জলবাসের কবিতা
জলবাসের কবিতা   
HOME
HOME BANGLA
মিলন সেনগুপ্ত
জন্ম ২রা জুলাই ১৯৫৭
মিলন সেনগুপ্ত   ১লা জুলাই ১৯৯১ তারিখে প্রথম, কলকাতার একাদেমী অফ ফাইন আর্টস এ চক ভাস্কর্যের একক প্রদর্শনী
করেন | তাঁর ভাস্কর্য্যের মধ্যে কিছু প্রতিকৃতি এই সাইটের
মিলনের ভস্কর্য্য পাতায় দেখতে পারেন | এখানে  মিলনের চক ভাস্কর্য্য দেখতে  
ক্লিত করুন |
ই সাইটটি তিনি নিজে পরিচালনা করেন | অনেকেই বলছেন যে সাইটটি বড্ড চোখে লাগছে | একটুখানি যায়গায় অনেক কিছু ঢোকানো
হয়ে গেছে | তার কথা হল এই যে, অনেক কিছুই যে পাঠককে বলার আছে |  যে জাতির, নিজের ভাষার প্রতি সহজাত নাক শিটকানো
মনোভাব, তাকে
বাংলায় কমপিউটরে কাজকর্ম করাতে হবে | তাকে বোঝাতে হবে এবং করে দেখাতে হবে যে বাংলায় ইনটারনেটের
প্রায় সব কিছুই করা সম্ভব | বাংলা ভাষা ব্যবহার না করলে, বাংলাকে অচিরেই যাদুঘরে ঠাঁই নিতে হবে | তাই কেবল নিজের ভাস্কর্য বা
নিজের কথা অন্যদের দেখানো-শোনানোই এই সাইটের উদ্দেশ্য নয় | এই সাইট ফেরত বাঙালীরা যদি, বাংলায় তাঁদের নিত্য প্রয়োজনীয়,
অন্তত ব্যক্তিগত কাজকর্ম, যতদূর সম্ভব বাংলায় করতে অনুপ্রাণিত হন, তবেই এই ওয়েবসাইটটির সার্থকতা |
শ্চিম বঙ্গে বাংলা ভাষার দুর্ভাগ্য, দুর্দশা, পরিনতি এবং রাজনৈতিক ধাপ্পাবাজী ইত্যাদি বিষয়ে বাংলা পত্র-পত্রিকায় লেখা পাঠিয়ে
আসছেন বহু দিন | কয়েকটি ছাপাও হয়েছে | বেশীরভাগই ছাপা হয় না কারণ তা মূলত প্রতিষ্ঠান বিরোধী | তার সাফ কথা - ছাপা হবে
না বলে কি লিখবো না ? তাই এই সাইটের
আপনার মতামত পত্রিকাটি অবতারণা | যাঁদের লেখা কোথাও ছাপা হচ্ছে না অথচ বিষয়টি
খুবই সময়োপযোগী, তাঁরা এখানে সর্বদা স্বাগত |

মিলন সেনগুপ্ত মনে করেন যে রাজনৈতিক নেতা বা সাধুবাব-গুরুদেবদের মত শুধু কথা বলে মানুষকে প্রভাবিত করার কাজটি তার
দ্বারা একেবারেই হয়ে ওঠে না | তাই হাতে কলমেও কিছু করার চেষ্টা করেন |
পাণ্ডাপাড়া মধুসূদন স্মৃতি ক্যানসার সোসাইটি, ১৯৯৭ সালে
গঠন করে বিগত আট বছর যাবৎ প্রতি বছর, উত্তরবঙ্গের জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কালীবাড়ী গ্রামে একটি করে বিনামূল্যে ক্যানসার
নির্ণয় শিবির অনুষ্ঠিত করে আসছেন |

মিলন সেনগুপ্তকে জীবিকার জন্য যেতে হয় সাগরে | চারি দিকে শুধু জল দেখে দেখে চিত্ত যখন বিকল হয়, তখন বেরিয়ে আসে
জলবাসের কবিতা | যদিও সংখ্যায় অতি অল্প | নানা চিন্তা ভাবনা, সমুদ্রের মাঝে জাহাজের দোলানী, জীবন ধারণের জন্য জলে নির্বাসন,
সব মিলিয়ে মিশিয়ে মাঝে মাঝে কবিতার জন্ম দেয় |
সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে | সেপ্টেম্বর ২০০৬ থেকে সিঙ্গুর- নন্দীগ্রাম নিয়ে কবিতা লিখে এই সাইটের
সিঙ্গুর নন্দীগ্রামের... কবিতার পাতায় "দুষ্ট কবির ধৃষ্ট কবিতা"
শিরোনামে নিয়মিত প্রকাশিত করে আসছেন এবং অন্যান্য কবিদের রচিত
সিঙ্গুর নন্দীগ্রামের  কবিতার একটি বিশাল সংগ্রহও তৈরি করে তুলেছেন | তিনি কৃষিজমি রক্ষা কমিটির, কলকাতার ধর্মতলার অনশন
মঞ্চ থেকে নিজের কবিতা একাধিক বার পাঠ করে এসেছেন | কৃষিজমির রক্ষা কমিটির পদযাত্রায় হেঁটে প্রতিবাদ জানিয়ে এসেছেন
বহুবার | সিঙ্গুরের মানুষের সঙ্গে দেখা করে জানিয়ে এসেছেন তার সমর্থন |