কবি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় - জন্মগ্রহণ করেন । পিতা শুকদেব চৌধুরী ও মাতা যূথিকা দেবী।

কবির শৈশব ও কৈশোর কাটে দুর্গাপুরে। তিনি ডি. পি. এল. গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক ও পরে বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস থেকে উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন শান্তিনিকেতনে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এরপর কবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এম.ফিল. এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচ.ডি. লাভ করেন।

কর্মজীবনে কবি অধ্যাপনা করছেন সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, মাজদিয়া, নদীয়ায় বাংলা বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন--- বর্তমানে তিনি অবসর প্রাপ্ত।

কবি নিয়মিত বিভিন্ন প্রথমসারির পত্র-পত্রিকায় লেখালেখি করে যাচ্ছেন। তিনি “বিশ্বভারতী পত্রিকা”, “কোরক”, “কথাসাহিত্য”, “মহাদিগন্ত”, “অবকাশ” কৃত্তিবাস সহ বিভিন্ন পত্র -পত্রিকায় ও বিভিন্ন গ্রন্থে প্রবন্ধ-নিবন্ধের রচয়িতা।

প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তুমি ডাক দিয়েছ বলেই”, প্রকাশক – আশাদীপ (জুলাই ২০২১), “আগামী বসন্তে”, প্রকাশক – ঋত (জানুয়ারি ২০২৪)।

মিলনসাগরে কবি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।

কবি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ ও হোয়াটসঅ্যাপ :  +৯১ ৯৮০৪৯৩০৫০০
ঠিকানা : পিয়াল অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট নম্বর ১, ৩ নিউ সন্তোষপুর ফার্স্ট লেন, পোস্ট অফিস – সন্তোষপুর, কলকাতা -৭০০০৭৫।

ফেসবুক :   https://www.facebook.com/susmita.banerjee.39108297


         



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



১৭টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ২.৫.২০২১।
১২টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২১.৯.২০২৫।
^^ উপরে ফেরত