কবি সুকান্ত ঘোষ - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার দত্তপুকুর থানার
অন্তর্গত জয়পুল গ্রামে এবং বর্তমানে সেখানকারই বাসিন্দা। পিতা গোপাল ঘোষ ও মাতা সোমা দেবী। পিতা
অর্থের মানদণ্ডে একজন ক্ষুদ্র পাম্প হাউস অপারেটর।
কবি জয়পুল গ্রামেরই কেদারনাথ আদর্শ বিদ্যাপীঠ ও বিড়া বল্লভ পাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও
আর্টস বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে
সংস্কৃত নিয়ে স্নাতক হন। বর্তমানে তিনি একটি প্রাইভেট সংস্থায় কর্মরত। তাঁর ভালোলাগা বা নেশা গান,
কবিতা, গল্প লেখালেখি।
২০২১ সালের জানুয়ারি মাসে পত্রপাঠ প্রকাশনা থেকে নতুন লেখকদের লেখা নিয়ে "উতল হাওয়ার দিনে"
নামক একটি কাব্য সংকলন প্রকাশ পায়। সেখানে একটি কবিতা ও এই একই বছরের মার্চ মাসে "অঋক
বইওয়ালা" নামক প্রকাশনা থেকে একটি ভৌতিক গল্প সংকলনে লেখকের একটি গল্প ছেপে বেরিয়েছে।
এছাড়াও লেখক বিভিন্ন অনলাইন পত্র পত্রিকা, ফেসবুক গ্রুপে নিয়মিত লেখালেখি করে থাকেন।
কবি মনে করেন যে তাঁর এখনও পর্যন্ত পাওয়া সবথেকে দামী পুরস্কার হলো পাঠকের অনুপ্রেরণা ও
ভালোবাসা।
আমরা মিলনসাগরে কবি সুকান্ত ঘোষের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে সোস্যালমিডিয়ার মাধ্যমে যোগাযোগ।
কবি সুকান্ত ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১১.১২.২০২১ ^^ উপরে ফেরত
...