স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের (সন্ন্যাস গ্রহণ করার আগের জীবন) নাম নরেন্দ্রনাথ দত্ত | তিনি জন্ম গ্রহণ করেন কলকাতার সিমলে স্ট্রীটের বাড়ীতে |
তিনি এনট্রান্স ও এফ এ (ফার্স্ট আর্টস) পাশ করে কলকাতার প্রেসিডেনসী কলেজ থেকে বি এ পাশ করেন | বাংলা, সংস্কৃত, হিন্দী, উর্দু, পালিভাষা, ইংরেজীর উপর তাঁর বিশেষ দখল ছিল | তিনি কোরআন শরিফও অধ্যয়ন করেছিলেন |
সংগীতে স্বামীজীর জন্মগত অধিকার ছিল | তিনি একজন ওস্তাদ গায়ক ছিলেন | এ ছাড়া তিনি তানপুরা, বাঁয়া- তবলা, পাখোয়াজ বাজাতে পারদর্শী ছিলেন | তাঁর পূর্বাশ্রমে তাঁর বিখ্যাত সংকলন 'সংগীত কল্পতরু' |
১৮৮২ সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাথে তাঁর দেখা হয় | শ্রী রামকৃষ্ণ পরমহংসের তিরোধানের পর ১৮৮৬ সালের ২৫শে ডিসেম্বর ১৩জন গুরুভাই মিলে রামকৃষ্ণ মিশন স্থাপনের সংকল্প করেন | ১৮৮৭ সালের জানুয়ারী মাসে তিনি বিবিদিষানন্দ নাম নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন | পরে বিবেকানন্দ নাম গ্রহণ করেন | ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে পারলিয়ামেন্ট অফ রিলিজিয়নস্ এ একজন অনাহুত বক্তা হয়ে সব্বাইকে গভীরভাবে প্রভাবিত ক'রে খ্যাতি লাভ করেন | ১৮৯৮ সালে বেলুরে জমি অধিগ্রহণ করে ১৮৯৯ সালে মঠ নির্মান করেন | তাঁর রচিত গীত রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সংগীত হিসেবে গাওয়া হয়ে থাকে |