কবি তন্দ্রা ভট্টাচার্য্য -   জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কিশোরপুরে। পিতা বিশ্বনাথ মুখোপাধ‍্যায়
মাতা অঞ্জলি দেবী। স্বামী ডঃ বিপ্লব ভট্টাচার্য্য, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ‍্যাপক।
তাঁরা বর্তমানে
ধানবাদে থাকেন। কন‍্যা দেবলীনা, হায়দ্রাবাদ আই.আই.টি.-তে এম.টেক পড়ছে।

তিনি
Krishnanagar Women's College থেকে দর্শনে সান্মানিক  স্নাতক  হয়ে  বর্ধমান  বিশ্ববিদ্যালয়ে
স্নাতকোত্তর পড়েছেন।

কবি খুব ছোটো বয়স থেকে
 কবিতা  লেখেন বিভিন্ন পত্র-পত্রিকাতে।  “মনন” নামের লিটল ম‍্যগাজিন দিয়ে
লেখা শুরু ১৯৯৩ সালে। তিনি বিভিন্ন পত্র-পত্রিকাতে নিয়মিত ছোট গল্পও লেখেন।

তাঁর প্রকাশিত কাব‍্যগ্রন্থের মধ্যে রয়েছে দে’জ এর “কমলিনী” প্রকাশনা থেকে "এই উদাসী হাওয়ার পথে পথে"
এবং মিসিসিপির মেঘ থেকে প্রকাশিত “মরমী নদীর সোহাগ জল"।
 প্রকাশিতব্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
"ভাবনা খেয়াল নগরের শ্রমিক"।

কবি তন্দ্রা ভট্টাচার্য্যর কবিতা জীববোধের কবিতা আর নারীদের ব্যক্তিগত কথন কাব্য। এখানে কাব‍্যগ্রন্থ
"এই উদাসী হাওয়ার পথে পথে" এবং কাব‍্যগ্রন্থ "মরমী নদীর সোহাগ জল" থেকে কবিতা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি একজন শাস্ত্রীয় নৃত্য কথ্থকের শিল্পী।
 তাঁর নৃত্যগুরুদের মধ্যে রয়েছেন উত্তম সিংহরায়,
অমিতা দত্ত, পূর্ণিমা মুখোপাধ‍্যায় প্রমুখরা।

আমরা  
মিলনসাগরে  কবি তন্দ্রা ভট্টাচার্য্যর কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -



উত্স -   
  • বির সঙ্গে সোসিয়াল মিডিয়ায় যোগাযোগ।


কবি তন্দ্রা ভট্টাচার্য্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৪..২০২১                                                            ^^ উপরে ফেরত   
...