যদি মসজিদে ভাই আল্লা থাকে মন্দিরেতে রাম সম্প্রীতির গান কথা ও সুর : অমল বাওয়ালী রচনা : ৬ / ১২ /
যদি মসজিদে ভাই আল্লা থাকে মন্দিরেতে রাম ( তবে ) কেমন করে ভাঙল পাথর বলো কেন নীরব হয়ে থাকল ভগবান |
যদি মসজিদে ভাই আল্লা থাকে মন্দিরেতে হরি গড থাকে ঐ গীর্জাতে ভাই প্রমাণ কোথায় তারি কোরাণ বলো, গীতা বলো, বাইবেলে প্রমাণ মানুষের মাঝে সবি, মানুষই ভগবান |
যত সব স্বার্থবাদী লক্ষ্য গদি ধর্ম্ম নিয়ে মুখে সুখের ঘরে দিচ্ছে আগুন লুঠছে মজা সুখে কেউ দেখেনি কখন মারে নাই কোন প্রমাণ মিথ্যে এসব দ্বন্দ্ব নিয়ে মরছে কত প্রাণ |
আল্লা হরি অভেদ যাহার সেই তো অবোধ শিশু তাঁদের বুকের রক্ত হোলি খেলছে সে সব শিশু |
মানুষেরি রক্ত নিয়ে মানুষ করে স্নান এই যদি হয় ধর্ম্ম নীতি কিসের ভগবান হিন্দু বলো, জৈন বলো, মুসলীম, খ্রীষ্টান অমল বলে থাকবে পাশে থাকবে প্রাণের টান |
চল মালতী দেখবি যদি কইলকাতা নাগরিক গান কথা ও সুর : অমল বাওয়ালী রচনা : ২৯ / ০৯ / ১৯৯৬
চল মালতী দেখবি যদি কইলকাতা তোরে কিইন্যা দিমু কাঁচের চুরি রঙ করা চুলের ফিতা |
মাটির তলায় কত মজা উপর দিয়া যায়না বোঝা কুলি মজুর মন্ত্রী রাজা চোর ছ্যাঁচোর অভিনেতা চলছে পাতাল রেলের গাড়ী চলছে আজব কলের সিঁড়ি কালীঘাটে মহেশ্বরী টালিগঞ্জ তার শেষ মাথা |
দেখতে পাবি আকাশবাণী হরেক রকম গানের খনি ভিক্টোরিয়া মহারাণী রাসমণী জগন্মাতা রাজভবন আর শহীদ মিনার তারামন্ডল দক্ষিণেশ্বর দেখবি সেতু বিদ্যাসাগর, খিদিরপুর জাহাজঘাটা |
হাই কোর্টেতে বিচার দিমু, আমার কইরা তোরে পামু খিদির পুরে চাকরি নিমু, সুখ কারে কয় বুঝবি তা অমল বলে শোন মালতী, ভাব জেনে করিস পিরিতি যৌবনে সব গুতা গুতি বয়সকালে তার হয় ব্যথা |
গান শোনাব সন্ধ্যা সকাল, জীবন মুখী টপ্পা খেয়াল জ্বলছে কত গানের মশাল বদলাবে জীবন খাতা নন্দনে হয় ছবির মেলা বিশ্বকবির কাবুলিওয়ালা হীরক রাজার দেশের পালা সত্যজিতের পটকথা |
খাইতে দিলে শুইতে চায় লোকগীতি কথা : অমল বাওয়ালী রচনা : ০৫ / ০৬ / ২০০৮
খাইতে দিলে শুইতে চায় হাত পা ধরে ঠেকলে দায় সব ভুলে যায় দুদিন পড়ে চিনতে পারেনা |
স্বার্থ হলে বন্ধু বলে তার পরেই শালা প্রথম ধরে পায়ের পাতা, তার পরেই গলা বন্ধু ভেবে দিলে ধার ধারবে না সে তোমার ধার দুদিন পরে ভুলবে তোমার বাড়ীর ঠিকানা |
মিষ্টি মধুর বলবে কথা আসলে তোমার বাড়ি নিত্য নতুন খাওয়া দাওয়া বউ হলে সুন্দরী প্রেম পিরিতির এমনি গুণ তেল ছাড়া ভাজে বেগুন সংসারে লাগাবে আগুন বাঁচতে দেবে না |
অনেক ভালো কুত্তা বিড়াল পুষলে টিয়া ময়না এক মুঠো ভাত একটু আদর এর বেশী আর চায় না চুণ খেয়ে যার পোড়ে মুখ সেই জানে মানুষের বুক অমল বলে হইল না সুখ সঙ্গ পেলাম না |