউরিটানিজম্ উত্তরণের ছাপ ও ধাপ আপনার কবিতাবলীর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে
বারবার। লিখন ভঙ্গিতে ভিক্টর হুগো, গ্যাটের প্রণালী বাংলা ভাষা ও সাহিত্য চর্চা তে ধীরে ধীরে
অপরিহার্যতার দিকে যাচ্ছে তারই “বন পলাশের পদাবলী” হল আপনার এই কবিতা গুচ্ছ। অবচেতনের
মাঝে নব উন্মেষিত চেতনের চিরায়ত সত্ত্বা রূপে চির নতুনের মশাল বাহক হয়ে যে ভাবে শব্দের কথকতার
মধ্যে দিয়ে রেখা-লেখা তে যে ভাবে অগ্রসর হচ্ছেন তা সত্যই সাত্ত্বিক সুন্দর। অনেক শুভেচ্ছা জানবেন।”
অলমিতি বিস্তারেণ, ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী॥
আমরা মিলনসাগরে কবি সুব্রত চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোস্যালমিডিয়ায় যোগাযোগ।
কবি সুব্রত চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৫.১১.২০২১ ^^ উপরে ফেরত
...