কবি
সুকান্ত ঘোষের
কবিতা
*
হার না মানা ব্রত
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।
হাসির চোরা কুঠুরিতে লুকিয়ে রেখে ক্ষত ;
এখন আমি অনেকটা সংযত,
সবকিছুতেই মাথা নারি নতুন বউয়ের মতো ;
এখন আমি অনেকটা সংযত,
চাঁদের দামে মেঘ কিনেছি বজ্র শত শত ;
এখন আমি অনেকটা সংযত,
আরো একটু অপেক্ষাতে আছি রাধার মতো ;
আমার হার না মানা ব্রত,
আমার হার না মানা ব্রত।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুকান্ত ঘোষের
পরিচিতির পাতায় . . .
*
কোন পথে
কবি সুকান্ত ঘোষ
মিলনসাগরে প্রকাশ ১১.১২.২০২১।
যে পথে গেলে বুক পর্যন্ত জল নেই,
নিয়ে চলো সেই পথে।
যে পথে গেলে ছদ্মবেশী অভিশাপ নেই,
নিয়ে চলো সেই পথে।
যে পথে গেলে নেই শোকগাথা,
যে পথে গেলে নেই কান্নার রোল,
জানো কি সে পথের খোঁজ?
আবছা রেখাও যদি মনে আসে ;
অনেক সঙ্গী আছে প্রতীক্ষাতে,
যদি খুঁজে পাও, এসো।
যদি যেতে চাও, এসো।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
সুকান্ত ঘোষের
পরিচিতির পাতায় . . .